• সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৫:০৪
শিরোনামঃ
রাজশাহীর নতুন পুলিশ সুপারের কাছে দায়িত্ব হস্তান্তর সান্তাহারে সাবেক মেয়র তোফাজ্জল হোসেন ভুট্টুর আর্থিক সহায়তা প্রদান আদমদীঘিতে এমপি কর্তৃক অসহায় মানুষের মাঝে অনুদানের চেক প্রদান নওগাঁ হাসপাতাল আকস্মিক পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী: হাসপাতালে স্যালাইন মজুতের পরও রোগীকে না দেওয়ায় ক্ষোভ প্রকাশ নন্দীগ্রামে নিষিদ্ধ পিরানহা মাছ বিক্রি’র দায়ে মোবাইল কোর্টে জরিমানা ও মাছ জব্দ নন্দীগ্রাম কুন্দারহাট হাইওয়ে থানায় নয়া ওসি রইছ উদ্দিনের যোগদান প্রত্যন্ত অঞ্চল থেকে জাতীয় মঞ্চে নন্দীগ্রামের সুমি প্রধানমন্ত্রীর হাত থেকে নিলেন পুরস্কার নীলফামারী চেম্বারের নেতৃত্বে মাহবুবুর রহমান, ব্যবসায়ীদের প্রত্যাশা পূরণের অঙ্গীকার রাজশাহী অনলাইন সাংবাদিক ফোরামের নতুন নেতৃত্ব,সভাপতি তোফায়েল সম্পাদক রনি নাজিরপুরে বলেশ্বর নদের নাব্যতা সংকট: অবৈধ জাল ও গাছের ঝাপে বিপন্ন পরিবেশ, স্থানীয়দের মাঝে মতভেদ

নন্দীগ্রামে ঈদুল ফিতর সামনে রেখে ভিজিএফ’র চাউল বিতরণ

Reporter Name / ১৩০ Time View
বৃহস্পতিবার, ১২ মার্চ, ২০২৬

নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার নন্দীগ্রাম উপজেলার ১নং বুড়ইল ইউনিয়নের ২৪শ’ ৫০ জন সুবিধা বঞ্চিতরা বিনামূল্যে পেলেন ১০ কেজি করে ভিজিএফ’র চাউল। ঈদুল ফিতর সামনে রেখে সহায়তা হিসেবে ১২ই মার্চ (বৃহস্পতিবারে) এই চাউল বিতরণ করা হয়।
এদিন সকাল ৯ টায় ১নং বুড়ইল ইউনিয়ন পরিষদ চত্বরে চাল বিতরনের উদ্বোধন করেন অত্র ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জিয়াউর রহমান জিয়া।
ওই সময় ট্যাগ অফিসার হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা রবিউল ইসলাম। অন্যান্যদের মধ্যে নন্দীগ্রাম উপজেলা প্রেসক্লাবের সভাপতি ফজলুর রহমান, উপজেলা মহিলা দলের সভানেত্রী রেশমা আরা সাথী, ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা আলমগীর কবির বাবু, ইউপি সদস্য মহিদুল ইসলাম বাবু, জোবায়ের হোসেন, আব্দুল জোব্বারসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গরাও উপস্থিত ছিলেন।
সংশ্লিষ্টরা জানান, আসন্ন ঈদুল ফিতর সামনে রেখে সহায়তা হিসেবে অত্র ইউনিয়নের দুস্থ্য, অসচ্ছল ও অতিদরিদ্র ২৪শ’ ৫০ জনকে বিনামূল্যে ১০কেজি করে চাউল বিতরণ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category
https://www.kaabait.com