• রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০২:০৩
শিরোনামঃ
পোরশায় অপরাধ ও মাদক প্রতিরোধে মতবিনিময় সভা, পুলিশ বক্সের উদ্বোধন পোরশায় পুকুরে ডুবে শিশুর মর্মান্তিক মৃত্যু বালুখালী সীমান্তে বিজিবির বিশেষ অভিযান, ৬০ হাজার ইয়াবা উদ্ধার টেকনাফের মাদক কারবারি জামালের সঙ্গে যোগাযোগের অভিযোগ “গোদাগাড়ীতে মাদক সিন্ডিকেটের আলোচনায় চেয়ারম্যান সোহেল রানা” প্রধানমন্ত্রী তারেক রহমানের বৃক্ষরোপণ কর্মসূচি: ভূমি মন্ত্রীর মাধ্যমে বিভাগীয় বন কর্মকর্তাকে ২৫ কেজি নিমের বীজ দিলেন ‘তাল বেলাল’ সবুজ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে নীলফামারীতে জেলা বৃক্ষমেলা-২০২৬ উদ্বোধন মহামান্য চ্যান্সেলর ও রাষ্ট্রপতির দায়িত্বভার গ্রহণ করায় বীর মুক্তিযোদ্ধা মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ বীর বীক্রমকে পবিপ্রবির মাননীয় ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এস.এম. হেমায়েত জাহান এর অভিনন্দন ও শুভেচ্ছা। পোরশার নোচনাহারে রেকর্ড দামে বিক্রি হচ্ছে বারি-৪ আম, মণ ৫ -৬ হাজার জনদুর্ভোগ কমাতে নিজস্ব অর্থায়নে সেতু সংস্কার পবিপ্রবিতে মাদক বিরোধী সচেতনতা তৈরিতে র‍্যালি ও আলোচনা সভা

১২ তারিখ বিজয়ী হবেন, ১৩ তারিখ থেকে দরজা খোলা রেখে ঘুমাবেন: ফয়জুল করিম

Reporter Name / ১৬৩ Time View
রবিবার, ২৫ জানুয়ারি, ২০২৬

মাইনুল ইসলাম বরিশালঃ

বরিশাল-৬ আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করিম মন্তব্য করেছেন, ‘আগামী ১২ ফেব্রুয়ারি আমাকে বিজয়ী করলে ১৩ তারিখ থেকে দরজা খোলা রেখে শান্তিতে ঘুমাবেন।’

রবিবার সকালে বাকেরগঞ্জ পৌরসভার সদর রোডে গণসংযোগকালে তিনি যুক্ত করেন, ‘নির্বাচিত হলে আমার এলাকায় কোনো মিথ্যা মামলা করা হবে না, এবং কেউ জুলুমের শিকার হবেন না।’

ফয়জুল করিম আরও জানান, ‘আমরা দুর্নীতিমুক্ত এবং কুরআন ও সুন্নাহ ভিত্তিক সমাজ গঠন করব। এমন সমাজ যেখানে প্রত্যেকেই তার সঠিক অধিকার পাবে। জনগণের এক পয়সাও দূরে যাবে না।’

এই সময় মুফতি ফয়জুল করিমের সঙ্গে ইসলামী আন্দোলন বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির সদস্য নূরুল ইসলাম আল আমিন, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের যুগ্ম সেক্রেটারি ফয়জুল ইসলাম, এবং বাকেরগঞ্জ উপজেলা শাখার সভাপতি নাসির উদ্দিন রোকনসহ স্থানীয় নেতৃবৃন্দও উপস্থিত ছিলেন।

এর পূর্বে, বরিশাল নগরীর নুরিয়া স্কুল সংলগ্ন এলাকায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের খোঁজ নিতে গিয়ে ফয়জুল করিম তাঁদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন। তিনি উল্লেখ করেন, এ ধরনের দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলো চরম বিপদে পড়ে। রাষ্ট্র ও সমাজের দায়িত্ব তাদের দ্রুত পুনর্বাসন এবং ক্ষতিপূরণের ব্যবস্থা করা।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category
https://www.kaabait.com