March 3, 2026, 2:28 pm

শিরোনাম :
বিটিসিএলে কর্মকর্তা কর্মচারীদের অফিস ছাড়তে লাগবে ঊর্ধ্বতনদের বিশেষ অনুমতি পুঠিয়ায় ৩ সার ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা ধামইরহাটে ব্র্যাকের সমন্বিত উন্নয়ন কর্মসূচির অবহিতকরণ সভা অনুষ্ঠিত নন্দীগ্রামে আকবর এগ্রো অটো রাইস মিল ও বীজ হিমাগারে আলু সংগ্রহের উদ্বোধন অনুমোদনহীন ঈদ মেলার আয়োজন বন্ধ করল প্রশাসন মার্কেট দখল ও অপরাধের অভিযোগ ‘সম্পূর্ণ মিথ্যা’-সংবাদ সম্মেলনে ইব্রাহিম চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির পৃথক পৃথক অভিযানে ভারতীয় ১০ গরু জব্দ পোরশায় নিতপুর ইউনিয়ন জামায়াতের ইফতার অনুষ্ঠিত নন্দীগ্রামে লাচ্ছা-সেমাই কারখানায় মোবাইল কোর্টে’র অভিযান, ২০হাজার টাকা জরিমানা রাজপথের লড়াকু সৈনিক নুরুজ্জামান খান মানিক: তৃণমূলের আস্থার বাতিঘর!

১৯ নম্বর ওয়ার্ডে মিজানুর রহমান মিনুর ব্যাপক নির্বাচনী প্রচারণা

বানী ইসরাইল হিটলার মহানগর প্রতিনিধিঃ

আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দেশজুড়ে জমে উঠেছে ব্যাপক নির্বাচনী প্রচার-প্রচারণা।

এরই ধারাবাহিকতায় রাজশাহী মহানগরীর ১৯ নম্বর ওয়ার্ডে বিএনপির মনোনীত প্রার্থী, ধানের শীষ প্রতীকের মিজানুর রহমান মিনুর নির্বাচনী প্রচারণা ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার বিকেলে প্রার্থী মিজানুর রহমান মিনু নিজে উপস্থিত থেকে প্রচারণায় নেতৃত্ব দেন। পশ্চিমপাড়া এলাকা থেকে শুরু হয়ে প্রচার মিছিলটি ওয়ার্ডের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে রেলওয়ে মাঠে এসে শেষ হয়। সেখানে সংক্ষিপ্ত বক্তব্যে তিনি এলাকাবাসীর সার্বিক সহযোগিতা কামনা করেন এবং উন্নয়ন ও জনকল্যাণে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

প্রচার মিছিলে বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতা-কর্মী অংশগ্রহণ করেন। মিছিলটি বিভিন্ন স্লোগানে মুখরিত হয়ে এলাকাজুড়ে এক উৎসবমুখর পরিবেশের সৃষ্টি করে।এ সময় উপস্থিত ছিলেন,

রাজশাহী মহানগর বিএনপির সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান রিটন, সহ-সভাপতি অলিউল হক রানা, চন্দ্রিমা থানা বিএনপির আহ্বায়ক ফাইজুল ইসলাম ফাহি, সদস্য সচিব মনিরুল ইসলাম জনি, ১৯ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মনিরুজ্জামান শরিফ, ওয়ার্ড বিএনপির আহ্বায়ক মো. আকতার, যুবদল নেতা উৎসব, মাহফুজ আলী মানিক, আব্দুস সাত্তার রানা, আশরাফুল হুদা সিয়াম, সনি, যুব নেতা ফয়সাল শেখ, মো: সিরাজসহ বিএনপির বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।

প্রচার কার্যক্রম চলাকালে সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ও সমর্থনে পুরো এলাকাজুড়ে প্রাণচাঞ্চল্য লক্ষ্য করা যায়


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *