June 15, 2026, 4:30 am

শিরোনাম :
নন্দীগ্রামে গলায় দড়ি দিয়ে সিএনজি চালকের আত্মহত্যা সান্তাহারে বিদ্যুৎ এর তারে জড়িয়ে প্রান গেল কিশোরের সান্তাহারে রাকিকা আক্তার রাকার খুনিদের ফাঁসির দাবিতে মানববন্ধন  শিবিরের ধর্ষণের বিরুদ্ধে বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্রদলের বিক্ষোভ মিছিল বাকেরগঞ্জে কলেজছাত্র সজিব হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার নন্দীগ্রামে পিইপির মানবিক উদ্যোগে ৩১ হতদরিদ্র পরিবার পেল সহায়তা টেকনাফে কোস্ট গার্ডের বিশেষ অভিযানে ১০টি তাজা গ্রেনেড, ২৮ রাউন্ড গোলা ও ২ কেজি গাঁজা উদ্ধার বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস উপলক্ষে নীলফামারীতে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত নওগাঁয় বিল ইজারার দাবিতে মৎস্যজীবীদের মানববন্ধন

ধামইরহাটে পাবলিক ইউনিভার্সিটি স্টুডেন্ট এসোসিয়েশনের ইফতার মাহফিল অনুষ্ঠিত

ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধিঃ
নওগাঁর ধামইরহাটে পাবলিক ইউনিভার্সিটি স্টুডেন্ট এসোসিয়েশনের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ১৯ মার্চ বাদ আছর উপজেলা অডিটোরিয়ামে পাবলিক ইউনিভার্সিটি স্টুডেন্ট এসোসিয়েশন ধামইরহাট শাখার উদ্যোগে সংগঠনের সভাপতি মোয়াজ্জেম হোসেন সজলের সভাপতিত্বে ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিশ^বিদ্যালয়ের শিক্ষার্থীদের পড়ালেখার খোঁজ-খবর নেন ও তাদের উদ্দেশ্যে দিক নির্দেশনাপূর্ণ বক্তব্য রাখেন নওগাঁ-২ আসনে জামায়াতে ইসলামী থেকে নির্বাচিত এম.পি ইঞ্জিনিয়ার এনামুল হক। জগন্নাথ ইউনিভার্সিটির শিক্ষার্থী ফাহমিদ নাফিজ এর সঞ্চালনায় আরও অনুষ্ঠানে বক্তব্য রাখেন রাজশাহী বিশ^বিদ্যালয়ের রসায়ন বিভাগের অধ্যাপক প্রফেসর ড. মোস্তফা জাহিদ ব্রেজনেভ, আরবি বিভাগের প্রফেসর ড. আতাউর রহমান, জগন্নাথ ইউনিভার্সিটির অধ্যাপক মাহমুদ হাসান শাহ, নওগাঁ সরকারি কলেজের অধ্যক্ষ ড. রেজাউল করিম, নজিপুর সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. জাহাঙ্গীর আলম, সংগঠনের উদ্যোক্তা ও আহবায়ক মো. আবাবিল, সংগঠনের সাধারণ সম্পাদক ও পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের শিক্ষার্থী শিবলী নোমান, দপ্তর সম্পাদক ও যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের শিক্ষার্থী রিতু সাহা, গাজীপুর কৃষি বিশ^বিদ্যালয়ের শিক্ষার্থী রাকিব হাসান রাহাত ও সহ-সভাপতি চট্টগ্রাম বিশ^বিদ্যালয়ের শিক্ষার্থী তারেক তাসনিমুল হাসান প্রমুখ। অনুষ্ঠানে প্রায় অর্ধ শতাধিক বিশ^বিদ্যালয় শিক্ষার্থী উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *