• সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ১০:০২
শিরোনামঃ
ধামইরহাটে সমন্বিত পানি সম্পদ ও কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে সচেতনতামূলক গম্ভীরা অনুষ্ঠান অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগে উপ-পরিদর্শক (এএসআই) আনিস আলীকে পুলিশ লাইনে প্রত্যাহার বিভিন্ন সংবাদমাধ্যমে সংবাদ প্রকাশের পর মহাদেবপুরে আল-মদিনা হাসপাতালের অপারেশন থিয়েটার ও ডায়াগনস্টিক সেন্টার সিলগালা জুলাই যোদ্ধাদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান সাপাহারে প্রাতিষ্ঠানিক জলাশয়ে মাছের পোনা অবমুক্ত মাদক ও কিশোর গ্যাং নির্মূলের প্রত্যয়ে নওগাঁয় দিনব্যাপী ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশীপ-২০২৬ মঙ্গলবার দুমকিকে মাদকমুক্ত করার দাবিতে ইউএনও বরাবর স্মারকলিপি রাজনৈতিক নেতাদের নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্যের অভিযোগ, আবু হেনা মোস্তফা কামালের বিরুদ্ধে তদন্ত দাবি রাজশাহীর জেলার ডিবি পুলিশের অভিযানে অবৈধ আগ্নেয়াস্ত্র, বিদেশী পিস্তল, গুলি সহ ১ জন নারী আটক আসন্ন পৌর নির্বাচনে ৫নং ওয়ার্ডে তরুণ কাউন্সিলর প্রার্থী হারুন অর রশিদ গণসংযোগ ও জনপ্রিয়তায় এগিয়ে

আসন্ন পৌর নির্বাচনে ৫নং ওয়ার্ডে তরুণ কাউন্সিলর প্রার্থী হারুন অর রশিদ গণসংযোগ ও জনপ্রিয়তায় এগিয়ে

Reporter Name / ৪২ Time View
রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬

আব্দুর রউফ উজ্জল, নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধিঃ নন্দীগ্রাম পৌরসভার ৫নং ওয়ার্ডে কাউন্সিলর পদে প্রার্থী পৌর যুবদলের সাবেক যুগ্ম আহবায়ক হারুন অর রশিদ।
বগুড়ার নন্দীগ্রাম পৌরসভার ৫নং ওয়ার্ডে আসন্ন পৌর নির্বাচনকে সামনে রেখে কাউন্সিলর পদে প্রার্থী হওয়ার ঘোষণা দিয়ে ইতোমধ্যে গনসংযোগ ও জনপ্রিয়তায় সবার চেয়ে এগিয়ে থাকা পৌর যুবদলের সাবেক যুগ্ম আহবায়ক হারুন অর রশিদ। প্রার্থী হওয়ার তার এই ঘোষণাকে কেন্দ্র করে ইতোমধ্যে এলাকায় ব্যপক আলোচনা ও আগ্রহের সৃষ্টি হয়েছে।
দীর্ঘদিন ধরে ছাত্র ও যুব রাজনীতি এবং সামাজিক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত থাকা হারুন অর রশিদ স্থানীয় মানুষের কাছে একজন অত্যন্ত পরিচিত মুখ। বিভিন্ন সামাজিক উদ্যোগ, জনসেবামূলক কার্যক্রম এবং বিপদে-আপদে এলাকার সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর কারণে তিনি ইতোমধ্যে স্থানীয়দের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, হারন অর রশিদ দীর্ঘসময় ধরে ৫নং ওয়ার্ডের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা পালন করে আসছেন। অত্র এলাকার রাস্তা-ঘাট সংস্কার, ড্রেনেজ ব্যবস্থার সমাধান, গরিব ও অসহায় মানুষের সহায়তার পাশাপাশি তরুণদের সামাজিক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার মতো বিভিন্ন উদ্যোগে তাকে সবসময়ই এগিয়ে থাকতে দেখা যায়।
কাউন্সিলর পদে প্রার্থী হওয়ার বিষয়ে হারন অর রশিদ বলেন, “আমি সবসময় সাধারণ মানুষের পাশে থেকে কাজ করার চেষ্টা করছি এবং ভবিষ্যতেও করে যাবো ইনশাআল্লাহ। এলাকার মানুষের ভালোবাসা ও সমর্থন আমাকে অনুপ্রাণিত করেছে। তাই আগামী পৌর নির্বাচনে ৫নং ওয়ার্ডের কাউন্সিলর পদে প্রার্থী হওয়ার সিদ্ধান্ত গ্রহণ করেছি।”
তিনি আরও বলেন, “কাউন্সিলর পদে নির্বাচিত হতে পারলে আমি আমার ৫নং ওয়ার্ডকে একটি আধুনিক ও বসবাসযোগ্য ওয়ার্ড হিসেবে গড়ে তুলতে নিজেকে সর্বদাই সচেষ্ট রাখবো। বিশেষ করে রাস্তাঘাটের উন্নয়ন, ড্রেনেজ ব্যবস্থার আধুনিকায়ন, পরিস্কার-পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিতকরণ, মাদকমুক্ত সমাজ গঠন এবং তরুণদের জন্য কর্মসংস্থান ও খেলাধুলার সুযোগ সৃষ্টি করাসহ অন্যান্য সেবামূলক কাজে আমার সর্বোচ্চ অগ্রাধিকার থাকবে।”
এ সময় তিনি এলাকাবাসীর কাছে দোয়া, সমর্থন ও সহযোগিতা কামনা করেন। হারুন অর রশিদ বলেন, “আমার বিশ্বাস এলাকার সর্বস্তরের মানুষ আমার পাশে থাকবেন এবং আমাকে তাদের সেবা করার সুযোগ দেবেন ইনশাআল্লাহ।”
স্থানীয় অনেকেই মনে করছেন, দীর্ঘদিন ধরে এলাকার মানুষের সঙ্গে সম্পৃক্ত থাকা এবং সামাজিক কর্মকাণ্ডে নিজেকে সক্রিয় রাখার কারণেই হারুন অর রশিদ কাউন্সিলর পদে একজন সম্ভাবনাময় প্রার্থী হিসেবে ইতোমধ্যেই আলোচনায় উঠে এসেছেন।
উল্লেখ্য, আসন্ন পৌর নির্বাচনে নন্দীগ্রাম পৌরসভার ৫নং ওয়ার্ডে কাউন্সিলর পদে একাধিক প্রার্থী মাঠে নামার প্রস্তুতি নিলেও এরই মধ্যে হারুন অর রশিদের প্রার্থী হওয়ার ঘোষণায় স্থানীয় রাজনৈতিক অঙ্গনে নতুন আশার সঞ্চার হয়েছে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category
https://www.kaabait.com