• শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৭:৩৭
শিরোনামঃ
বাঘায় ভয়াবহ অগ্নিকাণ্ড: নগদ ৩ লক্ষ টাকাসহ ১০টি ঘর ভস্মীভূত! বীর মুক্তিযোদ্ধা ও অবসর সেনা মোজাফফর আলী ভূঁইয়ার মৃত্যু:রাষ্ট্রীয় মর্যাদায় দাফন নন্দীগ্রামে চিকিৎসাসেবাকে আরও জনবান্ধব করতে ডা. লিটনের চেষ্টায় স্বাস্থ্যখাত ফিরে পেয়েছে নতুন গতি পোরশায় কনফিডেন্স ডায়াগনস্টিক সেন্টারের শুভ উদ্বোধন সান্তাহারে পিরানহা মাছ চাষ করায় অভিযান; দুই মাছ চাষীকে অর্থদণ্ড প্রদান কুড়িগ্রামের নাগেশ্বরীতে উপজেলা বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত র‌্যাগিংয়ের নির্মমতায় হাসপাতালে পবিপ্রবি শিক্ষার্থী, তদন্তে প্রশাসন নওগাঁয় জটিল ও ব্যয়বহুল রোগের চিকিৎসার খরচ মেটাতে সরকারের পক্ষ থেকে আর্থিক সহায়তার চেক বিতরণ ইউএনও কার্যালয়ে হামলা ও ৬ সাংবাদিককে মারধর: দুই ওসির প্রত্যাহার দাবিতে মানববন্ধন নন্দীগ্রামে মরহুম কোকোর জন্মবার্ষিকীতে শিক্ষার্থীদের মাঝে স্বেচ্ছাসেবকদলের চারা বিতরণ

নন্দীগ্রামে যথাযোগ্য মর্যাদায় বিশ্ব জনসংখ্যা দিবস পালিত

মো: আব্দুর রউফ উজ্জ্বল বগুড়া প্রতিনিধি / ১০৪ Time View
রবিবার, ১২ জুলাই, ২০২৬

নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধিঃ ‘তারুণ্যের আশা-আকাঙ্ক্ষা বাস্তবায়ন করি আজকের প্রত্যয়ে সুন্দর আগামী গড়ি’ —এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারাদেশের ন্যায় বগুড়ার নন্দীগ্রামে যথাযোগ্য মর্যাদায় বিশ্ব জনসংখ্যা দিবস উদযাপন উপলক্ষ্যে আলোচনা সভা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

