এস কে জাফর আলম টেকনাফ কক্সবাজারঃ কক্সবাজারের টেকনাফে বিশেষ অভিযান চালিয়ে এক মামলার এজাহারভুক্ত পলাতক রোহিঙ্গা আসামিকে গ্রেফতার করেছে ১৬ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)-এর শালবাগান ক্যাম্প।
সোমবার (৩ আগস্ট) দিবাগত রাত আনুমানিক ১২টা ৩০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে টেকনাফ উপজেলার রোহিঙ্গা ক্যাম্প-২৬-এর শালবাগান এলাকার ই/২ ব্লকে এ অভিযান পরিচালনা করা হয়।
১৬ এপিবিএনের শালবাগান ক্যাম্প সূত্রে জানা যায়, টেকনাফ থানায় দায়ের হওয়া একটি মামলার এজাহারভুক্ত পলাতক আসামি নিজ বাড়িতে অবস্থান করছেন—এমন গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান চালানো হয়।
ভারপ্রাপ্ত ক্যাম্প ইনচার্জ এসআই (নিরস্ত্র) রুহুল আমিনের নেতৃত্বে নায়েক (নং-১৬১৬৯) ওছাতে চাকমা ও সঙ্গীয় ফোর্স অভিযানে অংশ নেন এবং আসামিকে নিজ বসতঘর থেকে গ্রেফতার করতে সক্ষম হন।
গ্রেফতারকৃতের পরিচয়:
নাম: সফি উল্ল্যাহ ওরফে কালু (২৩)
পিতা: নুরুল ইসলাম
মাতা: তৈয়বা
ঠিকানা: শালবাগান (ক্যাম্প-২৬), ব্লক-ই/২, টেকনাফ।
এফসিএন (FCN) নম্বর: ২৯৩৪৩১
১৬ এপিবিএন জানায়, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে আইনি প্রক্রিয়া সম্পন্ন করে তাকে টেকনাফ থানায় হস্তান্তরের কার্যক্রম সম্পন্ন করা হয়েছে।