• শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০২:০৪
শিরোনামঃ
বরিশালে প্রবীন সাংবাদিক পুলকের মৃ’ত্যু মরদেহের পাশে মিলল ৫ চিরকুট, কী বার্তা ছিল প্রেমের টানে ধর্ম পাল্টে মুসলিম তরুণীকে বিয়ে করলেন চীনা যুবক পটুয়াখালীতে পায়রা নদীর ভাঙন: মানচিত্র থেকে হারাচ্ছে বাহেরচর! বাকেরগঞ্জে মামলা তুলে নেওয়ার পর ব্যবসায়ীর দোকানে হামলা-ভাঙচুর, লুটের অভিযোগ নির্বাচনী উত্তাপ বেলকুচিতে: ৩নং ভাঙ্গাবাড়ী ইউনিয়নে মাসুদ রানার মোটরসাইকেল শোডাউন ও গণসংযোগ বাকেরগঞ্জে তুলাতলি নদীর ভাঙন রোধে ১২ হাজার ৫০০ জিওব্যাগ ফেলার প্রকল্পের উদ্বোধন ভরপাশায় চেয়ারম্যান পদে তরুণ প্রার্থী রাজিব হোসেন, মানুষের ভালোবাসা ও সমর্থনে এগিয়ে যেতে চান বাকেরগঞ্জে অবৈধ মাটি কাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৭০ হাজার টাকা জরিমানা বাকেরগঞ্জে ভ্যান চালককে কুপিয়ে হত্যা নওগাঁয় শুরু হলো ৭ম জেলা কাব ক্যাম্পুরী

গ্রাম থেকে শহর—উন্নয়নের সুবিধা পৌঁছাবে সবার ঘরে: নন্দীগ্রামে এমপি মোশারফ

মো: আব্দুর রউফ উজ্জ্বল নন্দীগ্রাম বগুড়া প্রতিনিধি / ১১১ Time View
সোমবার, ২৭ জুলাই, ২০২৬

নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার নন্দীগ্রাম পৌরসভায় আধুনিক যোগাযোগ ব্যবস্থা গড়ে তুলতে তিনটি গুরুত্বপূর্ণ স্থানে মোট ৭৫০ মিটার নতুন আরসিসি (RCC) সড়ক নির্মাণকাজের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। দীর্ঘদিনের ভোগান্তি দূর করে এলাকার মানুষের চলাচল সহজ, নিরাপদ ও টেকসই করতে এ প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে।

রোববার (২৬ জুলাই) বিকেল ৫টায় বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনের সংসদ সদস্য ও বগুড়া জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আলহাজ্ব মো. মোশারফ হোসেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নির্মাণকাজের উদ্বোধন করেন।
বৃহত্তর পাবনা ও বগুড়া জেলার নগর অবকাঠামো উন্নয়ন প্রকল্প (GPBMD)-এর আওতায় এবং নন্দীগ্রাম পৌরসভার বাস্তবায়নে এ উন্নয়নকাজ পরিচালিত হচ্ছে। প্রকল্পটির মোট ব্যয় ধরা হয়েছে ১ কোটি ২৫ লাখ ৪৬ হাজার ৪৯০ টাকা।
প্রকল্পের আওতায় বৈলগ্রাম ওমরপুর-তালোড়া সড়ক থেকে বিটুর বাড়ি পর্যন্ত ২০০ মিটার, বৈলগ্রাম ইউনুসের পুকুরপাড় থেকে কবরস্থান পর্যন্ত ৩৪০ মিটার এবং বৈলগ্রাম উত্তরপাড়া ওমরপুর-তালোড়া সড়ক থেকে ফটিকের বাড়ি পর্যন্ত ২১০ মিটার আরসিসি সড়ক নির্মাণ করা হবে। স্থানীয়দের প্রত্যাশা, এসব সড়ক নির্মাণ শেষ হলে যাতায়াত ব্যবস্থা যেমন সহজ হবে, তেমনি বর্ষা মৌসুমে দীর্ঘদিনের কাদা ও জলাবদ্ধতার সমস্যাও অনেকাংশে দূর হবে।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এমপি আলহাজ্ব মো. মোশারফ হোসেন বলেন, উন্নয়ন কোনো ব্যক্তি বা দলের জন্য নয়, এটি জনগণের অধিকার। নন্দীগ্রামের প্রতিটি এলাকায় আধুনিক যোগাযোগ ব্যবস্থা নিশ্চিত করতে আমরা ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছি।
তিনি আরও বলেন, একটি ভালো রাস্তা শুধু যাতায়াতের সুবিধাই বাড়ায় না, এটি শিক্ষা, কৃষি, ব্যবসা-বাণিজ্য ও স্থানীয় অর্থনীতির গতিশীলতাও বৃদ্ধি করে। মানুষের জীবনমান উন্নয়নে প্রয়োজনীয় সব ধরনের অবকাঠামো নির্মাণে আমরা অঙ্গীকারবদ্ধ। আমি চাই উন্নয়নের সুফল শহর কিংবা বাজারকেন্দ্রিক না থেকে গ্রামের প্রতিটি মহল্লা পর্যন্ত পৌঁছে যাক। জনগণের আস্থা ও ভালোবাসার প্রতিদান উন্নয়নের মাধ্যমেই দিতে চাই।
তিনি সংশ্লিষ্ট ঠিকাদারি প্রতিষ্ঠানকে নির্ধারিত সময়ের মধ্যে গুণগত মান বজায় রেখে কাজ সম্পন্ন করার নির্দেশ দেন এবং স্থানীয় জনগণকে উন্নয়নকাজে সহযোগিতা ও তদারকি করার আহ্বান জানান।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নন্দীগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন আরা। উপজেলা বিএনপির সভাপতি আলাউদ্দিন সরকার, সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন আদর নন্দীগ্রাম পৌর নির্বাহী কর্মকর্তা শাহীন মাহমুদ, পৌর নির্বাহী প্রকৌশলী আবু হেনা মোস্তফা কামাল, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুল হাকিম, ইয়াছিন আলী,
পৌর বিএনপির সভাপতি মো. আলেকজান্ডার, সাধারণ সম্পাদক কে. এম. শফিউল আলম সুমন, সাংগঠনিক সম্পাদক গোলাম মোস্তফা, এনামুল হক বাচ্চু, পৌর কৃষকদলের সভাপতি সুশান্ত কুমার সরকার শান্ত, পৌর যুবদলের আহ্বায়ক গোলাম রব্বানী, যুগ্ম আহ্বায়ক মেহেদী হাসান শাহীন, উপজেলা ছাত্রদলের সভাপতি জুয়েল রানা, সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান তারেক, পৌর ছাত্রদলের সভাপতি রাকিবুল হাসান পলিন, সাধারণ সম্পাদক নুরনবী, ১নং বুড়ইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জিয়াউর রহমান জিয়াসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। নতুন আরসিসি সড়ক নির্মাণের ফলে শিক্ষার্থী, কৃষক, ব্যবসায়ী ও সাধারণ মানুষ নিরাপদে ও স্বাচ্ছন্দ্যে চলাচল করতে পারবেন। পাশাপাশি এলাকার আর্থ-সামাজিক উন্নয়নেও এই প্রকল্প গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category
https://www.kaabait.com