June 4, 2026, 11:08 pm

শিরোনাম :
জ্ঞানভিত্তিক, সচেতন ও মানবিক সমাজ গঠনের লক্ষ্যে “নবজাগরণ পাঠাগার” এর আত্মপ্রকাশ নীলফামারীতে পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় বাস্তবায়নের দাবিতে আনন্দ র‌্যালি অনুষ্ঠিত ধামইরহাটে বজ্রপাতে দুই গাভীর মৃত্যু, দিশেহারা ক্ষতিগ্রস্ত কৃষক ইউনুছার রহমান চির নিদ্রায় সায়িত হলেন এমপি আবুল হোসেন খানের বড় ভাইয়ের সহধর্মিনী কোহিনুর বেগম । সাপাহারে রাস্তার পাশে পরিত্যাক্ত পশু চামড়ার স্তুপ দুর্গন্ধে জনজীবণ অতিষ্ঠ সাপাহার আম বাজারে যানজট নিরসনে প্রশাসনের অভিযান সাপাহারে জেলা ছাত্রদল নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় পোরশায় ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী আটক বাকেরগঞ্জে এমপি আবুল হোসেন খানের বড় ভাইয়ের স্ত্রীর ইন্তেকাল নওগাঁয় নিরাপদ সড়কের দাবিতে মানববন্ধন, শহরের বাইরে বাসস্ট্যান্ড স্থানান্তরের দাবি

গণভোটে হ্যাঁ জয়ী হলে নতুন সরকারকে আজ্ঞাবহ হিসেবে থাকতে হবে …. রংপুরে জিএম কাদের

 রংপুর অফিস
জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের বলেছেন, গণভোট একটি ষড়যন্ত্রমূলক ব্যবস্থা। দেশের জনগণকে আহ্বান জানাচ্ছি একটি বানচাল করুন। হ্যাঁ ভোট জয়ী হলে দেশের শাসন ব্যবস্থা থাকবে না। বড় বড় রাজনৈতিক দল এখনও বুঝতে পারছে না। জনগণ ভোট দিক বা না দিক যেভাবে সরকার ও তাদের নিয়োগদাদাতারা মাঠে নেমেছে সরকারী কর্মকর্তাদের দিয়ে হলেও তারা হ্যাঁ ভোটকে জয়ী করে বিপ্লবী সরকার গঠন করবে। গণভোট হ্যাঁ জয়ী হলে নতুন সরকারকে আজ্ঞাবহ হিসেবে থাকতে হবে। আমরা সংস্কারের বিরুদ্ধে নই, সংস্কার হতে মানুষের মতামতের ভিত্তিতে।
বৃহস্পতিবার (২২ জানুয়ারী) রাতে নগরীর দর্শনার পল্লীনিবাসে রংপুর-৩ আসনে জাতীয় পার্টির প্রার্থী হিসেবে নির্বাচনী প্রচারণা শুরুর লক্ষ্যে দলের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের কবর জিয়ারত শেষে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।
জিএম কাদের বলেন, গণঅভ্যূত্থানকে অর্ন্তবর্তী সরকার মেটিকুলাস ডিজাইন বলেছিল। সমন্বয়করা বর্তমান সরকারের নিয়োগদাতা ও সরকার বর্তমান তাদের অভিভাবক। জামায়াতের একটি অঙ্গসংগঠন এনসিপি ও বাকী কিছু দল। সরকারের নিয়োগদাতাদের নিয়োগদাতা হলো জামায়াত। তিনজন মিলে এখন সরকারী দল। সরকারী দল দেশে ষড়যন্ত্র শুরু করেছে।
তিনি বলেন, চাকুরী জীবনে ও মন্ত্রী থাকাকালীন আমি ব্যাপক সংস্কার করেছি। হুসেইন মুহম্মদ দেশের ইতিহাসে শ্রেষ্ঠ সংস্কারক হিসেবে রয়েছে। সংস্কারের বিপক্ষে আমরা নই, আমরা মনেকরছি যে প্রক্রিয়া সংস্কার এগিয়ে নেয়া হচ্ছে তার ভেতরে গভীর ষড়যন্ত্র রয়েছে। গণভোটের মাধ্যমে সংস্কার চাপিয়ে দেয়া এবং যে প্রক্রিয়ায় চাপিয়ে দেয়া হচ্ছে, সাধারণ মানুষ তা কিছুই বুঝছে না। সাধারণ মানুষের মাঝে বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হচ্ছে, লোভ-লালসা দেখানো হচ্ছে। বলা হচ্ছে আপনি হ্যাঁ এর পক্ষে জয়ী হলে সবকিছু পেয়ে যাবেন। এসব কথা সত্য নয়, অনেক ফাঁক ফোকর রয়েছে।
তিনি আরও বলেন, হ্যাঁ ভোট জয়ী হলে দেশে প্যারালাল ফোর্স দাঁড়িয়ে যাবে। আমি আশংঙ্কা করছি যে বিপ্লবী সরকার গঠন করে তারা বলবে হ্যাঁ ভোটে জনগণ আমাদের ম্যান্ডেট দিয়েছে। সংস কে আমাদের কথা মত চলতে হবে। সংস্কার মেনে চলতে হবে। সংসদ ও নতুন সরকারকে বাধ্য করা হবে তাদের কথা মত চলতে। সংসদ ও নতুন সরকার কার্যকরভাবে তাদের কাজ করতে পারবে না। এরপর জুলাই সনদ পাস করানোর নামে তারা বছরের পর বছর বিপ্লবী সরকার ক্ষমতায় থেকে যাবে। সংসদ হতে শুধুমাত্র হুকুম মানার সংসদ।
জিএম কাদের বলেন, দেশে পরিকল্পিতভাবে রাজনৈতিক দল বা প্রতিপক্ষকে ধ্বংস করার চেষ্টা করা হচ্ছে। তাদের বিলীন করার জন্য গণহত্যা করা হচ্ছে। আমি আশংঙ্কা করছি আগামীতে বিচারের নামে প্রহসণ করে আরেকদফা দেশে গণহত্যা হতে পারে। এগুলোর ব্যাপারে জনগণকে সচেতন থাকতে হবে।
এ সময় উপস্থিত ছিলেন, জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য এসএম ইয়াসির আহমেদ, ভাইস চেয়ারম্যান আব্দুর রাজ্জাক, জেলা জাতীয় পার্টির আহ্বায়ক আজমল হোসেন লেবুসহ অন্যরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *