• সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ১০:৫১
শিরোনামঃ
রাজশাহীর নতুন পুলিশ সুপারের কাছে দায়িত্ব হস্তান্তর সান্তাহারে সাবেক মেয়র তোফাজ্জল হোসেন ভুট্টুর আর্থিক সহায়তা প্রদান আদমদীঘিতে এমপি কর্তৃক অসহায় মানুষের মাঝে অনুদানের চেক প্রদান নওগাঁ হাসপাতাল আকস্মিক পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী: হাসপাতালে স্যালাইন মজুতের পরও রোগীকে না দেওয়ায় ক্ষোভ প্রকাশ নন্দীগ্রামে নিষিদ্ধ পিরানহা মাছ বিক্রি’র দায়ে মোবাইল কোর্টে জরিমানা ও মাছ জব্দ নন্দীগ্রাম কুন্দারহাট হাইওয়ে থানায় নয়া ওসি রইছ উদ্দিনের যোগদান প্রত্যন্ত অঞ্চল থেকে জাতীয় মঞ্চে নন্দীগ্রামের সুমি প্রধানমন্ত্রীর হাত থেকে নিলেন পুরস্কার নীলফামারী চেম্বারের নেতৃত্বে মাহবুবুর রহমান, ব্যবসায়ীদের প্রত্যাশা পূরণের অঙ্গীকার রাজশাহী অনলাইন সাংবাদিক ফোরামের নতুন নেতৃত্ব,সভাপতি তোফায়েল সম্পাদক রনি নাজিরপুরে বলেশ্বর নদের নাব্যতা সংকট: অবৈধ জাল ও গাছের ঝাপে বিপন্ন পরিবেশ, স্থানীয়দের মাঝে মতভেদ

রংপুরে অস্ত্র মামলার আসামী টোকাই জাবেদ গ্রেফতার

Reporter Name / ১২১ Time View
বুধবার, ৮ এপ্রিল, ২০২৬

রংপুর অফিসঃ

রংপুরে অস্ত্র মামলার পলাতক আসামী জাবেদ ওরফে টোকাই জাবেদকে (৩২) গ্রেফতার করেছে র‌্যাব। সোমবার (৬ এপ্রিল) রাত ৯টায় মিঠাপুকুর উপজেলার বৈরাগীহাট বাজারে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। জাবেদ মিঠাপুকুর উপজেলার ইসলামপুর বাশিয়াপাড়া গ্রামের হাসেম খানের ছেলে। বুধবার সকালে এ তথ্য নিশ্চিত করেছেন র‌্যাব-১৩ এর সিনিয়র সহকারী পরিচালক বিপ্লব কুমার গোস্বামী।
তিনি জানান, গত ৩ এপ্রিল দিবাগত রাত ১২টার দিকে অস্ত্রধারী সন্ত্রাসী শাফায়েত হোসেন শামীম ওরফে পিচ্চি শামীমকে নগরীর তাজহাট টিবি হাসপাতাল এলাকায় আটক করে এলাকাবাসী র‌্যাবকে খবর দেয়। ঘটনাস্থলে এসে র‌্যাব শামীমকে আটক করে থানায় নিয়ে আসে। এ সময় শামীমের সাথে থাকা আরও দুই থেকে তিন জন সহযোগি কৌশলে পালিয়ে যায়। এ ঘটনায় তাজহাট থানায় অস্ত্র আইনে মামলা হলে র‌্যাব সোমবার রাতে অভিযান চালিয়ে টোকাই জাবেদকে গ্রেফতার করে।
র‌্যাব-১৩ এর সিনিয়র সহকারী পরিচালক বিপ্লব কুমার গোস্বামী বলেন, টোকাই জাবেদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। পলাতক অপর আসামীদের গ্রেফতারে অভিযান চলছে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category
https://www.kaabait.com