• শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০২:২৭
শিরোনামঃ
বরিশালে প্রবীন সাংবাদিক পুলকের মৃ’ত্যু মরদেহের পাশে মিলল ৫ চিরকুট, কী বার্তা ছিল প্রেমের টানে ধর্ম পাল্টে মুসলিম তরুণীকে বিয়ে করলেন চীনা যুবক পটুয়াখালীতে পায়রা নদীর ভাঙন: মানচিত্র থেকে হারাচ্ছে বাহেরচর! বাকেরগঞ্জে মামলা তুলে নেওয়ার পর ব্যবসায়ীর দোকানে হামলা-ভাঙচুর, লুটের অভিযোগ নির্বাচনী উত্তাপ বেলকুচিতে: ৩নং ভাঙ্গাবাড়ী ইউনিয়নে মাসুদ রানার মোটরসাইকেল শোডাউন ও গণসংযোগ বাকেরগঞ্জে তুলাতলি নদীর ভাঙন রোধে ১২ হাজার ৫০০ জিওব্যাগ ফেলার প্রকল্পের উদ্বোধন ভরপাশায় চেয়ারম্যান পদে তরুণ প্রার্থী রাজিব হোসেন, মানুষের ভালোবাসা ও সমর্থনে এগিয়ে যেতে চান বাকেরগঞ্জে অবৈধ মাটি কাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৭০ হাজার টাকা জরিমানা বাকেরগঞ্জে ভ্যান চালককে কুপিয়ে হত্যা নওগাঁয় শুরু হলো ৭ম জেলা কাব ক্যাম্পুরী

জীবন-যুদ্ধে বাঁচার আকুতি মোমেনার, ক্যান্সারের চিকিৎসায় শেষ সম্বল বিক্রি

মো: আব্দুর রউফ উজ্জ্বল নন্দীগ্রাম বগুড়া / ৫৭ Time View
বুধবার, ২ সেপ্টেম্বর, ২০২৬

নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার নন্দীগ্রামে ক্যান্সারের সঙ্গে প্রায় চার বছর ধরে লড়াই করছেন মোছা. মোমেনা বিবি। জীবন বাঁচাতে চিকিৎসা চালাতে গিয়ে ইতোমধ্যে জমিজমা, গহনা, ভিটেমাটি ও ঘরের মূল্যবান জিনিসপত্র বিক্রি করে নিঃস্ব হয়ে পড়েছে তাঁর পরিবার। এখন ক্যান্সারের চিকিৎসার পাশাপাশি পরিবারের সদস্যদের দু’বেলা খাবার জোগাড় করাও কঠিন হয়ে পড়েছে।

মোমেনা বিবি নন্দীগ্রাম উপজেলার ৪নং থালতা মাঝগ্রাম ইউনিয়নের তৈয়বপুর গ্রামের মৃত রমজানের স্ত্রী। দীর্ঘদিন ধরে অসুস্থ থাকার পর পরীক্ষা-নিরীক্ষায় তাঁর শরীরে ক্যান্সার শনাক্ত হয়। এরপর থেকেই শুরু হয় তাঁর বাঁচার সংগ্রাম।

পরিবার সূত্রে জানা যায়, ক্যান্সার শনাক্ত হওয়ার পর বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিয়েছেন মোমেনা। চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী তাঁকে নিয়মিত কেমোথেরাপি নিতে হচ্ছে। প্রতিটি কেমোথেরাপিতে প্রায় ২৫ হাজার টাকা খরচ হয়। এ পর্যন্ত চিকিৎসার পেছনে প্রায় চার লাখ টাকা ব্যয় হয়েছে বলে জানিয়েছে পরিবার।

চিকিৎসার ব্যায় মেটাতে গিয়ে একে একে পরিবারের শেষ সম্বলগুলোও বিক্রি করতে হয়েছে। জমিজমা, গহনা, ভিটেমাটি ও ঘরের মূল্যবান জিনিসপত্র বিক্রি করেও চিকিৎসার খরচ সামাল দিতে পারছেন না তাঁরা। বর্তমানে পরিবারটির এমন অবস্থা যে, মোমেনার চিকিৎসার পাশাপাশি নিত্যদিনের খাবার জোগাড় করাও কঠিন হয়ে পড়েছে।

স্থানীয়রা জানান, মোমেনা বিবি একজন পরিশ্রমী ও ভদ্র নারী। দীর্ঘদিন ধরে অসুস্থ থাকায় তাঁর পরিবারও চরম দুর্দশার মধ্যে পড়েছে। অর্থের অভাবে প্রয়োজনীয় চিকিৎসা চালিয়ে যাওয়া নিয়েও তৈরি হয়েছে অনিশ্চয়তা।

মোমেনা বিবি বলেন, *আমি বাঁচতে চাই আমার ছেলে-মেয়ে ও তাদের পরিবারকে নিয়ে আবার স্বাভাবিক জীবনে ফিরতে চাই। সবাই আমার জন্য দোয়া করবেন। সামর্থ্য অনুযায়ী সহযোগিতার হাত বাড়িয়ে দিলে হয়তো আমার চিকিৎসাটা চালিয়ে যেতে পারব।

ক্যান্সারের সঙ্গে লড়াই করা মোমেনার পাশে দাঁড়াতে সমাজের বিত্তবান, মানবিক ব্যক্তি ও বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতি সহযোগিতার আহ্বান জানিয়েছেন স্থানীয়রা।
মোমেনা বিবির পরিবারের পক্ষ থেকে সহযোগিতার জন্য বিকাশ নম্বর: ০১৭৮৮২৩৬৬২৬


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category
https://www.kaabait.com