March 3, 2026, 6:05 pm

শিরোনাম :
বিটিসিএলে কর্মকর্তা কর্মচারীদের অফিস ছাড়তে লাগবে ঊর্ধ্বতনদের বিশেষ অনুমতি পুঠিয়ায় ৩ সার ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা ধামইরহাটে ব্র্যাকের সমন্বিত উন্নয়ন কর্মসূচির অবহিতকরণ সভা অনুষ্ঠিত নন্দীগ্রামে আকবর এগ্রো অটো রাইস মিল ও বীজ হিমাগারে আলু সংগ্রহের উদ্বোধন অনুমোদনহীন ঈদ মেলার আয়োজন বন্ধ করল প্রশাসন মার্কেট দখল ও অপরাধের অভিযোগ ‘সম্পূর্ণ মিথ্যা’-সংবাদ সম্মেলনে ইব্রাহিম চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির পৃথক পৃথক অভিযানে ভারতীয় ১০ গরু জব্দ পোরশায় নিতপুর ইউনিয়ন জামায়াতের ইফতার অনুষ্ঠিত নন্দীগ্রামে লাচ্ছা-সেমাই কারখানায় মোবাইল কোর্টে’র অভিযান, ২০হাজার টাকা জরিমানা রাজপথের লড়াকু সৈনিক নুরুজ্জামান খান মানিক: তৃণমূলের আস্থার বাতিঘর!

রাজশাহীর বাঘায় বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া!

সাজ্জাদ মাহমুদ সুইট, রাজশাহীঃ  রাজশাহীর বাঘায় সাবেক প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২ ডিসেম্বর) বিকেলে উপজেলার মনিগ্রাম ইউনিয়নের বিনোদপুর ( পারশাওতা) উচ্চ বিদ্যালয় মাঠে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে তারুন্যের সমাবেশে দলের চেয়ারপার্সন খালেদা জিয়ার রোগমুক্তি কামনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিনটি অনুষ্ঠিত হয়।

দোয়া মাহফিল ও তারুণ্যের সমাবেশে রাজশাহী জেলা ছাত্রদলের আহবায়ক এস এম সালাউদ্দিন আহমেদ শামিম সরকারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির সিনিয়র সদস্য, রাজশাহী জেলা বিএনপির আহবায়ক ও রাজশাহী-৬ (চারঘাট-বাঘা) আসনের দলীয় প্রার্থী আবু সাঈদ চাঁদ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাঘা উপজেলা বিএনপির আহবায়ক ফকরুল হাসান বাবলু, সদস্য সচিব আশরাফ আলী মলিন, বাঘা পৌর বিএনপির সভাপতি মো: কামাল হোসেন, সাধারণ সম্পাদক তফিকুল ইসলাম তফি, বাঘা উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, উপজেলা বিএনপির সদস্য মোকলেসুর রহমান মুকুল, সুরুজ জ্জামান সুরুজ, যুবদল নেতা সালেহ আহমেদ সালাম, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুল লতিফ, উপজেলা যুবদলের সাবেক যুগ্ম আহবায়ক শফিকুল ইসলাম শফি সহ বাঘা উপজেলার বিভিন্ন ইউনিট থেকে আগত জাতীয়তাবাদী আদর্শের নেতা-কর্মীরা।

অনুষ্ঠানে প্রধান অতিথি আবু সাইদ চাঁদ তার বক্তব্যে বলেন, বিএনপি ক্ষমতায় গেলে পানির ন্যায্য হিস্যা ভারতকে দিতে হবে। বেগম খালেদা জিয়া এ দেশের অবিসংবাদিত নেত্রী। তার নেতৃত্বে দেশ সুশাসন, শান্তি ও উন্নয়নের পথে এগিয়েছিল। তিনি অন্যায়ের সাথে কখনো আপোষ করেননি। মৃত্যুর সাথে হাসপাতালে দির্ঘ সময় পাঞ্জা লড়েছেন, তবুও স্বৈরাচারী সরকার শেখ হাসিনার সাথে আপোষ করেননি। তিনি কান্না করতে-করতে বলেন, হে আল্লাহপাক খালেদা জিয়ার স্বপ্ন বাস্তবায়নে তাকে এবারের মতো রক্ষা করুন।

আবু সাঈদ চাঁদ বলেন, বেগম জিয়া যেমন ছিলেন স্বামী শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতি অনুগত, তেমনি দেশের মানুষের প্রতিও ছিলেন গভীরভাবে নিবেদিত এক প্রান। রাজনৈতিক সিদ্ধান্ত গ্রহণে তিনি সিনিয়র নেতাদের মতামতকে সব সময় গুরুত্ব দিতেন। তার অসুস্থতার খবরে দেশের মানুষ আজ হাহাকার এবং উদ্বিগ্ন। আমরা মহান আল্লাহর কাছে দোয়া করি, তিনি যেন দ্রুত সুস্থ হয়ে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে আবারও ভূমিকা রাখতে পারেন।

এ সময় দোয়া পরিচালনা করেন মওলানা সাজেদুল ইসলাম।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *