• শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫১
শিরোনামঃ
বরিশালে প্রবীন সাংবাদিক পুলকের মৃ’ত্যু মরদেহের পাশে মিলল ৫ চিরকুট, কী বার্তা ছিল প্রেমের টানে ধর্ম পাল্টে মুসলিম তরুণীকে বিয়ে করলেন চীনা যুবক পটুয়াখালীতে পায়রা নদীর ভাঙন: মানচিত্র থেকে হারাচ্ছে বাহেরচর! বাকেরগঞ্জে মামলা তুলে নেওয়ার পর ব্যবসায়ীর দোকানে হামলা-ভাঙচুর, লুটের অভিযোগ নির্বাচনী উত্তাপ বেলকুচিতে: ৩নং ভাঙ্গাবাড়ী ইউনিয়নে মাসুদ রানার মোটরসাইকেল শোডাউন ও গণসংযোগ বাকেরগঞ্জে তুলাতলি নদীর ভাঙন রোধে ১২ হাজার ৫০০ জিওব্যাগ ফেলার প্রকল্পের উদ্বোধন ভরপাশায় চেয়ারম্যান পদে তরুণ প্রার্থী রাজিব হোসেন, মানুষের ভালোবাসা ও সমর্থনে এগিয়ে যেতে চান বাকেরগঞ্জে অবৈধ মাটি কাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৭০ হাজার টাকা জরিমানা বাকেরগঞ্জে ভ্যান চালককে কুপিয়ে হত্যা নওগাঁয় শুরু হলো ৭ম জেলা কাব ক্যাম্পুরী

টেকনাফ সীমান্তে ১ লাখ ইয়াবাসহ যুবক আটক করেছে বিজিবি

এস কে জাফর আলম টেকনাফ, কক্সবাজার / ২৬ Time View
শুক্রবার, ৪ সেপ্টেম্বর, ২০২৬

এস কে জাফর আলম টেকনাফ, কক্সবাজার: কক্সবাজারের টেকনাফ সীমান্তে মিয়ানমার থেকে পাচারের সময় বিশেষ অভিযান চালিয়ে এক লাখ পিস ইয়াবাসহ এক যুবককে আটক করেছে উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি)।

শুক্রবার (৪ সেপ্টেম্বর) ভোরে উখিয়া ব্যাটালিয়নের অধীনস্থ খারাংখালী বিওপি এলাকায় এ অভিযান পরিচালিত হয়।
বিজিবি সূত্রে জানা যায়, গোপন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে শুক্রবার ভোর আনুমানিক ৫টার দিকে খারাংখালী বিওপির একটি বিশেষ টহল দল বাংলাদেশের অভ্যন্তরে সীমান্তবর্তী মৌলভীবাজার বিএসপি পোস্টের নিকট অবস্থান নেয়।
পরে আনুমানিক ৫টা ৪০ মিনিটের দিকে মিয়ানমারের দিক থেকে এক ব্যক্তিকে সন্দেহজনক একটি বস্তু নিয়ে বাংলাদেশে প্রবেশ করতে দেখা যায়। এ সময় বিজিবির সদস্যরা তাকে থামার সংকেত দিলে তিনি দৌড়ে পালানোর চেষ্টা করেন। পরে ধাওয়া করে তাকে আটক করতে সক্ষম হন টহল দলের সদস্যরা।
আটক যুবকের নাম রুহল আমিন (১৮)। তিনি টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের মৌলভীবাজার পূর্বপাড়া এলাকার নুরুল আলমের ছেলে।
পরবর্তীতে তার সঙ্গে থাকা একটি বস্তা তল্লাশি করে খাকি রঙের প্যাকেটে মোড়ানো নীল রঙের ১০টি কার্টন উদ্ধার করা হয়। কার্টনগুলো খুলে মোট ১ লাখ পিস ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক রুহল আমিন মিয়ানমার সীমান্ত থেকে ইয়াবার চালান সংগ্রহ করে অধিক দামে বিক্রির উদ্দেশ্যে বাংলাদেশে নিয়ে আসছিলেন বলে স্বীকার করেছেন বলে জানিয়েছে বিজিবি।
উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি)-এর অধিনায়ক জানান, সীমান্ত এলাকায় মাদক পাচার ও চোরাচালান প্রতিরোধে বিজিবির গোয়েন্দা নজরদারি আরও জোরদার করা হয়েছে। মাদক সরবরাহকারী ও এ চক্রের সঙ্গে জড়িত অন্যান্য ব্যক্তিদের শনাক্ত করে আইনের আওতায় আনতে অভিযান অব্যাহত থাকবে।
আটক ব্যক্তি এবং উদ্ধার করা ইয়াবার বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category
https://www.kaabait.com