• বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১১:৩৬
শিরোনামঃ
অ্যাব এর আহবায়ক ইঞ্জিনিয়ার শাহরিন ইসলাম তুহিনের উপস্থিতিতে মশিউর রহমান ডিগ্রি কলেজে ভিত্তিপ্রস্তর স্থাপন সান্তাহারে আশা আইসক্রিম কারখানায় অভিযানে ১০ লাখ টাকার মালামাল জব্দ ; ফ্যাক্টারী সিলগালা নীলফামারী আগমন উপলক্ষে বাংলাদেশ হিন্দু মহাজোট জেলা শাখার ফুলেল শুভেচ্ছা ধামইরহাটে সংঘাত নয়-শান্তি ও সম্প্রীতির বাংলাদেশ গড়ি শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত দুমকিতে মাদকের প্রতিবাদ করায় সাবেক ছাত্রনেতার ওপর চিহ্নিত মাদক ব্যবসায়ী ফিরোজগংয়ের হামলা পোরশায় কোয়ারেন্টাইনে মারা যাওয়া ছাগলের বদলে নতুন ছাগী পেল ৩২ ক্ষুদ্র নৃ-গোষ্ঠী পরিবার মহাদেবপুর ইউএনওকে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের নোটিশ আদালতের বৈধ আদেশ প্রতিপালন না করায় কেন আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে না? নাগেশ্বরীর কলেজ মোড়ে ১ কেজি গাঁজাসহ ইজিবাইকচালক গ্রেপ্তার নন্দীগ্রামে ভুয়া ডিজিএফআই কর্মকর্তা মুকিত পার্থ এবার মোটরসাইকেল চুরি করতে গিয়ে আটক পোরশায় মাছ ধরতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুজনের মৃত্যু

নওগাঁয় উদ্ধার ৮৫টি মিসিং মোবাইল, মালিকদের হাতে ফিরিয়ে দিল জেলা পুলিশ

Reporter Name / ৯৫ Time View
মঙ্গলবার, ৭ এপ্রিল, ২০২৬

মেহেদী হাসান অন্তর, নওগাঁ জেলা প্রতিনিধিঃ

নওগাঁয় পুলিশ সুপারের তত্ত্বাবধানে নওগাঁ জেলা পুলিশ গত এক মাসে উদ্ধার করেছে ৮৫টি মিসিং মোবাইল ফোন, যা আজ বিকেলে আনুষ্ঠানিকভাবে প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, নওগাঁ জেলার পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের প্রত্যক্ষ নির্দেশনা ও তত্ত্বাবধানে জেলা পুলিশের আইসিটি শাখা, ক্রাইম শাখা এবং জেলা গোয়েন্দা শাখার সমন্বিত অভিযানে এসব মোবাইল ফোন উদ্ধার করা হয়।

এ উপলক্ষে বিকেলে পুলিশ সুপারের কার্যালয়ে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে শতাধিক নারী-পুরুষ, বৃদ্ধ ও শিক্ষার্থী উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে উদ্ধার হওয়া মোবাইল ফোনগুলো যাচাই-বাছাই শেষে প্রকৃত মালিকদের হাতে তুলে দেওয়া হয়।

হারানো মোবাইল ফিরে পেয়ে অনেকেই আবেগাপ্লুত হয়ে পড়েন। তারা জেলা পুলিশের এ জনহিতকর উদ্যোগের জন্য পুলিশ সুপারসহ সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।

অনুষ্ঠানে পুলিশ মোহাম্মদ সুপার তরিকুল ইসলাম বলেন, বর্তমান বিজ্ঞান ও প্রযুক্তির যুগে মোবাইল ফোন মানুষের দৈনন্দিন জীবনের অপরিহার্য অংশ। অনেক ক্ষেত্রে এটি মানুষের জীবনসঙ্গীর মতো ভূমিকা পালন করে। তিনি আরও বলেন, জেলা পুলিশের নিরলস প্রচেষ্টায় হারিয়ে যাওয়া মোবাইলগুলো প্রকৃত মালিকদের কাছে ফিরিয়ে দিতে পেরে তারা আনন্দিত ও সম্মানিত বোধ করছেন।

ভবিষ্যতেও হারানো মোবাইল উদ্ধারে নওগাঁ জেলা পুলিশের তৎপরতা আরও বাড়ানো হবে বলে তিনি জানান।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category
https://www.kaabait.com