• মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৪:৪৭
শিরোনামঃ
পোরশায় এমপি মোস্তাফিজুর রহমানকে বাজিনাপুকুর-শিমুলডাঙ্গা গ্রামবাসীর সংবর্ধনা প্রদান মাদক সেবনের সংবাদ প্রকাশের জেরে নীলফামারীতে সাংবাদিকের ওপর হামলা নন্দীগ্রামে স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে ডা. লিটনের প্রচেষ্টায় ভায়া মেডিকেল ক্যাম্প ধামইরহাটে এম.পি এনামুল হক কর্তৃক ১ কোটি ২৬ লাখ টাকা ব্যয়ে মাদ্রাসার নতুন ভবন উদ্বোধন পবিপ্রবিতে জাতীয় মৎস্যপক্ষ ২০২৬ উদ্বোধন করলেন ভিসি ড. হেমায়েত জাহান রাজশাহী রেঞ্জের শ্রেষ্ঠ ওসি লালপুর থানার শফিকুল ইসলাম! আদমদীঘিতে নব-বিবাহিত স্ত্রীকে না পেয়ে আত্নহত্যা করলো যুবক সোহান নন্দীগ্রামে অতিরিক্ত মূল্যে সার বিক্রি’র দায়ে মোবাইল কোর্টে সার ব্যবসায়ী’র ৫৫হাজার টাকা জরিমানা নওগাঁয় ‘ব্যাড টাচ’ পুলিশ সুপারের নির্দেশে ডিবির অভিযানে যুবক গ্রেপ্তার সাপাহারে কৃষিজমিতে অবৈধ ইটভাটা স্থাপন, মোবাইল কোর্টে লাখ টাকা জরিমানা

বগুড়ার শেরপুরে মির্জাপুর ইউনিয়নে নির্বাচনী প্রচারনায় — ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি বিজয়ী হলে এ দেশের প্রধানমন্ত্রী হবে তারেক রহমান….. জি,এম সিরাজ

Reporter Name / ৪৯৩ Time View
শুক্রবার, ১৪ নভেম্বর, ২০২৫

শেরপুর (বগুড়া) প্রতিনিধি: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন কে সামনে রেখে বগুড়ার শেরপুরের মির্জাপুর ইউনিয়নের কাশিয়াবালায় নির্বাচনী প্রচারণা ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্প্রতিবার (২৪ নভেম্বর) বিকেলে মির্জাপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মহসীন আলীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হাফিজার রহমানের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া–৫ (শেরপুর–ধুনট) আসনের বিএনপি মনোনীত প্রার্থী ও সাবেক সংসদ সদস্য গোলাম মো. সিরাজ।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন শেরপুর উপজেলা বিএনপির সভাপতি শহীদুল ইসলাম বাবলু, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম মিন্টু, বগুড়া জেলা ও শেরপুর উপজেলা বিএনপির নির্বাহী সদস্য আসিফ সিরাজ রব্বানী সানভী, বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুল মোমিন, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক মামুনুর রশিদ আপেল,উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক বদিউজ্জামান বদি,বিএনপি নেতা ও মির্জাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহিদুল ইসলাম, সাবেক চেয়ারম্যান আব্দুল মোনায়েম,বদিউজ্জামান বাদশা প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে গোলাম মো. সিরাজ “সনাতন ধর্মালম্বীদের উদ্দেশ্যে তিনি বলেন, এ বছর পূজায় আপনারা মন্দির পাহারা দিয়েছেন, আপনাদের আর পাহারা দিতে হবে না। আমি কথা দিচ্ছি আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি ক্ষমতায় এলে এদেশের প্রধানমন্ত্রী হবে তারেক রহমান। দেশমাতা বেগম খালেদা জিয়া হবে আমাদের অভিভাবক। আপনারাই আমাদের কে পাহারা দিবেন। হিন্দুরা নৌকায় ভোট দেয় এটা ভুল, এটা রাজনৈতিক বিভেদ তৈরি কারী। এদেশে আর কোনদিন রাজনৈতিক বিভেদ তৈরি হবে না। হিন্দু মুসলিম ভাই ভাই,একসাথে বসবাস করতে চাই। সমাবেশ শেষে বক্তারা আসন্ন নির্বাচনে ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানান।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category
https://www.kaabait.com