• শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ১২:১০
শিরোনামঃ
পটুয়াখালীতে পায়রা নদীর ভাঙন: মানচিত্র থেকে হারাচ্ছে বাহেরচর! বাকেরগঞ্জে মামলা তুলে নেওয়ার পর ব্যবসায়ীর দোকানে হামলা-ভাঙচুর, লুটের অভিযোগ নির্বাচনী উত্তাপ বেলকুচিতে: ৩নং ভাঙ্গাবাড়ী ইউনিয়নে মাসুদ রানার মোটরসাইকেল শোডাউন ও গণসংযোগ বাকেরগঞ্জে তুলাতলি নদীর ভাঙন রোধে ১২ হাজার ৫০০ জিওব্যাগ ফেলার প্রকল্পের উদ্বোধন ভরপাশায় চেয়ারম্যান পদে তরুণ প্রার্থী রাজিব হোসেন, মানুষের ভালোবাসা ও সমর্থনে এগিয়ে যেতে চান বাকেরগঞ্জে অবৈধ মাটি কাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৭০ হাজার টাকা জরিমানা বাকেরগঞ্জে ভ্যান চালককে কুপিয়ে হত্যা নওগাঁয় শুরু হলো ৭ম জেলা কাব ক্যাম্পুরী সাপাহারে নবাগত ওসি শাহীন রেজার সাথে সাংবাদিকদের মতবিনিময় বাকেরগঞ্জে কাবাব এর নামে কি খাচ্ছেন আপনি এবং আপনার ফ্যামিলি

দুমকি উপজেলা যুবদলের কমিটি পুনর্বিবেচনার দাবিতে রাজপথে ত্যাগী নেতারা

ওবায়দুর রহমান,দুমকি (পটুয়াখালী) প্রতিনিধি / ৪৬ Time View
রবিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৬

ওবায়দুর রহমান,দুমকি (পটুয়াখালী) প্রতিনিধি: পটুয়াখালীর দুমকি উপজেলা যুবদলের সদ্য ঘোষিত কমিটিকে ‘অযোগ্য’ ও ‘অন্য দলের সক্রিয় কর্মীদের স্থান দেওয়া পকেট কমিটি’ আখ্যা দিয়ে তা বাতিলের দাবিতে ফের মানববন্ধন করেছে পদবঞ্চিত নেতাকর্মীরা। বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ৫ দিনের বিরতি শেষে পূর্বঘোষিত সিদ্ধান্ত অনুযায়ী রবিবার (৬ সেপ্টেম্বর) সকাল ১০টায় দুমকি নতুন বাজারে এক বিশাল মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।

এ সময়ে বক্তব্য রাখেন দুমকি উপজেলা যুবদলের সাবেক আহ্বায়ক মো. জসিম উদ্দিন হাওলাদার, সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক জাকির হোসেন হাওলাদার, সাবেক যুগ্ম আহ্বায়ক সহিদুল ইসলাম( সহিদ সরদার) সহ উপজেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন ইউনিয়ন থেকে আসা নেতাকর্মীরা।

স্থানীয় সূত্রে জানা গেছে, গত ২৬ আগস্ট যুবদলের কেন্দ্রীয় কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকের অনুমোদন ক্রমে যুগ্ম সাধারণ সম্পাদক স্বাক্ষরিত দুমকি উপজেলা যুবদলের নতুন কমিটি অনুমোদন দেওয়া হয়। তবে কমিটি ঘোষণার পর থেকেই ক্ষোভে ফেটে পড়েন স্থানীয় রাজপথের ত্যাগী ও পদবঞ্চিত নেতাকর্মীরা। তাদের অভিযোগ, নতুন এই কমিটিতে দলের আন্দোলন-সংগ্রামে নিষ্ক্রিয়, অযোগ্য এবং আওয়ামী লীগ ও জাতীয় পার্টির সক্রিয় নেতাকর্মীদের স্থান দেওয়া হয়েছে।
এরই ধারাবাহিকতায় গত ২৮ আগস্ট বিকেলে নতুন কমিটির নেতাকর্মীরা এলাকায় আনন্দ মিছিল বের করতে চাইলে পদবঞ্চিত নেতাকর্মীরা একজোট হয়ে তা প্রতিহত করেন। পরবর্তীতে দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ১ থেকে ৫ সেপ্টেম্বর পর্যন্ত আন্দোলনের সকল কর্মসূচি স্থগিত রাখার ঘোষণা দেন তারা। তবে প্রতিষ্ঠাবার্ষিকী শেষ হওয়ার পরপরই ৬ সেপ্টেম্বর থেকে পুনর্সূচিত কর্মসূচির অংশ হিসেবে নতুন বাজারে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তব্য রাখতে গিয়ে বঞ্চিত নেতারা বলেন, “তৃণমূলের ত্যাগী কর্মীদের রক্ত ও শ্রমের বিনিময়ে অর্জিত বিএনপিতে কোনো সুবিধাবাদী বা অন্য দলের এজেন্টদের জায়গা হতে পারে না। কেন্দ্রকে ভুল বুঝিয়ে গঠিত এই বিতর্কিত কমিটি অবিলম্বে বাতিল করতে হবে।”
তারা অবিলম্বে কেন্দ্র ঘোষিত কমিটি বাতিল করে রাজপথের পরীক্ষিত নেতাদের হাতে দুমকি উপজেলা যুবদলের দায়িত্ব হস্তান্তরের জোর দাবি জানান। অন্যথায় আগামীতে আরও কঠোর কর্মসূচির হুশিয়ারি দেন আন্দোলনকারী নেতৃবৃন্দ।
#


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category
https://www.kaabait.com