• শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫৫
শিরোনামঃ
নওগাঁ জেলা কমিউনিটি পুলিশিং সমন্বয় আহবায়ক কমিটি গঠন: আহবায়ক পলাশ, সদস্য সচিব গোল্ডেন বরিশালে প্রবীন সাংবাদিক পুলকের মৃ’ত্যু মরদেহের পাশে মিলল ৫ চিরকুট, কী বার্তা ছিল প্রেমের টানে ধর্ম পাল্টে মুসলিম তরুণীকে বিয়ে করলেন চীনা যুবক পটুয়াখালীতে পায়রা নদীর ভাঙন: মানচিত্র থেকে হারাচ্ছে বাহেরচর! বাকেরগঞ্জে মামলা তুলে নেওয়ার পর ব্যবসায়ীর দোকানে হামলা-ভাঙচুর, লুটের অভিযোগ নির্বাচনী উত্তাপ বেলকুচিতে: ৩নং ভাঙ্গাবাড়ী ইউনিয়নে মাসুদ রানার মোটরসাইকেল শোডাউন ও গণসংযোগ বাকেরগঞ্জে তুলাতলি নদীর ভাঙন রোধে ১২ হাজার ৫০০ জিওব্যাগ ফেলার প্রকল্পের উদ্বোধন ভরপাশায় চেয়ারম্যান পদে তরুণ প্রার্থী রাজিব হোসেন, মানুষের ভালোবাসা ও সমর্থনে এগিয়ে যেতে চান বাকেরগঞ্জে অবৈধ মাটি কাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৭০ হাজার টাকা জরিমানা বাকেরগঞ্জে ভ্যান চালককে কুপিয়ে হত্যা

নির্বাচন অবাধ, সুষ্ঠ ও শাস্তিপূর্ণ হতেই হবে- মোহাম্মদ আশেক হাসান

Reporter Name / ১৭৫ Time View
শনিবার, ৩১ জানুয়ারি, ২০২৬

মতিন গাজীঃ-

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অবাধ, সুষ্ঠ ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতেই হবে। এখানে ব্যর্থতার কোনো সুযোগ থাকবে না। কারণ সব ধরণের প্রস্তুতি নেওয়া হয়েছে। তাই আগামী ১২ জানুয়ারি আমাদের সফল হতেই হবে। জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষ্যে ভোটগ্রহণ কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন, যশোর জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ আশেক হাসান।
শনিবার (৩১ জানুয়ারি) দুপুরে নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউট ঢাকা কর্তৃক আয়োজিত অভয়নগর উপজেলা প্রশাসন ও নির্বাচন অফিসের ব্যবস্থাপনায় উপজেলা পরিষদের অডিটোরিয়ামে প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠানের সভাপতিত্ব করেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ সালাউদ্দীন দিপু।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. ফয়সল কাদের, যশোর জেলা পুলিশ সুপার (এসপি) সৈয়দ রফিকুল ইসলাম, সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা জাহাঙ্গীর আলম রাকিব। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম নুরুজ্জামান, উপজেলা নির্বাচন কর্মকর্তা শেখ তানভীর জামান প্রমুখ। দুই দিনের প্রশিক্ষণ কর্মসূচিতে ৭৮ জন ভোটগ্রহণ কর্মকর্তা (প্রিজাইডিং অফিসার) অংশগ্রহণ করেন।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category
https://www.kaabait.com