March 3, 2026, 11:38 am

শিরোনাম :
বিটিসিএলে কর্মকর্তা কর্মচারীদের অফিস ছাড়তে লাগবে ঊর্ধ্বতনদের বিশেষ অনুমতি পুঠিয়ায় ৩ সার ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা ধামইরহাটে ব্র্যাকের সমন্বিত উন্নয়ন কর্মসূচির অবহিতকরণ সভা অনুষ্ঠিত নন্দীগ্রামে আকবর এগ্রো অটো রাইস মিল ও বীজ হিমাগারে আলু সংগ্রহের উদ্বোধন অনুমোদনহীন ঈদ মেলার আয়োজন বন্ধ করল প্রশাসন মার্কেট দখল ও অপরাধের অভিযোগ ‘সম্পূর্ণ মিথ্যা’-সংবাদ সম্মেলনে ইব্রাহিম চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির পৃথক পৃথক অভিযানে ভারতীয় ১০ গরু জব্দ পোরশায় নিতপুর ইউনিয়ন জামায়াতের ইফতার অনুষ্ঠিত নন্দীগ্রামে লাচ্ছা-সেমাই কারখানায় মোবাইল কোর্টে’র অভিযান, ২০হাজার টাকা জরিমানা রাজপথের লড়াকু সৈনিক নুরুজ্জামান খান মানিক: তৃণমূলের আস্থার বাতিঘর!

নওগাঁয় বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল

নওগাঁ প্রতিনিধিঃ নওগাঁয় বিএনপির চেয়ারপার্সণ সাবেক প্রধান মন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় কুরআন খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৩রা ডিসেম্বর) বাদ যোহর নামাজের পরে নওগাঁ সরকারি শিশু পরিবারে বাংলাদেশ জাতীয়তাবাদী রিক্সা-ভ্যান ও অটো চালক দল নওগাঁ জেলা শাখার আয়োজনে কুরআন খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন নওগাঁ জেলা বিএনপির সাবেক সদস্য সচিব বায়েজিদ হোসেন পলাশ।

বাংলাদেশ জাতীয়তাবাদী রিক্সা ভ্যান ও অটো চালক দল নওগাঁ জেলা শাখার সিনিয়র সহ-সভাপতি ফারুক হোসেন এর সভাপতিত্বে ও সংগঠনটির সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেনের সঞ্চলনায় এসময় বিশেষে অতিথি হিসবে উপস্থিত ছিলেন- জেলা যুবদলের সাবেক যুগ্ন সাধারন সম্পাদক রাশিকুজ্জামান উজ্জল, থানা যুবদলের যুগ্ন আহ্বায়ক মামুন, জেলা ছাত্রদলের সহ-সাধারণ সম্পাদক তাজুল ইসলাম তাজ, প্রচার সম্পাদক ময়নুল ইসলাম সনি, কলেজ শাখা ছাত্র দলের যুগ্ন সাধারণ সম্পাদক মারুফ হোসেন, ২নং ওয়ার্ড পৌর বিএনপির সাধারণ সম্পাদক আজাদ, ৩নং ওয়ার্ডের সভাপতি আব্দুল বারী হাসিবুল।
এছাড়াও বাংলাদেশ জাতীয়তাবাদী রিক্সা ভ্যান ও অটো চালক দল নওগাঁ শাখার কোষাধ্যক্ষ আলমগীর কবির বাবু, দপ্তর সম্পাদক মামুন, রোড সম্পাদক তুফানসহ সংগঠনটির সকল নেতাকর্মী উপস্থিত ছিলেন।

দোয়া মাহফিল শেষে নওগাঁ শিশু পরিবারের সকল এতিম শিশুদের মাঝে দুপুরের খাবার বিতরণ করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *