June 14, 2026, 10:01 pm

শিরোনাম :
নন্দীগ্রামে পিইপির মানবিক উদ্যোগে ৩১ হতদরিদ্র পরিবার পেল সহায়তা টেকনাফে কোস্ট গার্ডের বিশেষ অভিযানে ১০টি তাজা গ্রেনেড, ২৮ রাউন্ড গোলা ও ২ কেজি গাঁজা উদ্ধার বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস উপলক্ষে নীলফামারীতে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত নওগাঁয় বিল ইজারার দাবিতে মৎস্যজীবীদের মানববন্ধন সান্তাহারে মাদ্রাসার শিক্ষার্থী রাকার মাগফিরাত কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত নন্দীগ্রামে পারিবারিক কলহের জেরে বিষপানে যুবকের মৃত্যু নন্দীগ্রামে পূর্ব শত্রুতার জেরে গৃহবধূকে হত্যার উদ্দেশ্যে হামলা, মুমূর্ষু অবস্থায় হাসপাতালে ভর্তি নন্দীগ্রামে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন ও মানবিক সহায়তা বিতরণ করলেন এমপি মোশারফ বাকেরগঞ্জে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলের চাল বিতরণ বাকেরগঞ্জে গাঁজা গাছসহ একজন গ্রেপ্তার

ধামইরহাট মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত

ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধিঃ
নওগাঁর ধামইরহাটে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত হয়েছে। ধামইরহাট উপজেলা প্রশাসনের উদ্যোগে দিবস উপলক্ষে ২৬ মার্চ প্রথম প্রহরে শহীদ স্মৃতি স্তম্ভে ফুলেল শ্রদ্ধা নিবেদন করেন নওগাঁ-২ আসনের এম.পি ইঞ্জিনিয়ার মো. এনামুল হকের পক্ষে উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ, বাংলাদেশ পুলিশ, মুক্তিযযোদ্ধা সংসদ, স্বাস্থ্য কমপ্লেক্স, পৌরসভা, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি), যুবদল ও অঙ্গ সংগঠন, এনসিপি, এম.এম.কলেজ, চকময়রাম সরকারি মডেল উচ্চ বিদ্যালয়, বালিকা, সফিয়া পাইলটসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সরকারি বিভিন্ন দপ্তর, ধামইরহাট প্রেস ক্লাব, উপজেলা প্রেসক্লাব ও বিভিন্ন সামাজিক সংগঠন। পরে সকার ৮ টায় আনুষ্ঠানিক ভাবে জাতীয় পতাকা উত্তোলন করেন ইউএনও প্রশান্ত চক্রবর্তী। পরে মুক্তিযুদ্ধ ভিত্তিক কুচকাওয়াজ, ডিসপ্লে প্রদশর্নী শেষে বিজয়ীদের পুরস্কার বিতরণ ও বেলা ১১ টায় বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের সংবর্ধনা করেন জামায়াতের এম.পি ইঞ্জিনিয়ার এনামুল হক। এ সময় ধামইরহাট থানার বিদায়ী ওসি মোখলেছুর রহমান, উপজেলা বিএনপির সভাপতি এম. এ ওয়াদুদ, সাধারণ সম্পাদক মো. হানজালা, সাংগঠনিক শামীম কবির মিল্টন, উপজেলা জামায়াতের আমির কামরুজ্জামান জুয়েল, নায়েবে আমির মাওলানা আতাউর রহমান, পৌর বিএনপির সভাপতি সহিদুর রহমান সরকার, সাধারণ সম্পাদক আনারুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আব্দুর রহমান মীর, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক জাহাঙ্গীর আলম লিটন প্রমুখ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *