• শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৯
শিরোনামঃ
পটুয়াখালীতে পায়রা নদীর ভাঙন: মানচিত্র থেকে হারাচ্ছে বাহেরচর! বাকেরগঞ্জে মামলা তুলে নেওয়ার পর ব্যবসায়ীর দোকানে হামলা-ভাঙচুর, লুটের অভিযোগ নির্বাচনী উত্তাপ বেলকুচিতে: ৩নং ভাঙ্গাবাড়ী ইউনিয়নে মাসুদ রানার মোটরসাইকেল শোডাউন ও গণসংযোগ বাকেরগঞ্জে তুলাতলি নদীর ভাঙন রোধে ১২ হাজার ৫০০ জিওব্যাগ ফেলার প্রকল্পের উদ্বোধন ভরপাশায় চেয়ারম্যান পদে তরুণ প্রার্থী রাজিব হোসেন, মানুষের ভালোবাসা ও সমর্থনে এগিয়ে যেতে চান বাকেরগঞ্জে অবৈধ মাটি কাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৭০ হাজার টাকা জরিমানা বাকেরগঞ্জে ভ্যান চালককে কুপিয়ে হত্যা নওগাঁয় শুরু হলো ৭ম জেলা কাব ক্যাম্পুরী সাপাহারে নবাগত ওসি শাহীন রেজার সাথে সাংবাদিকদের মতবিনিময় বাকেরগঞ্জে কাবাব এর নামে কি খাচ্ছেন আপনি এবং আপনার ফ্যামিলি

কালো বাজারে বিক্রির উদ্দেশ্যে দুটি গুদামে ১৬৭৫ বস্তা সার জব্দ, গুদাম সিলগালা ও ব্যবসায়ীর জেল জরিমানা

মো: তুহিন ইসলাম আদমদিঘী বগুড়া / ৩৫ Time View
শুক্রবার, ৪ সেপ্টেম্বর, ২০২৬

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার আদমদীঘিতে কালো বাজারে বিক্রির উদ্দেশ্যে দুটি গুদামে ১৬৭৫ বস্তা সার মজুত রাখার অপরাধে ভ্রাম্যমান আদালত সার ডিলার সচিব চন্দ্র সাহার ৬০ হাজার টাকা জরিমানা ও ১৫ দিনের বিনাশ্রম কারাদন্ড ও দুটি সার গুদাম সিলগালা করেছে। গত বৃহস্পতিবার রাত ৯টায় উপজেলার নসরতপুর বাজারে এ অভিযান পরিচালনা করেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহি ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার মাসুমা বেগম। এ সময় উপস্থিত ছিলেন উপজেলার অতিরিক্ত কৃষি অফিসার কৃষিবিদ সজল ইসলাম।

ভ্রাম্যমান আদালত সূত্রে জানা যায়, চলতি রোপা আমন মৌসুমে উপজেলার চাঁপাপুর ইউনিয়নের সার ডিলার মেসার্স মঙ্গল চন্দ্র সাহা ও মেসার্স সচিব চন্দ্র সাহা নামে দুই সার ডিলার ডিএপি, এমওপি ও ইউরিয়া সার তার চাঁপাপুর গুদামে মজুদ না করে নসরতপুর বাজারে পৃথক দুটি গুদামে পাচারের উদ্দেশ্যে ১৬৭৫ বস্তা মজুত করে রাখে। বৃহস্পতিবার রাতে স্থানীয় জনসাধারণ বিষয়টি জানতে পেরে দুটি গুদাম ঘেরাও করে উপজেলা প্রশাসনকে খবর দেন। পরে সেখানে ভ্রাম্যমান আদালতের নির্বাহি ম্যাজিষ্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার মাসুমা বেগম উল্লেখিত গুদামে অভিযান পরিচালনা করেন। এরপর ভ্রাম্যমান আদালত দুটি সার ডিলারের স্বত্বাধিকারী সচিব চন্দ্র সাহাকে ৬০ হাজার টাকা জরিমানা ও ১৫ দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন। এছাড়া দুটি সার গুদামে পাচারের জন্য মজুদ রাখা ১৬৭৫ বস্তা সারসহ গুদাম সিলগালা করেন।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category
https://www.kaabait.com