১২জুলাই (রবিবার) উপজেলা প্রশাসন ও উপজেলা পরিবার পরিকল্পনা বিভাগের যৌথ আয়োজনে বেলা ১১টায় উপজেলা পরিষদ হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। দিবসটির মূল লক্ষ্য ছিল পরিবার পরিকল্পনার গুরুত্ব, মা ও শিশুস্বাস্থ্য সুরক্ষা, জনসংখ্যা নিয়ন্ত্রণে সচেতনতা বৃদ্ধি এবং টেকসই উন্নয়নে পরিকল্পিত পরিবারের ভূমিকা সম্পর্কে জনসচেতনতা সৃষ্টি।
আলোচনা সভায় পরিবার পরিকল্পনা পরিদর্শক এনামুল হক এর সঞ্চালনায় এবং উপজেলা নির্বাহী অফিসার শারমিন আরা’র সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা (অতিঃ দাঃ) ডা. শফিকুর রহমান সজীব। সভাপতি’র বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শারমিন আরা বলেন পরিকল্পিত পরিবার গঠন শুধু একটি পরিবারের নয়, বরং দেশের সার্বিক উন্নয়নের অন্যতম পূর্বশর্ত। পরিবার পরিকল্পনা সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের আরও আন্তরিকতার সঙ্গে কাজ করার আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন আদর, পৌর বিএনপির সভাপতি আলেকজান্ডার, সহকারী কমিশনার (ভূমি) রোহান সরকার, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. ইকবাল মাহমুদ লিটন, উপজেলা কৃষি কর্মকর্তা গাজীউল হক, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা কল্পনা রানী রায়, উপজেলা সমবায় কর্মকর্তা ঝর্ণা রানী দেবনাথ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সরদার ফজলুল করিম, উপজেলা শিক্ষা কর্মকর্তা এস. এম. সারোয়ার জাহান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা গোলাম মোস্তফা, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সুলতানা আক্তার বানু, ১নং বুড়ইল ইউনিয়নের চেয়ারম্যান জিয়াউর রহমান জিয়া, ৩নং ভাটরা ইউনিয়নের চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) মাহাবুর রহমান, নন্দীগ্রাম মডেল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক প্রভাষক জাকারিয়া লিটন, যুগ্ম সাধারণ সম্পাদক প্রভাষক আব্দুর রউফ উজ্জল এবং সাংবাদিক মামুন আহমেদ।
এছাড়াও বক্তব্য রাখেন বুড়ইল ইউনিয়নের পরিবার কল্যাণ সহকারী সাদিয়া আফরোজ। সাদিয়া আফরোজ তার বক্তব্যে বলেন মাঠ পর্যায়ে অনেক সমস্যা রয়েছে, সেই সমস্যাগুলো উত্তরণে উর্ধতন কর্তৃপক্ষ এবং সাংবাদিকসহ উপস্থিত সকলের আন্তরিক সহযোগিতা কামনা করছি। ওই সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন পরিবার পরিকল্পনা পরিদর্শক আবিদুর রহমান, মাসুদ রানা, রবিউল আউয়াল, মোস্তাফিজুর রহমান এবং উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার আসাদুল্লাহ, নিপুন চন্দ্রসহ পরিবার পরিকল্পনা বিভাগের বিভিন্ন পর্যায়ের কর্মচারীবৃন্দ।
আলোচনা সভা শেষে পরিবার পরিকল্পনা কার্যক্রমে বিশেষ অবদান রাখার স্বীকৃতি অর্জনকারীদের বিভিন্ন ক্যাটাগরিতে শ্রেষ্ঠ কর্মকর্তা ও কর্মীদের মাঝে সম্মাননা ক্রেস্ট ও সনদ প্রদান করা হয়। এ সময় ভাটরা ইউনিয়নের পরিবার কল্যাণ সহকারী মোছা. উম্মে রায়হান মারজান, বুড়ইল ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের পরিবার কল্যাণ পরিদর্শিকা নুরজাহান বেগম, ২নং নন্দীগ্রাম সদর ইউনিয়নের পরিবার পরিকল্পনা পরিদর্শক মোস্তাফিজুর রহমান, বুড়ইল ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের এসএসিএমও নিপুন চন্দ্র পাল উপজেলার মধ্যে শ্রেষ্ঠত্বের গৌরব অর্জন করে, এছাড়াও শ্রেষ্ঠ ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র, শ্রেষ্ঠ ইউনিয়ন পরিষদ এবং উপজেলা পর্যায়ের শ্রেষ্ঠদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, পরিবার পরিকল্পনা বিভাগের কর্মকর্তা-কর্মচারী, জনপ্রতিনিধি, সাংবাদিক এবং সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। বক্তারা তাদের বক্তব্যে বলেন জনসংখ্যাকে জনসম্পদে রূপান্তর করতে পরিবার পরিকল্পনা, সচেতনতা এবং মানসম্মত স্বাস্থ্যসেবার কোনো বিকল্প নেই। পরিকল্পিত পরিবার গঠনের মাধ্যমে একটি সুস্থ, সমৃদ্ধ ও উন্নত বাংলাদেশ বিনির্মাণ সম্ভব বলেও তারা আশাবাদ ব্যক্ত করেন।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category
https://www.kaabait.com