• বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৬:০৪
শিরোনামঃ
মাদক বিরোধী ফুটবল ম্যাচে বাকেরগঞ্জের বিপক্ষে দুমকির দাপুটে জয় রাজশাহীর গোদাগাড়ীতে ঝুলন্ত মরদেহ উদ্ধার, মৃত্যুর রহস্য ঘিরে চাঞ্চল্য পড়াশোনা করে ভালো মানুষ হও, তোমাদের অপেক্ষায় দেশ—এমপি মোশারফ স্ত্রীর সাথে অভিমান করে বাকেরগঞ্জে যুবকের আত্মহত্যা পোরশায় উপজেলা প্রশাসনের আইনশৃঙ্খলা ও সমন্বয় সভা অনুষ্ঠিত পোরশায় এমপি মোস্তাফিজুর রহমানকে বাজিনাপুকুর-শিমুলডাঙ্গা গ্রামবাসীর সংবর্ধনা প্রদান মাদক সেবনের সংবাদ প্রকাশের জেরে নীলফামারীতে সাংবাদিকের ওপর হামলা নন্দীগ্রামে স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে ডা. লিটনের প্রচেষ্টায় ভায়া মেডিকেল ক্যাম্প ধামইরহাটে এম.পি এনামুল হক কর্তৃক ১ কোটি ২৬ লাখ টাকা ব্যয়ে মাদ্রাসার নতুন ভবন উদ্বোধন পবিপ্রবিতে জাতীয় মৎস্যপক্ষ ২০২৬ উদ্বোধন করলেন ভিসি ড. হেমায়েত জাহান

টেকনাফে এজাহারভুক্ত পলাতক রোহিঙ্গা আসামি গ্রেফতার

এস কে জাফর আলম টেকনাফ কক্সবাজার / ৮২ Time View
সোমবার, ৩ আগস্ট, ২০২৬

 

​ এস কে জাফর আলম টেকনাফ কক্সবাজারঃ ​কক্সবাজারের টেকনাফে বিশেষ অভিযান চালিয়ে এক মামলার এজাহারভুক্ত পলাতক রোহিঙ্গা আসামিকে গ্রেফতার করেছে ১৬ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)-এর শালবাগান ক্যাম্প।

​সোমবার (৩ আগস্ট) দিবাগত রাত আনুমানিক ১২টা ৩০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে টেকনাফ উপজেলার রোহিঙ্গা ক্যাম্প-২৬-এর শালবাগান এলাকার ই/২ ব্লকে এ অভিযান পরিচালনা করা হয়।
​১৬ এপিবিএনের শালবাগান ক্যাম্প সূত্রে জানা যায়, টেকনাফ থানায় দায়ের হওয়া একটি মামলার এজাহারভুক্ত পলাতক আসামি নিজ বাড়িতে অবস্থান করছেন—এমন গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান চালানো হয়।
​ভারপ্রাপ্ত ক্যাম্প ইনচার্জ এসআই (নিরস্ত্র) রুহুল আমিনের নেতৃত্বে নায়েক (নং-১৬১৬৯) ওছাতে চাকমা ও সঙ্গীয় ফোর্স অভিযানে অংশ নেন এবং আসামিকে নিজ বসতঘর থেকে গ্রেফতার করতে সক্ষম হন।
​গ্রেফতারকৃতের পরিচয়:
​নাম: সফি উল্ল্যাহ ওরফে কালু (২৩)
​পিতা: নুরুল ইসলাম
​মাতা: তৈয়বা
​ঠিকানা: শালবাগান (ক্যাম্প-২৬), ব্লক-ই/২, টেকনাফ।
​এফসিএন (FCN) নম্বর: ২৯৩৪৩১
​১৬ এপিবিএন জানায়, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে আইনি প্রক্রিয়া সম্পন্ন করে তাকে টেকনাফ থানায় হস্তান্তরের কার্যক্রম সম্পন্ন করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category
https://www.kaabait.com