• রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০৩:৩৫
শিরোনামঃ
পোরশায় অপরাধ ও মাদক প্রতিরোধে মতবিনিময় সভা, পুলিশ বক্সের উদ্বোধন পোরশায় পুকুরে ডুবে শিশুর মর্মান্তিক মৃত্যু বালুখালী সীমান্তে বিজিবির বিশেষ অভিযান, ৬০ হাজার ইয়াবা উদ্ধার টেকনাফের মাদক কারবারি জামালের সঙ্গে যোগাযোগের অভিযোগ “গোদাগাড়ীতে মাদক সিন্ডিকেটের আলোচনায় চেয়ারম্যান সোহেল রানা” প্রধানমন্ত্রী তারেক রহমানের বৃক্ষরোপণ কর্মসূচি: ভূমি মন্ত্রীর মাধ্যমে বিভাগীয় বন কর্মকর্তাকে ২৫ কেজি নিমের বীজ দিলেন ‘তাল বেলাল’ সবুজ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে নীলফামারীতে জেলা বৃক্ষমেলা-২০২৬ উদ্বোধন মহামান্য চ্যান্সেলর ও রাষ্ট্রপতির দায়িত্বভার গ্রহণ করায় বীর মুক্তিযোদ্ধা মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ বীর বীক্রমকে পবিপ্রবির মাননীয় ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এস.এম. হেমায়েত জাহান এর অভিনন্দন ও শুভেচ্ছা। পোরশার নোচনাহারে রেকর্ড দামে বিক্রি হচ্ছে বারি-৪ আম, মণ ৫ -৬ হাজার জনদুর্ভোগ কমাতে নিজস্ব অর্থায়নে সেতু সংস্কার পবিপ্রবিতে মাদক বিরোধী সচেতনতা তৈরিতে র‍্যালি ও আলোচনা সভা

নির্বাচনী প্রচারণায় উত্তাল রাজশাহী-৬: মাঠ চষে বেড়াচ্ছেন প্রার্থী ও সমর্থকরা!

Reporter Name / ১৪৯ Time View
শুক্রবার, ৩০ জানুয়ারি, ২০২৬

সাজ্জাদ মাহমুদ সুইট, রাজশাহীঃ

আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে সরগরম হয়ে উঠেছে রাজশাহী-৬ (বাঘা-চারঘাট) আসন। প্রতীক বরাদ্দের পর থেকেই এই আসনের প্রার্থীরা ও তাঁদের হাজার হাজার সমর্থক এখন ব্যস্ত সময় পার করছেন। কাকডাকা ভোর থেকে গভীর রাত পর্যন্ত চলছে গণসংযোগ, পথসভা ও উঠান বৈঠক।

বাঘা ও চারঘাট উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও গ্রাম ঘুরে দেখা যায়, চায়ের দোকান থেকে শুরু করে হাট-বাজার, সবখানেই এখন নির্বাচনের আমেজ। প্রার্থীরা ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে উন্নয়নের প্রতিশ্রুতি দিচ্ছেন। প্রধান সড়কগুলো ছেয়ে গেছে পোস্টার ও ব্যানারে। মাইকিংয়ের শব্দে মুখরিত চারপাশ। সমর্থকরা ছোট ছোট দলে বিভক্ত হয়ে লিফলেট বিতরণ করছেন। সেই সাথে প্রার্থীরা মূলত এই অঞ্চলের প্রধান অর্থকরী ফসল ‘আম’ এবং পদ্মা নদীর ভাঙন রোধে স্থায়ী সমাধানের প্রতিশ্রুতি দিয়ে ভোটারদের মন জয়ের চেষ্টা করছেন। মাঠের পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমেও চলছে জোরদার প্রচারণা। তরুণ ভোটারদের টানতে প্রার্থীরা ফেসবুক লাইভ ও ভিডিও বার্তা এবং কনটেন্ট ক্রিয়েটরদের সহায়তা নিচ্ছেন।

এই আসনে প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন ৪ জন প্রার্থী। তারা হলেন আবু সাইদ চাঁদ (বাংলাদেশ জাতীয়তাবাদী দল – বিএনপি) ধানের শীষ , নাজমুল হক ( বাংলাদেশ জামায়াতে ইসলামী) দাঁড়িপাল্লা, ইকবাল হোসেন (জাতীয় পার্টি) লাঙ্গল ও আব্দুস সালাম সুরুজ (ইসলামী আন্দোলন বাংলাদেশ) হাতপাখা প্রতীক নিয়ে। তবে বিএনপি ও জামায়াতে ইসলামী’র মধ্যে মূল প্রতিদ্বন্দ্বিতার ধারণা করছে সাধারণ মানুষ।

এদিকে সাধারণ ভোটাররা বলছেন, তাঁরা এমন একজন জনপ্রতিনিধি চান যিনি এলাকার অবকাঠামো উন্নয়নের পাশাপাশি শিক্ষিত বেকারদের কর্মসংস্থানের ব্যবস্থা করবেন। বিশেষ করে চরাঞ্চলের মানুষের ভাগ্য উন্নয়নে যিনি কাজ করবেন, তাকেই বেছে নিতে চান তারা।

এখন পর্যন্ত নির্বাচনী এলাকায় প্রচারণাকে কেন্দ্র কোন ধরনের অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, নির্বাচনের সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে তারা সদা তৎপর রয়েছে।

রাজশাহী-৬ আসনে লড়াই হবে বেশ হাড্ডাহাড্ডি । ভোটারদের উপস্থিতি ও পছন্দের প্রার্থী নির্বাচনে এখন শেষ মুহূর্তের হিসাব-নিকাশ চলছে দুই উপজেলার প্রতিটি চায়ের দোকান থেকে শয়নকক্ষে।

উল্লেখ্য, আগামী ১২ ফেব্রুয়ারি ভোট গ্রহণ করা হবে। রাজশাহী -৬ আসনে মোট ভোটার রয়েছে ৩ লাখ ৫৬ হাজার ৯৫৩ জন। এরমধ্যে চারঘাট উপজেলায় ১ লাখ ৮৭ হাজার ১৬৩ এবং বাঘা উপজেলায় ১ লাখ ৬৯ হাজার ৭৯০ জন।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category
https://www.kaabait.com