• শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১০
শিরোনামঃ
নওগাঁয় পৃথকভাবে দু’টি বিদ্যালয়ের পুরস্কার বিতরণ ও অভিভাবক সমাবেশ নওগাঁ জেলা কমিউনিটি পুলিশিং সমন্বয় আহবায়ক কমিটি গঠন: আহবায়ক পলাশ, সদস্য সচিব গোল্ডেন বরিশালে প্রবীন সাংবাদিক পুলকের মৃ’ত্যু মরদেহের পাশে মিলল ৫ চিরকুট, কী বার্তা ছিল প্রেমের টানে ধর্ম পাল্টে মুসলিম তরুণীকে বিয়ে করলেন চীনা যুবক পটুয়াখালীতে পায়রা নদীর ভাঙন: মানচিত্র থেকে হারাচ্ছে বাহেরচর! বাকেরগঞ্জে মামলা তুলে নেওয়ার পর ব্যবসায়ীর দোকানে হামলা-ভাঙচুর, লুটের অভিযোগ নির্বাচনী উত্তাপ বেলকুচিতে: ৩নং ভাঙ্গাবাড়ী ইউনিয়নে মাসুদ রানার মোটরসাইকেল শোডাউন ও গণসংযোগ বাকেরগঞ্জে তুলাতলি নদীর ভাঙন রোধে ১২ হাজার ৫০০ জিওব্যাগ ফেলার প্রকল্পের উদ্বোধন ভরপাশায় চেয়ারম্যান পদে তরুণ প্রার্থী রাজিব হোসেন, মানুষের ভালোবাসা ও সমর্থনে এগিয়ে যেতে চান বাকেরগঞ্জে অবৈধ মাটি কাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৭০ হাজার টাকা জরিমানা

রংপুরে গণভোট নিয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের হ্যাঁ মার্চ

Reporter Name / ১৮১ Time View
মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারি, ২০২৬

 রংপুর অফিস

রংপুরে গণভোট নিয়ে হ্যাঁ-মার্চ করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। মঙ্গলবার (৩ ফেব্রুয়ারী) বিকেলে নগরীর পাবলিক লাইব্রেরী মাঠে গণভোটের প্রচারণা ভ্যানে হ্যাঁ এর পক্ষে ডকুমেন্টরী প্রদর্শন করা হয়। এরপর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কেন্দ্রীয় কমিটির সভাপতি রিফাত রশীদ ও মুখ্য সমন্বয়ক আসিফ আল ইসলামের নেতৃত্বে একটি প্রচারণা র‌্যালী নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এ সময় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জুলাই অভ্যূত্থানের কাঙ্খিত বাংলাদেশ গড়তে হ্যাঁ এর পক্ষে রায় দেয়ার আহ্বান জানানো হয়।
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কেন্দ্রীয় কমিটির সভাপতি রিফাত রশীদ ও মুখ্য সমন্বয়ক আসিফ আল ইসলাম বলেন, দেশব্যাপী হ্যাঁ মার্চের অংশ হিসেবে রংপুরে প্রচারণা করা হচ্ছে। একটি বৈষম্যহীন, ইনসাফ ভিত্তিক দেশ গঠনে হ্যাঁ-কে জয়ী করতে হবে। শহীদদের রক্তের বিনিময়ে আমরা নতুন বাংলাদেশ পেয়েছি। এখনও নানা মহল ষড়যন্ত্র করে চলেছে, জুলাই গণঅভ্যূত্থানকে ব্যর্থ করার অপচেষ্টা করা হচ্ছে। সমস্ত অপচেষ্টাকে রুখে দিয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এগিয়ে যাবে হ্যাঁ এর পক্ষে।
তারা বলেন, গণভোটে সচেতনতা বৃদ্ধির জন্য সরকার ও রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে তেমন প্রচারণা দেখা যাচ্ছে না। তারা গণভোটকে গুরুত্ব দিচ্ছে না। ক্ষমতায় নেশায় অপসংস্কৃতিতে মেতে উঠেছে। আমরা বলে দিতে চাই সম্প্রীতির বাংলাদেশে সম্প্রীতির রাজনীতিতে ফিরে আসুন। না হলে দেশের জনগণ আপনাদের প্রত্যাখ্যান করবে। গণভোটে হ্যাঁ এর বিরুদ্ধে অবস্থান নিলে খুনি হাসিনা পালিয়ে গেলেও আপনারা পালাতে পারবেন না।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category
https://www.kaabait.com