• রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০৭:১১
শিরোনামঃ
পোরশায় অপরাধ ও মাদক প্রতিরোধে মতবিনিময় সভা, পুলিশ বক্সের উদ্বোধন পোরশায় পুকুরে ডুবে শিশুর মর্মান্তিক মৃত্যু বালুখালী সীমান্তে বিজিবির বিশেষ অভিযান, ৬০ হাজার ইয়াবা উদ্ধার টেকনাফের মাদক কারবারি জামালের সঙ্গে যোগাযোগের অভিযোগ “গোদাগাড়ীতে মাদক সিন্ডিকেটের আলোচনায় চেয়ারম্যান সোহেল রানা” প্রধানমন্ত্রী তারেক রহমানের বৃক্ষরোপণ কর্মসূচি: ভূমি মন্ত্রীর মাধ্যমে বিভাগীয় বন কর্মকর্তাকে ২৫ কেজি নিমের বীজ দিলেন ‘তাল বেলাল’ সবুজ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে নীলফামারীতে জেলা বৃক্ষমেলা-২০২৬ উদ্বোধন মহামান্য চ্যান্সেলর ও রাষ্ট্রপতির দায়িত্বভার গ্রহণ করায় বীর মুক্তিযোদ্ধা মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ বীর বীক্রমকে পবিপ্রবির মাননীয় ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এস.এম. হেমায়েত জাহান এর অভিনন্দন ও শুভেচ্ছা। পোরশার নোচনাহারে রেকর্ড দামে বিক্রি হচ্ছে বারি-৪ আম, মণ ৫ -৬ হাজার জনদুর্ভোগ কমাতে নিজস্ব অর্থায়নে সেতু সংস্কার পবিপ্রবিতে মাদক বিরোধী সচেতনতা তৈরিতে র‍্যালি ও আলোচনা সভা

নন্দীগ্রামে আরসিসি রাস্তা উন্নয়ন কাজ উদ্বোধন করলেন সংসদ সদস্য মোশারফ হোসেন

মো: আব্দুর রউফ উজ্জ্বল নন্দীগ্রাম বগুড়া / ৭৪ Time View
রবিবার, ৫ জুলাই, ২০২৬

নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার নন্দীগ্রামে আরসিসি রাস্তা উন্নয়ন কাজ উদ্বোধন করেছেন বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনের সংসদ সদস্য ও বগুড়া জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আলহাজ্ব মোশারফ হোসেন। রবিবার (৫ জুলাই) বিকেলে নন্দীগ্রাম পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের মাঝগ্রামে আব্দুল করিমের বাড়ি হতে আব্দুল মোমিনের বাড়ি পর্যন্ত বৃহত্তর পাবনা ও বগুড়া জেলার নগর অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় ৩২ লাখ ৩২ হাজার ৯৮১ টাকা ব্যয়ে ১৬০ মিটার আরসিসি রাস্তা উন্নয়ন কাজ উদ্বোধন করেন তিনি।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন আরা, সহকারী কমিশনার (ভূমি) রোহান সরকার, উপজেলা প্রকৌশলী নূর নবী খান, নন্দীগ্রাম পৌরসভার পৌর নির্বাহী কর্মকর্তা শাহীন মাহমুদ, নির্বাহী প্রকৌশলী আবু হেনা মোস্তফা কামাল, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সরদার মো. ফজলুল করিম, উপজেলা বিএনপির সভাপতি আলাউদ্দিন সরকার, সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন আদর, সাংগঠনিক সম্পাদক আব্দুল হাকিম, ইয়াছিন আলী, পৌর বিএনপির সভাপতি মো. আলেকজান্ডার, সাধারণ সম্পাদক কেএম শফিউল আলম সুমন, সাংগঠনিক সম্পাদক গোলাম মোস্তফা, এনামুল হক বাচ্চু, পৌর কৃষকদলের সভাপতি সুশান্ত কুমার সরকার শান্ত, সাধারণ সম্পাদক আবু সাঈদ মিলন, পৌর যুবদলের আহবায়ক গোলাম রব্বানী, যুগ্ম আহবায়ক মেহেদী হাসান শাহীন, উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান তারেক, পৌর ছাত্রদলের সভাপতি রাকিবুল হাসান পলিন ও সাধারণ সম্পাদক নুরনবী প্রমুখ।

এরপূর্বে সংসদ সদস্য আলহাজ্ব মোশারফ হোসেন নন্দীগ্রাম পৌরসভায় পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন ও নন্দীগ্রাম ২০ শয্যার হাসপাতাল পরিদর্শন করেন। সংসদ সদস্য আলহাজ্ব মোশারফ হোসেন বলেন, এলাকার যেকোনো জনকল্যাণমূলক কাজ করতে আমরা অঙ্গীকারবদ্ধ। তিনি আরও বলেন, এলাকার রাস্তাঘাট উন্নয়নে অনেক গুরুত্ব দেওয়া হয়েছে। এভাবে উন্নয়ন কাজ চলতে থাকলে কাহালু-নন্দীগ্রাম উপজেলা আর অবহেলিত থাকবে না। এ ছাড়াও এলাকার জনগণের সুখেদুঃখে পাশে আছি এবং থাকবো ইনশাআল্লাহ।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category
https://www.kaabait.com