• শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৬:৪২
শিরোনামঃ
বাঘায় ভয়াবহ অগ্নিকাণ্ড: নগদ ৩ লক্ষ টাকাসহ ১০টি ঘর ভস্মীভূত! বীর মুক্তিযোদ্ধা ও অবসর সেনা মোজাফফর আলী ভূঁইয়ার মৃত্যু:রাষ্ট্রীয় মর্যাদায় দাফন নন্দীগ্রামে চিকিৎসাসেবাকে আরও জনবান্ধব করতে ডা. লিটনের চেষ্টায় স্বাস্থ্যখাত ফিরে পেয়েছে নতুন গতি পোরশায় কনফিডেন্স ডায়াগনস্টিক সেন্টারের শুভ উদ্বোধন সান্তাহারে পিরানহা মাছ চাষ করায় অভিযান; দুই মাছ চাষীকে অর্থদণ্ড প্রদান কুড়িগ্রামের নাগেশ্বরীতে উপজেলা বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত র‌্যাগিংয়ের নির্মমতায় হাসপাতালে পবিপ্রবি শিক্ষার্থী, তদন্তে প্রশাসন নওগাঁয় জটিল ও ব্যয়বহুল রোগের চিকিৎসার খরচ মেটাতে সরকারের পক্ষ থেকে আর্থিক সহায়তার চেক বিতরণ ইউএনও কার্যালয়ে হামলা ও ৬ সাংবাদিককে মারধর: দুই ওসির প্রত্যাহার দাবিতে মানববন্ধন নন্দীগ্রামে মরহুম কোকোর জন্মবার্ষিকীতে শিক্ষার্থীদের মাঝে স্বেচ্ছাসেবকদলের চারা বিতরণ

নন্দীগ্রামে ২০ শয্যা হাসপাতাল মসজিদের ভিত্তি প্রস্তর স্থাপন

মো: আব্দুর রউফ উজ্জ্বল নন্দীগ্রাম বগুড়া প্রতিনিধি / ৭৯ Time View
রবিবার, ১৯ জুলাই, ২০২৬

নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার নন্দীগ্রামে স্বাস্থ্যসেবা ও জনকল্যাণমূলক কার্যক্রমকে আরও বেগবান করতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন, ২০ শয্যা হাসপাতালের মসজিদ ও ল্যাব উদ্বোধন এবং অসহায় শিশু ও নারীদের মাঝে বিভিন্ন সহায়তা সামগ্রী বিতরণ করা হয়েছে।রবিবার (১৯ জুলাই) দিনব্যাপী এসব কর্মসূচির আয়োজন করা হয়।কর্মসূচির শুরুতে বেলা ১টায় উপজেলার ভদ্রাবর্তীতে ৮০ জন শিশুর মাঝে পুষ্টিকর শিশুখাদ্য এবং ৬ জন অসহায় ও দুস্থ নারীর মাঝে আত্মকর্মসংস্থানের লক্ষ্যে সেলাই মেশিন বিতরণ করা হয়।এরপর দুপুর ৩টায় নন্দীগ্রাম ২০ শয্যা হাসপাতালে রোগী ও স্বজনদের ধর্মীয় অনুশীলনের সুবিধার্থে নির্মিত মসজিদ এবং আধুনিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে নবনির্মিত ল্যাবরেটরির উদ্বোধন করা হয়।পরে বিকেল ৪টায় নন্দীগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন বগুড়া-৪ (নন্দীগ্রাম-কাহালু) আসনের সংসদ সদস্য আলহাজ মোশারফ হোসেন। এ সময় তিনি বলেন, স্বাস্থ্যসেবার মানোন্নয়ন সরকারের অন্যতম অগ্রাধিকার। নতুন ভবন নির্মিত হলে উপজেলার মানুষ আধুনিক ও উন্নত চিকিৎসাসেবা গ্রহণের আরও ভালো সুযোগ পাবেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন আরা, উপজেলা বিএনপির সভাপতি আলাউদ্দিন সরকার, সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন আদর, সাংগঠনিক সম্পাদক ইয়াসিন আলী, পৌর বিএনপির সাধারণ সম্পাদক কে এম শফিউল আলম সুমন, উপজেলা কৃষি কর্মকর্তা গাজীউল হক, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ইকবাল মাহমুদ লিটন, বিশিষ্ট ব্যবসায়ী, উপজেলা যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতাকর্মীসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও প্রশাসনিক ব্যক্তিবর্গ।অনুষ্ঠানে বক্তারা বলেন, স্বাস্থ্য অবকাঠামোর উন্নয়ন এবং জনকল্যাণমূলক সহায়তা কার্যক্রম সাধারণ মানুষের জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। নতুন ভবন নির্মাণ, হাসপাতালের নতুন সুবিধা চালু এবং অসহায় পরিবারগুলোর পাশে দাঁড়ানোর মাধ্যমে সরকারের উন্নয়ন কার্যক্রম আরও একধাপ এগিয়ে গেল বলে তারা মন্তব্য করেন।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category
https://www.kaabait.com