• রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪৮
শিরোনামঃ
মাদক ও কিশোর গ্যাং নির্মূলের প্রত্যয়ে নওগাঁয় দিনব্যাপী ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশীপ-২০২৬ মঙ্গলবার দুমকিকে মাদকমুক্ত করার দাবিতে ইউএনও বরাবর স্মারকলিপি রাজনৈতিক নেতাদের নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্যের অভিযোগ, আবু হেনা মোস্তফা কামালের বিরুদ্ধে তদন্ত দাবি রাজশাহীর জেলার ডিবি পুলিশের অভিযানে অবৈধ আগ্নেয়াস্ত্র, বিদেশী পিস্তল, গুলি সহ ১ জন নারী আটক আসন্ন পৌর নির্বাচনে ৫নং ওয়ার্ডে তরুণ কাউন্সিলর প্রার্থী হারুন অর রশিদ গণসংযোগ ও জনপ্রিয়তায় এগিয়ে বাঘায় খাটের নিচে মিলল দুই পিস্তল, গুলিসহ নারী আটক রাজশাহীর বাঘায় অসচ্ছল দুই পরিবারের পাশে দাঁড়ালেন কাউন্সিলর পদপ্রার্থী রাকিব রাজশাহীর বাঘায় অসচ্ছল দুই পরিবারের পাশে দাঁড়ালেন কাউন্সিলর পদপ্রার্থী রাকিব। পবিপ্রবির প্রথম গেটের প্রধান সড়কেই বেহাল দশা, চরম দুর্ভোগে শিক্ষার্থী ও পথচারীরা আদমদীঘিতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের উদ্ধোধন

ইয়াবা সেবনের সময় যুবক আটক, দুইটি মোটরসাইকেল জব্দ

Reporter Name / ১৩৬ Time View
শুক্রবার, ২৭ মার্চ, ২০২৬

মতিন গাজীঃ-                                                      যশোরের অভয়নগর উপজেলায় ইয়াবা সেবনের সময় সাদ্দাম হোসেন (৩০) নামের এক যুবককে আটক করেছে পুলিশ। এ সময় ঘটনাস্থল থেকে একটি ইয়াবা ট্যাবলেট ও দুটি মোটরসাইকেল জব্দ করা হয়। গত বৃহস্পতিবার (২৬ মার্চ) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার প্রেমবাগ ইউনিয়নের পালপাড়া গ্রামে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। আটক সাদ্দাম হোসেন ওই গ্রামের মৃত গোলাম রহমানের ছেলে। পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মালোপাড়া পুলিশ ক্যাম্পের সদস্যরা পালপাড়া গ্রামের একটি পানির সেচের টিনের ঘরে অভিযান চালায়। এ সময় ইয়াবা সেবনেরত অবস্থায় সাদ্দামকে হাতেনাতে আটক করা হয় এবং ঘটনাস্থল থেকে একটি ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পাশাপাশি দুটি মোটরসাইকেল জব্দ করা হয়। এ বিষয়ে মালোপাড়া পুলিশ ক্যাম্পের ইনচার্জ শেখ সাদী বলেন, “গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ইয়াবাসহ একজনকে আটক করা হয়েছে।পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আশীষ কুমার বসু আটক ব্যক্তিকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে চার দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা অর্থদণ্ড প্রদান করেন। এ বিষয়ে অভয়নগর থানার ওসি (তদন্ত) মোঃ জাহিদুর ইসলাম জানান, জব্দ করা মোটরসাইকেল দুটি কার তা এখনও শনাক্ত করা সম্ভব হয়নি। বৈধ কাগজপত্রসহ যথাযথ প্রমাণ দিতে পারলে তদন্ত সাপেক্ষে মালিকদের কাছে তা হস্তান্তর করা হবে। তিনি আরও বলেন, “মাদকের বিরুদ্ধে পুলিশের অবস্থান জিরো।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category
https://www.kaabait.com