June 4, 2026, 11:08 pm

শিরোনাম :
জ্ঞানভিত্তিক, সচেতন ও মানবিক সমাজ গঠনের লক্ষ্যে “নবজাগরণ পাঠাগার” এর আত্মপ্রকাশ নীলফামারীতে পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় বাস্তবায়নের দাবিতে আনন্দ র‌্যালি অনুষ্ঠিত ধামইরহাটে বজ্রপাতে দুই গাভীর মৃত্যু, দিশেহারা ক্ষতিগ্রস্ত কৃষক ইউনুছার রহমান চির নিদ্রায় সায়িত হলেন এমপি আবুল হোসেন খানের বড় ভাইয়ের সহধর্মিনী কোহিনুর বেগম । সাপাহারে রাস্তার পাশে পরিত্যাক্ত পশু চামড়ার স্তুপ দুর্গন্ধে জনজীবণ অতিষ্ঠ সাপাহার আম বাজারে যানজট নিরসনে প্রশাসনের অভিযান সাপাহারে জেলা ছাত্রদল নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় পোরশায় ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী আটক বাকেরগঞ্জে এমপি আবুল হোসেন খানের বড় ভাইয়ের স্ত্রীর ইন্তেকাল নওগাঁয় নিরাপদ সড়কের দাবিতে মানববন্ধন, শহরের বাইরে বাসস্ট্যান্ড স্থানান্তরের দাবি

কোন চিল এসে ছো মেরে কারোর ভোট যেন না নিয়ে যেতে পারে চোখ দুটোকে সজাক রাখতে হবে,ড. শফিকুর রহমান

মাগুরা প্রতিনিধি:
মাগুরায় এক পথসভায় জামায়াতে ইসলামীর আমির ড. শফিকুর রহমান বলেন,১২ তারিখের নির্বাচন সাধারণ কোন ইস্যু নয় এই জাতির টার্নিং পয়েন্ট ,এ জাতিকে বদলে দেওয়ার জায়গা বা বাধ। তাই এই দিনে সকাল সকাল ভোট কেন্দ্রে যেতে হবে, যেন কোন চিল এসে ছো মেরে কারোর ভোট যাতে না নিয়ে যেতে পারে চোখ দুটোকে সজাক রাখতে হবে।

আজ সোমবার রাতে মাগুরা আদর্শ ডিগ্রী কলেজ মাঠ প্রাঙ্গনে নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে জামায়াতের আমির এ কথা বলেন। বক্তব্য শেষে তিনি মাগুরার দুটি আসনে ১১–দল মনোনীত প্রার্থীর হাতে দাঁড়িপাল্লা প্রতীক তুলে দেন এবং সবার কাছে ভোট প্রার্থনা করেন।

সবার অবগতির জন্য জামায়াত আমির বলেন, আগামী ১২ ফেব্রুয়ারি একই দিনে দুটি ভোট অনুষ্ঠিত হবে। একটি হচ্ছে গণভোট আরেকটি হচ্ছে সাধারণ নির্বাচন গণভোটে ‘হ্যাঁ’ মানে হচ্ছে আজাদী গণভোটে ‘না’ মানে হচ্ছে গোলামী। দেশবাসী আজাদি চাই, যুবসমাজ আজাদী চাই, বুক চেতিয়ে যুদ্ধ করে প্রমাণ করেছে অন্যায়ের কাছে, আধিপত্যের কাছে যুব সমাজ মাথানত করবে না এই যুব সমাজকে মনে করেছে ঘুমিয়ে পড়েছে, না এরা অতন্দ্র প্রহরী এদের চোখ তন্দ্রা স্পষ্ট করতে পারে না, এদের হাত অনেক মজবুত । সেদিন খালি হাতে গুলির মোকাবেলা করেছে এখন যদি কেউ জাতির ভাগ্য নিয়ে টানাটানি করতে চাই এবার ভরা মুষ্টিতে তাদের মোকাবেলা করবে এই যুবসমাজ।

দেশের মা-বোনেদের উদ্দেশ্যে জামাতে আমির বলেন, আল্লাহ যদি আমাদেরকে আপনাদের খেদমতের সুযোগ আপনাদের ভোটের মাধ্যমে দেন তাহলে ইনশাল্লাহ আপনাদের ঋণ পরিশোধ করার চেষ্টা করব। আপনাদের চলাফেরা, কর্মস্থলে আপনাদের মর্যাদা এবং আপনাদের নিরাপত্তা নিশ্চিত করব। এ ব্যাপারে কোন ছাড় দেব না। কোন জালিমকে আড় চোখে তাকানোর সুযোগ দেব না। আপনাদের ইজ্জতের উপর হাত দেওয়ার সুযোগ দেব না।

যুবকদের উদ্দেশে জামায়াত আমির বলেন, ‘তোমাদের হাতে বেকার ভাতা তুলে দিতে চাই না। তোমাদের হাতকে দেশ গড়ার কারিগরের হাত হিসেবে তৈরি করে তোমাদের হাতে সম্মানের কাজ তুলে দিতে চাই। তোমরা যাতে বলতে পারো, আমরা এ দেশের গর্বিত নাগরিক।’

১১ দলীয় জোটের অঙ্গীকার ক্লিয়ার করে আমিরে জামাত বলেন, যে এলাকা ৫৪ বছরে যত বেশি বঞ্চিত হয়েছে সেই এলাকায় রাষ্ট্রের সম্পদ উন্নয়নের জন্য চলে যাবে, দাবিদাওয়ার ভিত্তিতে নয়, মামা খালুর টেলিফোনে নয় ন্যায্যতার ভিত্তিতে উন্নয়ন হবে সে উন্নয়ন নিয়ে কারোর কোন আফসোস থাকবে না, যারা আগে পেয়েছেন তারা ধৈর্য ধরবেন যারা পাই নাই তাদেরকে নতুন করে সুযোগ দিতে হবে। আমরা আপনাদেরকে নিয়েই উন্নয়নের মানচিত্র তৈরি করব। এবং আপনাদেরকে সাথে নিয়েই তা বাস্তবায়ন করব। আমাদের নির্বাচিত প্রতিনিধিরা প্রতিবছরে তাদের এবং তাদের পরিবারের সদস্যদের সম্পদের হিসাব দিতে জনগণের কাছে বাধ্য থাকবে। জনগণ যাতে নিশ্চিত থাকে কোন টাকা যেন চুরি হয়ে তাদের পেটের ভিতরে ঢুকি নাই। আমরা আশা করি আমাদের লোক এগুলো করবে না তারপরেও আপনাদের চোখ খাড়া রাখবেন কেউ যেন একটু ডাইনে বামে হৈলতে না পারে।

জেলা জামাতের আমির মাগুরা-২ আসনের ১১–দলীয় জোট মনোনীত প্রার্থী অধ্যাপক এমবি বাকের এর সভাপতিত্বে অনুষ্ঠিত নির্বাচনী সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও অঞ্চল পরিচালক মো. মোবারক হোসেন, মাগুরা ১ আসনের ১১ দলীয় জোট মনোনীত প্রার্থী আব্দুল মতিন।

এছাড়াও বক্তব্য রাখেন বাংলাদেশ জামাতে ইসলামীর বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *