• শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৭:২৯
শিরোনামঃ
বাঘায় ভয়াবহ অগ্নিকাণ্ড: নগদ ৩ লক্ষ টাকাসহ ১০টি ঘর ভস্মীভূত! বীর মুক্তিযোদ্ধা ও অবসর সেনা মোজাফফর আলী ভূঁইয়ার মৃত্যু:রাষ্ট্রীয় মর্যাদায় দাফন নন্দীগ্রামে চিকিৎসাসেবাকে আরও জনবান্ধব করতে ডা. লিটনের চেষ্টায় স্বাস্থ্যখাত ফিরে পেয়েছে নতুন গতি পোরশায় কনফিডেন্স ডায়াগনস্টিক সেন্টারের শুভ উদ্বোধন সান্তাহারে পিরানহা মাছ চাষ করায় অভিযান; দুই মাছ চাষীকে অর্থদণ্ড প্রদান কুড়িগ্রামের নাগেশ্বরীতে উপজেলা বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত র‌্যাগিংয়ের নির্মমতায় হাসপাতালে পবিপ্রবি শিক্ষার্থী, তদন্তে প্রশাসন নওগাঁয় জটিল ও ব্যয়বহুল রোগের চিকিৎসার খরচ মেটাতে সরকারের পক্ষ থেকে আর্থিক সহায়তার চেক বিতরণ ইউএনও কার্যালয়ে হামলা ও ৬ সাংবাদিককে মারধর: দুই ওসির প্রত্যাহার দাবিতে মানববন্ধন নন্দীগ্রামে মরহুম কোকোর জন্মবার্ষিকীতে শিক্ষার্থীদের মাঝে স্বেচ্ছাসেবকদলের চারা বিতরণ

গৌরীপুরে বিএমএসএফের নতুন কমিটি গঠন, সভাপতি কমল, সম্পাদক বুরহান​

মো: আনোয়ার হোসেন / ৮৯ Time View
রবিবার, ১৯ জুলাই, ২০২৬

গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি:​
ময়মনসিংহের গৌরীপুরে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ) উপজেলা শাখার দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গত শুক্রবার (১৭ জুলাই) দুপুরে স্থানীয় স্বজন সমাবেশ কার্যালয়ে আয়োজিত এ সম্মেলনে সর্বসম্মতিক্রমে কমল সরকারকে সভাপতি এবং মোস্তাফিজুর রহমান বুরহানকে সাধারণ সম্পাদক করে নতুন কমিটি ঘোষণা করা হয়।​

ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে বিএমএসএফ কেন্দ্রীয় কমিটির সভাপতি ও ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান আহমেদ আবু জাফর বলেন, সারা দেশে নির্যাতিত, নিপীড়িত ও হামলা-মামলার শিকার সাংবাদিকদের পাশে বিএমএসএফ সর্বদা সোচ্চার। সাংবাদিকদের সুরক্ষা আইন প্রণয়ন ও নিরাপত্তা নিশ্চিত করতে আমাদের আন্দোলন অব্যাহত রয়েছে। গৌরীপুর শাখার সাংবাদিকরা কেন্দ্রীয় কর্মসূচিগুলোতে সক্রিয় ভূমিকা রাখায় তাদের ধন্যবাদ জানাই।
সংগঠনের সিনিয়র সহসভাপতি মো. রইছ উদ্দিনের সভাপতিত্বে ও যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান বুরহানের সঞ্চালনায় অনুষ্ঠিত সম্মেলনে সাংবাদিক নেতারা বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করেন।​নবগঠিত কমিটির অন্যান্য দায়িত্বপ্রাপ্তরা হলেন, সিনিয়র সহসভাপতি শামীম খান, সহসভাপতি সেলিম আল রাজ, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রউফ দুদু, সাংগঠনিক সম্পাদক মোখলেছুর রহমান, সহ-সাংগঠনিক সম্পাদক শ্যামল ঘোষ, অর্থ সম্পাদক শামীম হোসেন আলভী, দপ্তর ও প্রকাশনা সম্পাদক শামীম আনোয়ার, সাহিত্য সম্পাদক মোখলেছুর রহমান এবং ক্রীড়া সম্পাদক মোহাম্মদ মোরসালিন। এছাড়া কার্যকরি সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন নূরুল ইসলাম, আলম ফরাজী, মোস্তাফিজুর রহমান, মো. রইছ উদ্দিন ও জহিরুল হুদা লিটন।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category
https://www.kaabait.com