• সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৮:৩৪
শিরোনামঃ
রাজশাহীর নতুন পুলিশ সুপারের কাছে দায়িত্ব হস্তান্তর সান্তাহারে সাবেক মেয়র তোফাজ্জল হোসেন ভুট্টুর আর্থিক সহায়তা প্রদান আদমদীঘিতে এমপি কর্তৃক অসহায় মানুষের মাঝে অনুদানের চেক প্রদান নওগাঁ হাসপাতাল আকস্মিক পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী: হাসপাতালে স্যালাইন মজুতের পরও রোগীকে না দেওয়ায় ক্ষোভ প্রকাশ নন্দীগ্রামে নিষিদ্ধ পিরানহা মাছ বিক্রি’র দায়ে মোবাইল কোর্টে জরিমানা ও মাছ জব্দ নন্দীগ্রাম কুন্দারহাট হাইওয়ে থানায় নয়া ওসি রইছ উদ্দিনের যোগদান প্রত্যন্ত অঞ্চল থেকে জাতীয় মঞ্চে নন্দীগ্রামের সুমি প্রধানমন্ত্রীর হাত থেকে নিলেন পুরস্কার নীলফামারী চেম্বারের নেতৃত্বে মাহবুবুর রহমান, ব্যবসায়ীদের প্রত্যাশা পূরণের অঙ্গীকার রাজশাহী অনলাইন সাংবাদিক ফোরামের নতুন নেতৃত্ব,সভাপতি তোফায়েল সম্পাদক রনি নাজিরপুরে বলেশ্বর নদের নাব্যতা সংকট: অবৈধ জাল ও গাছের ঝাপে বিপন্ন পরিবেশ, স্থানীয়দের মাঝে মতভেদ

বেলকুচিতে ৩ দিন ধরে মাদ্রাসা ছাত্র যমজ ভাই নিখোঁজ

Reporter Name / ২৪৩ Time View
মঙ্গলবার, ৩১ মার্চ, ২০২৬

মনজুরুল ইসলাম সিরাজগঞ্জ প্রতিনিধি:                সিরাজগঞ্জের বেলকুচিতে তিন দিন ধরে মাদ্রাসা ছাত্র যমজ দুই ভাই নিখোঁজ রয়েছে। এ বিষয়ে মঙ্গলবার দুপুরে বেলকুচি থানায় পরিবারের পক্ষ থেকে পৃথক সাধারন ডায়েরি করা হয়েছে। এদিকে সন্তানদের হারিয়ে বাবা-মা এখন পাগল প্রায়। সাধারন ডায়েরিতে উল্লেখ করা হয়েছে, রবিবার (২৯ মার্চ) বেলকুচি উপজেলার শেরনগর এলাকা থেকে তারা নিখোঁজ হয়। নিখোঁজ রাসেল রানা (১১) ও রাশেদুল ইসলাম (১১) শাহজাদপুর উপজেলার সোনাতনী ইউনিয়নের ধীতপুর গ্রামের নজরুল ইসলামের ছেলে।

জানা যায়, রোববার সকালে তাদের বাড়ি ধীতপুর গ্রামের বাড়ি থেকে বেলকুচি উপজেলার দৌলতপুর ইউনিয়নের বওড়া বারেক মাওলানা কওমিয়া মাদ্রাসায় যাওয়ার পথে শেরনগর থেকে তারা নিখোঁজ হয়। শেষ খবর পাওয়া পর্যন্ত তারা মাদ্রাসা বা বাড়িতে পৌঁছায়নি। স্বজনদের বাড়িতে খোঁজ নিয়েও তাদের কোনো সন্ধান মেলেনি। তিনদিন পর বেলকুচি থানায় পৃথক সাধারন ডায়েরি করা হয়েছে। যার নম্বর ১৬৫৯, ১৬৬০। যদি কোন সহৃদয়বান ব্যক্তি নিখোঁজদের সন্ধান পান তাহলে +৮৮০১৮২৭৪৭০৬৪৮ বা ০১৭৬২৬৬২৫৭৪ নম্বরে যোগাযোগের অনুরোধ করা হয়েছে।
এ বিষয়ে বেলকুচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমাম জাফর জানান, নিখোঁজের বিষয়ে পৃথক জিডি গ্রহন করা হয়েছে, ঘটনা বেলকুচি থানা এলাকায় হয়ে থাকলে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category
https://www.kaabait.com