• শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৭:৩০
শিরোনামঃ
বাঘায় ভয়াবহ অগ্নিকাণ্ড: নগদ ৩ লক্ষ টাকাসহ ১০টি ঘর ভস্মীভূত! বীর মুক্তিযোদ্ধা ও অবসর সেনা মোজাফফর আলী ভূঁইয়ার মৃত্যু:রাষ্ট্রীয় মর্যাদায় দাফন নন্দীগ্রামে চিকিৎসাসেবাকে আরও জনবান্ধব করতে ডা. লিটনের চেষ্টায় স্বাস্থ্যখাত ফিরে পেয়েছে নতুন গতি পোরশায় কনফিডেন্স ডায়াগনস্টিক সেন্টারের শুভ উদ্বোধন সান্তাহারে পিরানহা মাছ চাষ করায় অভিযান; দুই মাছ চাষীকে অর্থদণ্ড প্রদান কুড়িগ্রামের নাগেশ্বরীতে উপজেলা বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত র‌্যাগিংয়ের নির্মমতায় হাসপাতালে পবিপ্রবি শিক্ষার্থী, তদন্তে প্রশাসন নওগাঁয় জটিল ও ব্যয়বহুল রোগের চিকিৎসার খরচ মেটাতে সরকারের পক্ষ থেকে আর্থিক সহায়তার চেক বিতরণ ইউএনও কার্যালয়ে হামলা ও ৬ সাংবাদিককে মারধর: দুই ওসির প্রত্যাহার দাবিতে মানববন্ধন নন্দীগ্রামে মরহুম কোকোর জন্মবার্ষিকীতে শিক্ষার্থীদের মাঝে স্বেচ্ছাসেবকদলের চারা বিতরণ

ত্রিশালে মহাসড়ক পরিদর্শনে ঈদযাত্রায় বিশৃঙ্খলা রুখতে কঠোর বার্তা জেলা প্রশাসকের

Reporter Name / ১৩১ Time View
বুধবার, ১৮ মার্চ, ২০২৬

মোঃ আনোয়ার হোসেনঃ

ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের চিরচেনা ‘যন্ত্রণার নাম’ যানজট। তবে আসন্ন ঈদুল ফিতরে সেই যন্ত্রণার পুনরাবৃত্তি রোধে এবার আটঘাট বেঁধে মাঠে নেমেছে প্রশাসন। ঈদযাত্রায় ঘরমুখো মানুষের স্বস্তি ফেরাতে মঙ্গলবার (১৭ মার্চ) ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ত্রিশাল অংশ সরজমিনে পরিদর্শন করেছেন ময়মনসিংহের জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মোঃ সাইফুর রহমান।

বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্ট ও মোড়গুলোতে ঝটিকা সফর করেন জেলা প্রশাসক। পরিদর্শনকালে তিনি কেবল পরিস্থিতি পর্যবেক্ষণই করেননি, বরং কর্তব্যরত পুলিশ সদস্য ও স্বেচ্ছাসেবকদের স্পষ্ট বার্তা দিয়েছেন—যেকোনো মূল্যে যানজটমুক্ত রাখতে হবে এই রুট। যাত্রী হয়রানি কিংবা যত্রতত্র গাড়ি থামিয়ে কৃত্রিম যানজট সৃষ্টির চেষ্টা করা হলে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেন তিনি।

সাধারণত ঈদের আগে ত্রিশাল বাসস্ট্যান্ড ও এর আশপাশে যে বিশৃঙ্খলা দেখা যায়, প্রশাসনের কঠোর নজরদারিতে এবার চিত্রটা ভিন্ন। পরিদর্শন শেষে জেলা প্রশাসক সার্বিক ট্রাফিক ব্যবস্থাপনায় সন্তোষ প্রকাশ করেন। তার এই সরাসরি তদারকির ফলে মহাসড়কের ত্রিশাল অংশে বর্তমানে কোনো যানজট নেই, যা সাধারণ যাত্রীদের জন্য বড় স্বস্তির খবর।

এসময় তিনি বলেন, ঈদে মানুষের ঘরে ফেরা যেন বিষাদে পরিণত না হয়, সেটি নিশ্চিত করাই আমাদের লক্ষ্য। মহাসড়কে শৃঙ্খলা রক্ষায় উপজেলা প্রশাসনের এই বিশেষ তৎপরতা ঈদের আগে ও পরে নিরবচ্ছিন্নভাবে চলবে। প্রশাসনের এই তৎপরতাকে সফল করতে কেবল আইন প্রয়োগ নয়, সাধারণ নাগরিক ও চালকদের সচেতন হওয়ার ওপর জোর দেওয়া হয়েছে। নিরাপদ ও সুশৃঙ্খল যাতায়াতের স্বার্থে সবাইকে ট্রাফিক আইন মেনে চলার উদাত্ত আহ্বান জানিয়েছে জেলা প্রশাসন। এছাড়াও ঈদযাত্রাকে কেন্দ্র করে মহাসড়কের শৃঙ্খলা বজায় রাখতে ভ্রাম্যমাণ আদালতসহ প্রশাসনের একাধিক টিম দিনরাত মাঠে থাকবে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category
https://www.kaabait.com