• শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৬:৩২
শিরোনামঃ
বাঘায় ভয়াবহ অগ্নিকাণ্ড: নগদ ৩ লক্ষ টাকাসহ ১০টি ঘর ভস্মীভূত! বীর মুক্তিযোদ্ধা ও অবসর সেনা মোজাফফর আলী ভূঁইয়ার মৃত্যু:রাষ্ট্রীয় মর্যাদায় দাফন নন্দীগ্রামে চিকিৎসাসেবাকে আরও জনবান্ধব করতে ডা. লিটনের চেষ্টায় স্বাস্থ্যখাত ফিরে পেয়েছে নতুন গতি পোরশায় কনফিডেন্স ডায়াগনস্টিক সেন্টারের শুভ উদ্বোধন সান্তাহারে পিরানহা মাছ চাষ করায় অভিযান; দুই মাছ চাষীকে অর্থদণ্ড প্রদান কুড়িগ্রামের নাগেশ্বরীতে উপজেলা বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত র‌্যাগিংয়ের নির্মমতায় হাসপাতালে পবিপ্রবি শিক্ষার্থী, তদন্তে প্রশাসন নওগাঁয় জটিল ও ব্যয়বহুল রোগের চিকিৎসার খরচ মেটাতে সরকারের পক্ষ থেকে আর্থিক সহায়তার চেক বিতরণ ইউএনও কার্যালয়ে হামলা ও ৬ সাংবাদিককে মারধর: দুই ওসির প্রত্যাহার দাবিতে মানববন্ধন নন্দীগ্রামে মরহুম কোকোর জন্মবার্ষিকীতে শিক্ষার্থীদের মাঝে স্বেচ্ছাসেবকদলের চারা বিতরণ

ঝিনাইদহ বাস টার্মিনালে অবৈধ স্থাপনা উচ্ছেদে যৌথ অভিযান

Reporter Name / ১৪৮ Time View
বুধবার, ৭ জানুয়ারি, ২০২৬

মোঃ আসাদুজ্জামান
বিশেষ প্রতিনিধিঃ

ঝিনাইদহ কেন্দ্রীয় বাস টার্মিনালে ব্যাঙের ছাতার মত গড়ে উঠা অবৈধ স্থাপনা উচ্ছেদে যৌথ অভিযান পরিচালনা করা হয়েছে।

বুধবার (৭ জানুয়ারি) দুপুরে ভ্রাম্যমাণ আদালতের যৌথ অভিযানে বাস টার্মিনালের সরকারী জায়গায় অবৈধভাবে দখল করে গড়ে ওঠা বিভিন্ন দোকান ও বাস কাউন্টারসহ টিনশেডের ঘেরা স্থাপনা উচ্ছেদ করা হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) এবিএম খালিদ হোসেন সিদ্দিকী। যৌথ অভিযানে আরো উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান, সড়ক ও জনপথ বিভাগের সহকারী প্রকৌশলী ও স্টাফ অফিসার মোঃ আহসান উল কবির, ঝিনাইদহ পৌরসভার সহকারী প্রকৌশলী মুন্সি মোঃ আবু জাফর, হাইওয়ে পুলিশের অফিসার ইনচার্জ মৃত্যুঞ্জয় বিশ্বাস, সড়ক ও জনপথ বিভাগের মোটরযান পরিদর্শক মোঃ সোহাগ হোসেন, পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক মোঃ মারুফ বিল্লাহ সহ হাইওয়ে পুলিশ, জেলা পুলিশ ও আনসার সদস্যরা।

সে-সময় ছোট বড় প্রায় ২০ টি স্থাপনা উচ্ছেদ করা হয়েছে বলে ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে।
সড়কের দুই ধারে গড়ে উঠা অবৈধ স্থাপনা উচ্ছেদে ভ্রাম্যমাণ আদালতের এ অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category
https://www.kaabait.com