• শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৩:৫৩
শিরোনামঃ
বাঘায় ভয়াবহ অগ্নিকাণ্ড: নগদ ৩ লক্ষ টাকাসহ ১০টি ঘর ভস্মীভূত! বীর মুক্তিযোদ্ধা ও অবসর সেনা মোজাফফর আলী ভূঁইয়ার মৃত্যু:রাষ্ট্রীয় মর্যাদায় দাফন নন্দীগ্রামে চিকিৎসাসেবাকে আরও জনবান্ধব করতে ডা. লিটনের চেষ্টায় স্বাস্থ্যখাত ফিরে পেয়েছে নতুন গতি পোরশায় কনফিডেন্স ডায়াগনস্টিক সেন্টারের শুভ উদ্বোধন সান্তাহারে পিরানহা মাছ চাষ করায় অভিযান; দুই মাছ চাষীকে অর্থদণ্ড প্রদান কুড়িগ্রামের নাগেশ্বরীতে উপজেলা বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত র‌্যাগিংয়ের নির্মমতায় হাসপাতালে পবিপ্রবি শিক্ষার্থী, তদন্তে প্রশাসন নওগাঁয় জটিল ও ব্যয়বহুল রোগের চিকিৎসার খরচ মেটাতে সরকারের পক্ষ থেকে আর্থিক সহায়তার চেক বিতরণ ইউএনও কার্যালয়ে হামলা ও ৬ সাংবাদিককে মারধর: দুই ওসির প্রত্যাহার দাবিতে মানববন্ধন নন্দীগ্রামে মরহুম কোকোর জন্মবার্ষিকীতে শিক্ষার্থীদের মাঝে স্বেচ্ছাসেবকদলের চারা বিতরণ

অভয়নগরে ইরেসপো প্রকল্পের আওতায় কিশোরীদের সচেতনমূলক প্রশিক্ষণ ও উপকরন বিতরন অনুষ্ঠিত

Reporter Name / ১৭৪ Time View
মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারি, ২০২৬

মতিন গাজীঃ-

বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি) পরিচালিত দরিদ্র মহিলাদের জন্য “সম্বিত পল্লী কর্মসংস্থান সহায়তা প্রকল্প (ইরেসপো)” এর আওতায় কিশোরীদের সচেতনতামূলক প্রশিক্ষণ অনুষ্ঠান মঙ্গলবার অনুষ্ঠিত হয়েছে।
অভয়নগর উপজেলার হিদিয়া মাধ্যমিক বিদ্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহনাজ পারভীন সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোরে বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের উপ পরিচালক বিএম কামরুজ্জামান ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এটিএন নিউজের স্টাফ রিপোর্টার নজরুল ইসলাম মল্লিক, বিআরডিবি কর্মকর্তা দেবাশীষ কুমার দাস।
এছাড়া বক্তব্য রাখেন বিআরডিবির হিসাবরক্ষক শরীফ উদ্দিন ও বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মেরিনা গাইন,সহকারী শিক্ষক তানভীর আহমেদ। কোরান তেলাওয়াত করেন দশম শ্রেনীর ছাত্রী ফারাহানা আলম নিশাত।গীতাপাঠ করেন নবম শ্রেনীর ছাত্রী রাখিঘোষ। ৫৮ জন শিক্ষার্থী এই সচেতনমূলক প্রশিক্ষণে অংশ গ্রহন করে।
। এ সময় অতিথিরা বলেন, এ ধরনের উদ্যোগ কিশোরীদের শিক্ষা, দক্ষতা বৃদ্ধি ও আত্মনির্ভরশীলতা অর্জন বাল্যবিবাহ প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
অনুষ্ঠানে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশে এই প্রশিক্ষন অনুষ্ঠিত হয়। ৫৭ জন শিক্ষার্থী এই প্রশিক্ষনে অংশগ্রহণ করে এবং তাদের মধ্যে শিক্ষা উপকরণ বিতরন করা হয়।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category
https://www.kaabait.com