• রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ১১:১৮
শিরোনামঃ
মাদক ও কিশোর গ্যাং নির্মূলের প্রত্যয়ে নওগাঁয় দিনব্যাপী ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশীপ-২০২৬ মঙ্গলবার দুমকিকে মাদকমুক্ত করার দাবিতে ইউএনও বরাবর স্মারকলিপি রাজনৈতিক নেতাদের নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্যের অভিযোগ, আবু হেনা মোস্তফা কামালের বিরুদ্ধে তদন্ত দাবি রাজশাহীর জেলার ডিবি পুলিশের অভিযানে অবৈধ আগ্নেয়াস্ত্র, বিদেশী পিস্তল, গুলি সহ ১ জন নারী আটক আসন্ন পৌর নির্বাচনে ৫নং ওয়ার্ডে তরুণ কাউন্সিলর প্রার্থী হারুন অর রশিদ গণসংযোগ ও জনপ্রিয়তায় এগিয়ে বাঘায় খাটের নিচে মিলল দুই পিস্তল, গুলিসহ নারী আটক রাজশাহীর বাঘায় অসচ্ছল দুই পরিবারের পাশে দাঁড়ালেন কাউন্সিলর পদপ্রার্থী রাকিব রাজশাহীর বাঘায় অসচ্ছল দুই পরিবারের পাশে দাঁড়ালেন কাউন্সিলর পদপ্রার্থী রাকিব। পবিপ্রবির প্রথম গেটের প্রধান সড়কেই বেহাল দশা, চরম দুর্ভোগে শিক্ষার্থী ও পথচারীরা আদমদীঘিতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের উদ্ধোধন

টঙ্গীতে যুব বিপ্লব সংগঠনের ওপর মাজার বস্তির সন্ত্রাসীদের হামলা, আহত ১০

Reporter Name / ১৮০ Time View
সোমবার, ৩০ মার্চ, ২০২৬

এম আনোয়ার হোসেনঃঃ

টঙ্গী গাজীপুরের টঙ্গীতে ‘বাংলাদেশ যুব বিপ্লব’ সংগঠনের নেতাকর্মীদের ওপর অতর্কিত হামলার ঘটনা ঘটেছে। এতে সংগঠনের কেন্দ্রীয় আহ্বায়ক ও মুখপাত্রসহ অন্তত ১০ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে ৪ জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। টঙ্গী সেনা কল্যাণ ভবনের সামনে এই হামলার ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও সংগঠন সূত্রে জানা যায়, সেনা কল্যাণ ভবনের সামনে যুব বিপ্লবের নেতাকর্মীরা অবস্থানকালে টঙ্গী মাজার বস্তির একদল চিহ্নিত সন্ত্রাসী দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে তাদের ওপর ঝাঁপিয়ে পড়ে। সন্ত্রাসীরা নির্বিচারে নেতাকর্মীদের মারধর ও কুপিয়ে জখম করে।

হামলায় গুরুতর আহত চারজনকে উদ্ধার করে টঙ্গী সরকারি আহসান উল্লাহ মাস্টার মেডিকেল কলেজ ভর্তি করা হয়েছে। তারা হলেন, বাংলাদেশ যুব বিপ্লবের
কেন্দ্রীয় আহ্বায়ক ফুয়াদ, কেন্দ্রীয় মুখপাত্র সাকিব, গাজীপুর মহানগরীর তথ্য ও প্রচার বিষয়ক সম্পাদক মোহাম্মদ বাবু, সংগঠক নাজমুলসহ আরও অন্তত ১০ জন নেতাকর্মী এই হামলায় কমবেশি আহত হয়েছেন।

হামলার পর এক বিবৃতিতে সংগঠনের পক্ষ থেকে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়েছে। আহত নেতারা অভিযোগ করেন, মাজার বস্তির চিহ্নিত সন্ত্রাসীরা পরিকল্পিতভাবে এই হামলা চালিয়েছে। তারা এই ঘটনার সুষ্ঠু তদন্ত সাপেক্ষে দোষীদের দ্রুত গ্রেপ্তার এবং বিচারের দাবি জানিয়ে প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।

ঘটনার পর থেকে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তবে এই রিপোর্ট লেখা পর্যন্ত কোনো মামলা দায়ের করা হয়নি এবং কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category
https://www.kaabait.com