March 3, 2026, 10:27 pm

শিরোনাম :
বেরোবিতে প্রশাসনের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত ডাকাত ধরার নামে হত্যাযজ্ঞ ; পুঠিয়ায় অজ্ঞাত ৩০০ জনের বিরুদ্ধে হত্যা মামলা নন্দীগ্রামে ৩৭ পিস ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার নন্দীগ্রামে স্কুলের জায়গা দখল করে রাস্তা নির্মাণে বাঁধা প্রদান শিক্ষিকাকে প্রাণনাশের হুমকির বিচারের দাবিতে জাতীয় প্রেসক্লাবে সংবাদ সম্মেলন ৩১৫ কেজি পলিথিন জব্দ, ব্যবসায়ীকে জরিমানা মাদকসেবনের দায়ে যুবকের জেল-জরিমান রাজশাহীতে নিখোঁজ ২ মাদ্রাসা ছাত্রকে উদ্ধার করল র‍্যাব-১ ও র‍্যাব-৫ মাগুরায় ১৫০ মিটার সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন, মনোয়ার হোসেন বাকেরগঞ্জে ছাত্রদল নেতা ফাহাদকে হত্যাচেষ্টার ঘটনায় মানববন্ধন, দোষীদের গ্রেফতারে ১২ ঘন্টার আলটিমেটাম

গণভোট ২০২৬ সংসদ নির্বাচনের ভোটের গাড়ি নওগাঁয়

গণভোট ২০২৬ সংসদ নির্বাচনের ভোটের গাড়ি নওগাঁয়

নওগাঁ প্রতিনিধি :

“দেশের চাবি আপনার হাতে” এ শ্লোগানে সাংস্কৃতিক বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে ও তথ্য সম্প্রচার মন্ত্রণালয়ের সহযোগিতায় গণভোট ২০২৬ সংসদ নির্বাচনকে সামনে রেখে জনমত গ্রহণ কার্যক্রম ভোটের গাড়ির প্রচারণা নওগাঁয় অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে শহরের মুক্তির মোড়ে এ ভোটের গাড়ি প্রচারনা অনুষ্ঠিত হয়। এসময় নওগাঁ জেলা তথ্য অফিসে উপ-পরিচালক আবু সালেহ মোঃ মাসুদুল ইসলাম, নওগাঁ জেলা কালচারাল অফিসার তাইফুর রহমান প্রমূখ সহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন । এসময় গাড়িটিতে অবস্থানকালে গণভোট নিয়ে বিভিন্ন তথ্য চিত্র (ডকুমেন্টারি) প্রদর্শন করা হয় এবং ভোটের গাড়িতে সাধারণ মানুষ প্রধান উপদেষ্টার কাছে নিজেদের মতামত ও পরামর্শ লিখে পাঠানোর সুযোগ পান। এ জন্য সেখানে রাখা হয় জনমত বক্স। কার্যক্রমকে প্রাণবন্ত করতে ভোটের গাড়িতে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *