March 3, 2026, 8:39 pm

শিরোনাম :
নন্দীগ্রামে ৩৭ পিস ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার নন্দীগ্রামে স্কুলের জায়গা দখল করে রাস্তা নির্মাণে বাঁধা প্রদান শিক্ষিকাকে প্রাণনাশের হুমকির বিচারের দাবিতে জাতীয় প্রেসক্লাবে সংবাদ সম্মেলন ৩১৫ কেজি পলিথিন জব্দ, ব্যবসায়ীকে জরিমানা মাদকসেবনের দায়ে যুবকের জেল-জরিমান রাজশাহীতে নিখোঁজ ২ মাদ্রাসা ছাত্রকে উদ্ধার করল র‍্যাব-১ ও র‍্যাব-৫ মাগুরায় ১৫০ মিটার সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন, মনোয়ার হোসেন বাকেরগঞ্জে ছাত্রদল নেতা ফাহাদকে হত্যাচেষ্টার ঘটনায় মানববন্ধন, দোষীদের গ্রেফতারে ১২ ঘন্টার আলটিমেটাম নন্দীগ্রামে ভ্রাম্যমাণ আদালতে মুদি ব্যবসায়ীকে অর্থদন্ড প্রদান পোরশায় টিনশেড বাড়ি আগুনে পুড়ে ছাই

ঝিনাইদহে ২৭ জন প্রার্থীর মধ্যে ২৩ জনের মনোনয়ন বৈধ ঘোষণা

মোঃ আসাদুজ্জামান
বিশেষ প্রতিনিধিঃ

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঝিনাইদহে চারটি সংসদীয় আসনে মনোনয়নপত্র যাচাই-বাছাই সম্পন্ন হয়েছে। শনিবার (৩ জানুয়ারি) জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সকাল থেকে দুপুর পর্যন্ত চলে এই মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের কার্যক্রম।

সর্বমোট, ২৭ জন প্রার্থীর মধ্যে সাবেক এটর্নি জেনারেল অ্যাডভোকেট মোঃ আসাদুজ্জামান (ঝিনাইদহ-১), অ্যাড. এম.এ. মজিদ (ঝিনাইদহ-২), মেহেদী হাসান রনি (ঝিনাইদহ-৩), রাশেদ খান ও সাইফুল ইসলাম ফিরোজ (ঝিনাইদহ-৪) সহ, ২৩ জন প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা করেছেন জেলার রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মোঃ আব্দুল্লাহ আল মাসউদ। এ-সময় চারজন প্রার্থীর মনোনয়নপত্রে সঠিক তথ্য না থাকায় তাদের মনোনয়ন বাতিল করা হয়।

ঝিনাইদহ-১ (শৈলকুপা) আসনে ঋনখেলাপী হওয়ার কারণে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী আলম বিশ্বাসের মনোনয়ন বাতিল করা হয়। এ-ছাড়াও, ঝিনাইদহ-৪ (কালীগঞ্জ-সদর আংশিক) আসনে তিনজন স্বতন্ত্র প্রার্থী ওবাইদুল হক রাসেল, মীর আমিনুল ইসলাম, মুর্শিদা জামান বেল্টু তাদের শতকরা এক ভাগ ভোটার সমর্থন তালিকায় সঠিক তথ্য না থাকায় মনোনয়ন বাতিল করা হয়।

ঝিনাইদহের সংসদীয় চারটি আসনে বিএনপি, বাংলাদেশ জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশ সহ, বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীর সাথে স্বতন্ত্র প্রার্থী সহ, মোট ২৭ জন প্রার্থী জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় ও উপজেলার সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয়গুলোতে মনোনয়নপত্র জমা দেন। শনিবার যাচাই-বাছাই শেষে ২৭ জন প্রার্থীর মধ্যে ২৩ জনের মনোনয়ন বৈধ ঘোষণা করে প্রার্থীদের নামের তালিকা প্রকাশ করে নির্বাচন কমিশন।

জেলা নির্বাচন অফিসের দেওয়া তথ্যে জানা যায়, ঝিনাইদহ-১ (শৈলকূপা) আসন থেকে বৈধ প্রার্থী হয়েছেন ছয়জন। মনোনয়ন বৈধ ঘোষিত প্রার্থীরা হলেন- সাবেক অ্যাটর্নি জেনারেল অ্যাড. মোঃ আসাদুজ্জামান, আবু ছালেহ মোঃ মতিউর রহমান, (বাংলাদেশ জামায়াতে ইসলামী), মনিকা আলম (জাতীয় পার্টি), সহিদুল এনাম পল্লব মিয়া (বাংলাদেশ সমাজতান্ত্রিক দল, মার্কসবাদী), মোঃ আসাদুজ্জামান (বাংলাদেশ খেলাফত মজলিস) ও মোঃ মতিয়ার রহমান (এবি পার্টি)।

ঝিনাইদহ-২ (সদর-হরিণাকুণ্ডু) আসনে মোট ছয়জন প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে। বৈধ প্রার্থীরা হলেন- ঝিনাইদহ জেলা বিএনপির সভাপতি অ্যাড. এম. এ. মজিদ (বিএনপি), আলী আজম মোহাম্মদ আবু বকর (বাংলাদেশ জামায়াতে ইসলামী), এইচএম মোমতাজুর রহমান (ইসলামী আন্দোলন বাংলাদেশ), সাওগাতুল ইসলাম (জাতীয় পার্টি), মোঃ আবু তোয়াব (বাংলাদেশ কমিউনিস্ট পার্টি), আসাদুল ইসলাম আসাদ (বাংলাদেশ সমাজতান্ত্রিক দল, বাসদ)।

ঝিনাইদহ-৩ (মহেশপুর-কোটচাঁদপুর) আসনে বৈধ প্রার্থী পাঁচজন। বৈধ প্রার্থীরা হলেন- মোহাম্মদ মেহেদী হাসান রনি (বিএনপি), অধ্যাপক মতিয়ার রহমান (বাংলাদেশ জামায়াতে ইসলামী), মাও. সারোয়ার হোসেন (ইসলামী আন্দোলন বাংলাদেশ), মোঃ সুমন কবির (গণঅধিকার পরিষদ) ও মুজাহিদুল ইসলাম (আমার বাংলাদেশ পার্টি)।

ঝিনাইদহ-৪ (কালীগঞ্জ-সদর আংশিক) আসনে বৈধ প্রার্থী ছয়জনের মধ্যে রাশেদ খাঁন (বিএনপি), সাইফুল ইসলাম ফিরোজ (স্বতন্ত্র), আহমদ আব্দুল জলিল (ইসলামী আন্দোলন বাংলাদেশ), মোঃ আবু তালিব (বাংলাদেশ জামায়াতে ইসলামী), এমদাদুল ইসলাম বাচ্চু (জাতীয়পার্টি), ওবায়দুল হক রাসেল (স্বতন্ত্র) ও মীর আমিনুল ইসলামের (স্বতন্ত্র) নাম ঘোষণা করা হয়েছে।

ঝিনাইদহ জেলা নির্বাচন কর্মকর্তা মোঃ আবুল হোসেন বলেন,
“আগামী জাতীয় সংসদ নির্বাচনে ঝিনাইদহে চারটি আসনে ২৭ জন প্রার্থী তাদের মনোনয়নপত্র জমা দিয়েছিলেন। মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে, নির্বাচন কমিশনের বিধিমালা অনুযায়ী চারজন প্রার্থীর মনোনয়নপত্রে সঠিক তথ্য না থাকায়, তাদের মনোনয়ন পত্র বাতিল করা হয়েছে।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *