• রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০২:৪৯
শিরোনামঃ
পোরশায় অপরাধ ও মাদক প্রতিরোধে মতবিনিময় সভা, পুলিশ বক্সের উদ্বোধন পোরশায় পুকুরে ডুবে শিশুর মর্মান্তিক মৃত্যু বালুখালী সীমান্তে বিজিবির বিশেষ অভিযান, ৬০ হাজার ইয়াবা উদ্ধার টেকনাফের মাদক কারবারি জামালের সঙ্গে যোগাযোগের অভিযোগ “গোদাগাড়ীতে মাদক সিন্ডিকেটের আলোচনায় চেয়ারম্যান সোহেল রানা” প্রধানমন্ত্রী তারেক রহমানের বৃক্ষরোপণ কর্মসূচি: ভূমি মন্ত্রীর মাধ্যমে বিভাগীয় বন কর্মকর্তাকে ২৫ কেজি নিমের বীজ দিলেন ‘তাল বেলাল’ সবুজ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে নীলফামারীতে জেলা বৃক্ষমেলা-২০২৬ উদ্বোধন মহামান্য চ্যান্সেলর ও রাষ্ট্রপতির দায়িত্বভার গ্রহণ করায় বীর মুক্তিযোদ্ধা মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ বীর বীক্রমকে পবিপ্রবির মাননীয় ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এস.এম. হেমায়েত জাহান এর অভিনন্দন ও শুভেচ্ছা। পোরশার নোচনাহারে রেকর্ড দামে বিক্রি হচ্ছে বারি-৪ আম, মণ ৫ -৬ হাজার জনদুর্ভোগ কমাতে নিজস্ব অর্থায়নে সেতু সংস্কার পবিপ্রবিতে মাদক বিরোধী সচেতনতা তৈরিতে র‍্যালি ও আলোচনা সভা

ধামইরহাটে ইউনিয়ন বিএনপি’র আয়োজনে নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে

Reporter Name / ১৪৫ Time View
সোমবার, ২৬ জানুয়ারি, ২০২৬

ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি-

নওগাঁর ধামইরহাটে উপজেলার আলমপুর ইউনিয়ন বিএনপি’র আয়োজনে আসন্ন ত্রয়োদশ
জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে বিশাল নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে।
২৬ জানুয়ারি বিকেলে উপজেলার শেখাহাটি বাজারে নির্বাচনী জনসভায় প্রধান
অতিথি হিসেবে বক্তব্য রাখেন নওগাঁ-২ আসনের বিএনপি মনোনীত এমপি প্রার্থী
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র কেন্দ্রীয় কৃষি বিষয়ক সম্পাদক মো.
সামসুজ্জোহা খান।
এ সময় আলমপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুস ছামাদ এর সভাপতিত্বে অনুষ্ঠান
সঞ্চালনা করেন জেলা যুবদলের আহ্বায়ক সদস্য ও উপজেলা যুবদলের যুগ্ম
আহ্বায়ক জাহাঙ্গীর আলম লিটন, এ সময় আরো উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি’র
সাধারণ সম্পাদক আলহাজ্ব হানজালা, উপজেলা যুবদলের সংগ্রামী আহ্বায়ক
তৌহিদুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক আবু রায়হান, যুবদল নেতা রুবেল হোসেন রতন,
মনসুর আলম।
কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সহ সাধারণ সম্পাদক আলামিন, উপজেলা ছাত্রদলের
আহ্বায়ক মামুনুর রশিদ, উপজেলা ছাত্রদলের যগ্ম আহ্বায়ক ওয়াসিফ আরাফাত অভি,
ওমর ফারুক রুমন সহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ ও ইলেকট্রিক ও প্রিন্ট
মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category
https://www.kaabait.com