• বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৪:৪২
শিরোনামঃ
সোশ্যাল মিডিয়ায় অপপ্রচারের প্রতিবাদে ছাত্রদল নেতা ও মহিলা দল নেত্রীর সংবাদ সম্মেলন যশোরে সাংবাদিক পরিচয়ে ঘের দখলের নির্দেশ, অস্ত্রসহ আটক ৩ স্ত্রীকে অপহরণের চেষ্টা ব্যর্থ, ভাড়া করা ভুয়া সিআইডির ৭ সদস্য আটক দুমকিতে ‘ত্যাগীদের বঞ্চিত’ করে যুবদলের কমিটি, ঝাড়ু মিছিল নিয়ে রাজপথে নেতাকর্মীরা নন্দীগ্রামে র‍্যাবের অভিযানে ইয়াবার চালান জব্দ, ১২শ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) ২০২৬ উপলক্ষে নীলফামারীতে জশনে জুলুছ ও বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। মাদক বিরোধী ফুটবল ম্যাচে বাকেরগঞ্জের বিপক্ষে দুমকির দাপুটে জয় রাজশাহীর গোদাগাড়ীতে ঝুলন্ত মরদেহ উদ্ধার, মৃত্যুর রহস্য ঘিরে চাঞ্চল্য পড়াশোনা করে ভালো মানুষ হও, তোমাদের অপেক্ষায় দেশ—এমপি মোশারফ স্ত্রীর সাথে অভিমান করে বাকেরগঞ্জে যুবকের আত্মহত্যা

টেকনাফে ডিএনসির অভিযানে ২ হাজার ইয়াবাসহ রোহিঙ্গা নারী আটক

এএস কে জাফর আলম টেকনাফ উপজেলা প্রতিনিধি কক্সবাজার / ৯০ Time View
রবিবার, ১২ জুলাই, ২০২৬

এস কে জাফর আলম টেকনাফ উপজেলা প্রতিনিধি কক্সবাজারঃ কক্সবাজারের টেকনাফে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের (ডিএনসি) বিশেষ অভিযানে ২ হাজার পিস ইয়াবাসহ ছাবেকুন নাহার (২১) নামে এক রোহিঙ্গা নারীকে আটক করা হয়েছে।

রবিবার (১২ জুলাই) রাত সাড়ে ১২টার দিকে টেকনাফ সদর ইউনিয়নের বড় হাবিবপাড়া এলাকায় একটি ভাড়া বাসায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
ডিএনসির টেকনাফ বিশেষ জোন সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সহকারী পরিচালক কাজী দিদারুল আলমের সার্বিক তত্ত্বাবধানে এবং উপপরিদর্শক (এসআই) মো. কামরুজ্জামানের নেতৃত্বে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানকালে স্থানীয় সাক্ষীদের উপস্থিতিতে ভাড়া বাসার শয়নকক্ষ তল্লাশি করে বালিশের নিচে রাখা একটি শপিং ব্যাগ থেকে ১০টি পলিপ্যাকেটে সংরক্ষিত ২ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ সময় ঘটনাস্থল থেকেই ছাবেকুন নাহারকে আটক করা হয়।
ডিএনসি জানায়, উদ্ধারকৃত ইয়াবা জব্দ করে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে। এ ঘটনায় আটক ছাবেকুন নাহারের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১০(ক) ধারায় টেকনাফ মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জানিয়েছে, টেকনাফে মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে এবং মাদক নির্মূলে আইনশৃঙ্খলা বাহিনীর এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category
https://www.kaabait.com