• শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১১
শিরোনামঃ
নওগাঁয় পৃথকভাবে দু’টি বিদ্যালয়ের পুরস্কার বিতরণ ও অভিভাবক সমাবেশ নওগাঁ জেলা কমিউনিটি পুলিশিং সমন্বয় আহবায়ক কমিটি গঠন: আহবায়ক পলাশ, সদস্য সচিব গোল্ডেন বরিশালে প্রবীন সাংবাদিক পুলকের মৃ’ত্যু মরদেহের পাশে মিলল ৫ চিরকুট, কী বার্তা ছিল প্রেমের টানে ধর্ম পাল্টে মুসলিম তরুণীকে বিয়ে করলেন চীনা যুবক পটুয়াখালীতে পায়রা নদীর ভাঙন: মানচিত্র থেকে হারাচ্ছে বাহেরচর! বাকেরগঞ্জে মামলা তুলে নেওয়ার পর ব্যবসায়ীর দোকানে হামলা-ভাঙচুর, লুটের অভিযোগ নির্বাচনী উত্তাপ বেলকুচিতে: ৩নং ভাঙ্গাবাড়ী ইউনিয়নে মাসুদ রানার মোটরসাইকেল শোডাউন ও গণসংযোগ বাকেরগঞ্জে তুলাতলি নদীর ভাঙন রোধে ১২ হাজার ৫০০ জিওব্যাগ ফেলার প্রকল্পের উদ্বোধন ভরপাশায় চেয়ারম্যান পদে তরুণ প্রার্থী রাজিব হোসেন, মানুষের ভালোবাসা ও সমর্থনে এগিয়ে যেতে চান বাকেরগঞ্জে অবৈধ মাটি কাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৭০ হাজার টাকা জরিমানা

বাঘায় ধানের শীষের উঠান বৈঠক ও প্রচার মিছিল!

Reporter Name / ১৮৪ Time View
সোমবার, ২ ফেব্রুয়ারি, ২০২৬

বাঘায় ধানের শীষের উঠান বৈঠক ও প্রচার মিছিল!

সাজ্জাদ মাহমুদ সুইট, রাজশাহী।

রাজশাহী-৬ (বাঘা-চারঘাট) আসনে বিএনপি মনোনীত প্রার্থী আবু সাইদ চাঁদকে ধানের শীষ প্রতীকে বিপুল ভোটে বিজয়ী করার লক্ষ্যে প্রচারণায় মুখর হয়ে উঠেছে বাঘা পৌর এলাকা।

সোমবার (২ ফেব্রুয়ারি) বিকেলে বাঘা পৌরসভার ৩নং, ৪নং ও ৫নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে উঠান বৈঠক ও প্রচার মিছিল অনুষ্ঠিত হয়েছে।

বিকেলে ৩নং ওয়ার্ড থেকে শুরু হওয়া প্রচার মিছিলটি ৪নং ও ৫নং ওয়ার্ডের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। মিছিলে বিপুল সংখ্যক নেতাকর্মী ও সাধারণ ভোটার অংশগ্রহণ করেন। এ সময় “ধানের শীষের জয় হবেই হবে”, “আবু সাইদ চাঁদের সালাম নিন, ধানের শীষে ভোট দিন” স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা।

উঠান বৈঠকে বক্তারা স্থানীয় বিএনপি নেতৃবৃন্দ বলেন, “জননেতা আবু সাইদ চাঁদ এই অঞ্চলের গণমানুষের নেতা। তার হাত ধরেই বাঘা-চারঘাটের উন্নয়ন সম্ভব। আগামী নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে তাকে বিজয়ী করার মাধ্যমে আমরা গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে শামিল হবো।”

সাধারণ মানুষের ভোটের অধিকার নিশ্চিত করতে বাঘা-চারঘাট এলাকার সুষম উন্নয়নে আবু সাইদ চাঁদের কোনো বিকল্প নেই। সকল ভেদাভেদ ভুলে ধানের শীষের পক্ষে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান বক্তারা।

পৌরসভার ৩টি ওয়ার্ডের এই কর্মসূচিতে তৃণমূল পর্যায়ের ভোটারদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে। স্থানীয় বাসিন্দারা জানান, আবু সাইদ চাঁদের জনপ্রিয়তা এবং ধানের শীষের ঐতিহ্যবাহী ভোট ব্যাংক এবারও বড় ব্যবধানে জয়ের পথ সুগম করবে।

এ সময় বিএনপির দলীয় প্রার্থী আবু সাঈদ চাঁদের ভাই আজিজুল বারি মুক্তা, বাঘা উপজেলা বিএনপির সাবেক সভাপতি অধ্যাপক জাহাঙ্গীর হোসেন, সাবেক সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, যুক্তরাজ্য প্রবাসী ও মানবধিকার বিষয়ক সম্পাদক হোসেন শাহিদ শামসুজোহা, বাঘা পৌর বিএনপির সভাপতি কামাল হোসেন, সাবেক সভাপতি আমজাদ খান, রাজশাহী জেলা ছাত্রদলের আহবায়ক এস এম সালাউদ্দিন আহমেদ শামীম সরকার, বাঘা উপজেলার সাবেক ভাইরাস চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা শফিউর রহমান শফি, তিন নং ওয়ার্ড সভাপতি জহুরুল হক টনিক, চার নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি আসলাম সর্দার,বাঘা পৌরসভার যুবদলের যুগ্ম আহবায়ক তানভীর ফয়সাল তূর্য সহ বিএনপি, পৌর বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category
https://www.kaabait.com