• সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৪:৫৯
শিরোনামঃ
রাজশাহীর নতুন পুলিশ সুপারের কাছে দায়িত্ব হস্তান্তর সান্তাহারে সাবেক মেয়র তোফাজ্জল হোসেন ভুট্টুর আর্থিক সহায়তা প্রদান আদমদীঘিতে এমপি কর্তৃক অসহায় মানুষের মাঝে অনুদানের চেক প্রদান নওগাঁ হাসপাতাল আকস্মিক পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী: হাসপাতালে স্যালাইন মজুতের পরও রোগীকে না দেওয়ায় ক্ষোভ প্রকাশ নন্দীগ্রামে নিষিদ্ধ পিরানহা মাছ বিক্রি’র দায়ে মোবাইল কোর্টে জরিমানা ও মাছ জব্দ নন্দীগ্রাম কুন্দারহাট হাইওয়ে থানায় নয়া ওসি রইছ উদ্দিনের যোগদান প্রত্যন্ত অঞ্চল থেকে জাতীয় মঞ্চে নন্দীগ্রামের সুমি প্রধানমন্ত্রীর হাত থেকে নিলেন পুরস্কার নীলফামারী চেম্বারের নেতৃত্বে মাহবুবুর রহমান, ব্যবসায়ীদের প্রত্যাশা পূরণের অঙ্গীকার রাজশাহী অনলাইন সাংবাদিক ফোরামের নতুন নেতৃত্ব,সভাপতি তোফায়েল সম্পাদক রনি নাজিরপুরে বলেশ্বর নদের নাব্যতা সংকট: অবৈধ জাল ও গাছের ঝাপে বিপন্ন পরিবেশ, স্থানীয়দের মাঝে মতভেদ

কমিটি অনুমোদনের পর কক্সবাজারের দুই এমপিকে টেকনাফ উপজেলা মহিলা দলের ফুলেল শুভেচ্ছা

এস কে জাফর আলম টেকনাফ, কক্সবাজার প্রতিনিধি / ৫৬ Time View
বুধবার, ১২ আগস্ট, ২০২৬

এস কে জাফর আলম টেকনাফ, কক্সবাজার প্রতিনিধিঃ বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দল কক্সবাজার জেলা শাখার অধীন টেকনাফ উপজেলা শাখার ৫১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। নবগঠিত কমিটিতে তসলিমা আক্তারকে সভাপতি এবং রাজিয়া বেগমকে সাধারণ সম্পাদক করা হয়েছে।বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দল কক্সবাজার জেলা শাখার ভারপ্রাপ্ত সভাপতি ছালেহা বেগম ও সাধারণ সম্পাদক ফরিদা ইয়াসমিন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে গত ৮ আগস্ট ২০২৬ তারিখে এ কমিটির অনুমোদন দেওয়া হয়।

কমিটি অনুমোদনের পর মঙ্গলবার (১১ আগস্ট) বিকেলে কক্সবাজারে নবগঠিত টেকনাফ উপজেলা মহিলা দলের নেতৃবৃন্দ কক্সবাজার-৪ আসনের পাঁচবারের নির্বাচিত সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি আলহাজ্ব শাহজাহান চৌধুরী এবং সংসদ সদস্য শামিম আরা স্বপ্নাকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানান।

এ সময় নবগঠিত কমিটির নেতৃবৃন্দ দলীয় নেতাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং টেকনাফ উপজেলা মহিলা দলের সাংগঠনিক কার্যক্রমকে আরও শক্তিশালী ও গতিশীল করার প্রত্যয় ব্যক্ত করেন।

সংশ্লিষ্ট নেতাকর্মীরা আশা প্রকাশ করেন, নতুন কমিটি অনুমোদনের ফলে টেকনাফ উপজেলা মহিলা দলের সাংগঠনিক কার্যক্রম আরও বেগবান হবে। একই সঙ্গে তৃণমূল পর্যায়ে দলের সাংগঠনিক ভিত্তি শক্তিশালী করা, নারী নেতাকর্মীদের আরও সক্রিয় করা এবং দলীয় কার্যক্রমকে সুসংগঠিত করতে নবগঠিত কমিটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

উল্লেখ্য, ৫১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটিতে তসলিমা আক্তার সভাপতি এবং রাজিয়া বেগম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করবেন।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category
https://www.kaabait.com