মাইনুল ইসলাম বরিশালঃ শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে বরিশালের বাকেরগঞ্জে সনাতন ধর্মাবলম্বীদের উদ্যোগে বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৪ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১২টায় বাকেরগঞ্জ বন্দর সর্বজনীন দুর্গা মন্দির প্রাঙ্গণ থেকে র্যালি বের হয়। র্যালিতে সনাতন ধর্মাবলম্বী বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। পরে র্যালিটি পৌর এলাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় মন্দির প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। র্যালির উদ্বোধন করেন বাকেরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মিলটন চন্দ্র পাল। এর আগে সকাল ১১ টায় জন্মাষ্টমী উদযাপন পরিষদের আহ্বায়ক সুনীল কুমার দাস ঝন্টুর সভাপতিত্বে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন বরিশাল-৬ (বাকেরগঞ্জ) আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেন খান। বিশেষ অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অভ্র জ্যোতি বড়াল ও বাকেরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আদিল হোসেন। জন্মাষ্টমী উদযাপন পরিষদের সদস্য সচিব পঙ্কজ দাসের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন প্রভাষক বিপ্লব মিত্র, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের সভাপতি নিমাই কীর্তনীয়া, সাধারণ সম্পাদক বাবুল, সার্বজনীন দুর্গা মন্দির কমিটির সভাপতি বরুণ কুমার সাহা, অধ্যাপক
মাইনুল ইসলাম বরিশালঃ ‘পরিচ্ছন্নতা শুরু হোক আমার থেকে’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে বরিশালের বাকেরগঞ্জ পৌর শহরে পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করেছে স্বেচ্ছাসেবী সংগঠন বিডি ক্লিন। পৌরবাসীর জন্য পরিচ্ছন্ন শহর উপহার দিতে পৌরসভা
বানী ইসরাইল হিটলার রাজশাহী জেলা প্রতিনিধিঃ রাজশাহীর গোদাগাড়ীতে পথচারী ও যানবাহন চলাচলে শৃঙ্খলা ফেরাতে ফুটপাত দখলমুক্ত করণে বিশেষ অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। গত বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইসরাত
এস কে জাফর আলম টেকনাফ, কক্সবাজার: কক্সবাজারের টেকনাফ সীমান্তে মিয়ানমার থেকে পাচারের সময় বিশেষ অভিযান চালিয়ে এক লাখ পিস ইয়াবাসহ এক যুবককে আটক করেছে উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি)। শুক্রবার (৪
আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার আদমদীঘিতে কালো বাজারে বিক্রির উদ্দেশ্যে দুটি গুদামে ১৬৭৫ বস্তা সার মজুত রাখার অপরাধে ভ্রাম্যমান আদালত সার ডিলার সচিব চন্দ্র সাহার ৬০ হাজার টাকা জরিমানা ও ১৫
আদমদীঘি(বগুড়া)প্রতিনিধিঃ বগুড়ার আদমদীঘিতে উৎসব মূখর পরিবেশে মহাবতার ভগবান শ্রীকৃষ্ণের ৫২৫২ তম জন্মাষ্ঠমী বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে পালিত হয়েছে। শুক্রবার সকালে আদমদীঘি উপজেলা সদরের চড়কতলা কেন্দ্রীয় রাধাগোবিন্দ মন্দির ও তালসন কেন্দ্রীয়