• সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ১০:৫৩
শিরোনামঃ
রাজশাহীর নতুন পুলিশ সুপারের কাছে দায়িত্ব হস্তান্তর সান্তাহারে সাবেক মেয়র তোফাজ্জল হোসেন ভুট্টুর আর্থিক সহায়তা প্রদান আদমদীঘিতে এমপি কর্তৃক অসহায় মানুষের মাঝে অনুদানের চেক প্রদান নওগাঁ হাসপাতাল আকস্মিক পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী: হাসপাতালে স্যালাইন মজুতের পরও রোগীকে না দেওয়ায় ক্ষোভ প্রকাশ নন্দীগ্রামে নিষিদ্ধ পিরানহা মাছ বিক্রি’র দায়ে মোবাইল কোর্টে জরিমানা ও মাছ জব্দ নন্দীগ্রাম কুন্দারহাট হাইওয়ে থানায় নয়া ওসি রইছ উদ্দিনের যোগদান প্রত্যন্ত অঞ্চল থেকে জাতীয় মঞ্চে নন্দীগ্রামের সুমি প্রধানমন্ত্রীর হাত থেকে নিলেন পুরস্কার নীলফামারী চেম্বারের নেতৃত্বে মাহবুবুর রহমান, ব্যবসায়ীদের প্রত্যাশা পূরণের অঙ্গীকার রাজশাহী অনলাইন সাংবাদিক ফোরামের নতুন নেতৃত্ব,সভাপতি তোফায়েল সম্পাদক রনি নাজিরপুরে বলেশ্বর নদের নাব্যতা সংকট: অবৈধ জাল ও গাছের ঝাপে বিপন্ন পরিবেশ, স্থানীয়দের মাঝে মতভেদ

চিকিৎসায় সাড়া দিচ্ছেন বেগম খালেদা জিয়াঃ ……… ডা. জাহিদ

Reporter Name / ৫৫৩ Time View
বুধবার, ১০ ডিসেম্বর, ২০২৫

বাংলার গৌরব ডেক্সঃ ‎বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ডাক্তারদের চিকিৎসা নিচ্ছেন এবং রেসপন্স করছেন বলে জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক ও দলের স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন। তিনি বলেছেন, আইসিইউতে তিনি চিকিৎসাধীন আছেন। আল্লাহর রহমত ও মানুষের দোয়ায় চিকিৎসকরা চেষ্টা করছেন। তিনি সংকটময় অবস্থা যেন অতিক্রম করতে পারেন সেই জন্য সবাই দোয়া যাতে অব্যহত রাখেন। ১০ ডিসেম্বর (বুধবার) রাতে রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সামনে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেন, আমরা দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সার্বক্ষণিক তত্ত্বাবধানে দেশনেত্রী খালেদা জিয়ার চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ড দিবা-রাত্রী অত্যন্ত সজাগ দ্বায়িত্বশীলভাবে তাদের প্রফেশনাল দায়িত্ব পালন করছেন। এই মেডিকেল বোর্ডে ইউকে, ইউএসএ এবং অস্ট্রেলিয়ার চিকৎসকগণও সংযুক্ত আছেন। যেহেতু এই মেডিকেল বোর্ডগুলো রাতের বেলা করতে হয়। দুই পুত্রবধু সার্বিক্ষণিকভাবে তদারকি করছেন। দলের মহাসচিব ও স্থায়ী কমিটির সদস্যরা উনার শারীরিক অবস্থার খোঁজ রাখছেন। প্রধান উপদেষ্টা ও রাষ্ট্রপতিসহ অন্যান্য রাজনৈতিক দলের নেতাকর্মীরা উনার স্বাস্থ্যের অবস্থা নিয়ে উদ্বিগ্ন।

খালেদা জিয়াকে বিদেশে নেওয়া প্রসঙ্গে তিনি বলেন, উনাকে বিদেশে নেওয়া কথা ছিল। এয়ার অ্যাম্বুলেন্সে কারিগরি ত্রুটি এবং উনার শারীরিক অবস্থার কারণে ওই সময় ফ্লাই করতে পারিনি। আমরা মেডিকেল বোর্ডের সদস্যরা চেষ্টা করছি পৃথিবীর মধ্যে সবচেয়ে ভালো সেবা যাতে উনি পেতে পারেন সে জন্য এখানে রেখেও দেশি-বিদেশি চিকিৎসকের পরামর্শে চিকিৎসা দেওয়া হচ্ছে। বিদেশে নেওয়ার বিষয়টি এখনই তিনি কিছু জানাননি।

এক প্রশ্নের জবাবে ডা. জাহিদ বলেন, উনি আইসিইউতে চিকিৎসাধীন আছেন। সর্বোচ্চ পর্যায়ে একজন মানুষের জন্য যে চিকিৎসা প্রয়োজন তিনি সেই সেই চিকিৎসার মধ্যেই আছেন। তিনি চিকিৎসাধীন আছেন এটা নিয়ে কোনো গুজবে কান না দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি।

এই চিকিৎসক বলেন, উনাকে ডাক্তাররা যে চিকিৎসা দিচ্ছেন তা তিনি গ্রহণ করতে পারছেন। সেটা নিয়ে তিনি রেসপন্স করছেন।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category
https://www.kaabait.com