March 3, 2026, 3:28 pm

শিরোনাম :
বিটিসিএলে কর্মকর্তা কর্মচারীদের অফিস ছাড়তে লাগবে ঊর্ধ্বতনদের বিশেষ অনুমতি পুঠিয়ায় ৩ সার ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা ধামইরহাটে ব্র্যাকের সমন্বিত উন্নয়ন কর্মসূচির অবহিতকরণ সভা অনুষ্ঠিত নন্দীগ্রামে আকবর এগ্রো অটো রাইস মিল ও বীজ হিমাগারে আলু সংগ্রহের উদ্বোধন অনুমোদনহীন ঈদ মেলার আয়োজন বন্ধ করল প্রশাসন মার্কেট দখল ও অপরাধের অভিযোগ ‘সম্পূর্ণ মিথ্যা’-সংবাদ সম্মেলনে ইব্রাহিম চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির পৃথক পৃথক অভিযানে ভারতীয় ১০ গরু জব্দ পোরশায় নিতপুর ইউনিয়ন জামায়াতের ইফতার অনুষ্ঠিত নন্দীগ্রামে লাচ্ছা-সেমাই কারখানায় মোবাইল কোর্টে’র অভিযান, ২০হাজার টাকা জরিমানা রাজপথের লড়াকু সৈনিক নুরুজ্জামান খান মানিক: তৃণমূলের আস্থার বাতিঘর!

১১ সেপ্টেম্বর ২০০৮ সালে সপরিবারে লন্ডনের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ আজ দেশের পথে তারেক রহমান হিথ্রো বিমানবন্দরে পৌঁছেছেন

বাংলার গৌরব ডেক্সঃ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দীর্ঘ ১৭ বছর পর দেশে ফেরার জন্য লন্ডনের হিথ্রো বিমানবন্দরে পৌঁছেছেন মাতৃ ভূসির উদ্যেশে রওনা দেওয়ার জন্য।

বুধবার বাংলাদেশ সময় রাত ৮টা ৫ মিনিটে বিমানবন্দরের উদ্দেশ্যে সপরিবারে তিনি লন্ডনের বাসা ত্যাগ করেন। ফ্লাইটটি ঢাকা সময় রাত ১২টা ১৫ মিনিট (লন্ডন স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ১৫ মিনিট) লন্ডন থেকে যাত্রা করবে।

তারেক রহমান আওয়ামী লীগ সরকারের আমলে নয়, ২০০৭-০৮ সালের সেনাসমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের আমলে চিকিৎসার জন্য ১১ সেপ্টেম্বর ২০০৮ সালে সপরিবারে লন্ডনের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেন। উল্লেখ্য ২০০৭ সালের ৭ মার্চ তত্ত্বাবধায়ক সরকারের সময় তিনি গ্রেফতার হন এবং ২০০৮ সালের ৩ সেপ্টেম্বর প্যারোলে রাজনীতি করবেনা মর্মে মুসলেকা দিয়ে মুক্তি পান। এরপর উন্নত চিকিৎসার কথা বলে তিনি লন্ডনে চলে যান। ২০০৯ সালে আওয়ামী লীগ সরকার গঠন করলে তারেক রহমান আর দেশে ফিরে আসেননি। তাঁর বিরুদ্ধে হওয়া বিভিন্ন মামলার রায় ও কারাদণ্ড কার্যকর থাকায় তিনি দীর্ঘ ১৭ বছর লন্ডনে অবস্থান করেন।
বর্তমানে ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর তাঁর বিরুদ্ধে থাকা মামলায় খালাস পান তিনি। আজ ২৪ ডিসেম্বর ২০২৫ তিনি সপরিবারে লন্ডনের হিথ্রো বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা হয়েছেন এবং ২৫ ডিসেম্বর ২০২৫ দুপুর ১২ টার সময়ে দেশে পৌঁছানোর কথা রয়েছে।

এসময় তার সঙ্গে থাকবেন স্ত্রী জুবাইদা রহমান ও কন্যা জাইমা রহমান। তাদের নিরাপত্তায় নেওয়া হয়েছে বিশেষ ব্যবস্থা। এছাড়াও পূর্বাচল এলাকায় বিপুল সংখ্যক আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন রয়েছে।

এদিকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একাধিক সূত্রে জানা গেছে, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের জন্য লন্ডন থেকে ঢাকা অভিমুখী ফ্লাইটে A1 নম্বর আসন নির্ধারণ করা হয়েছে।

একটি সূত্র জানায়, বুধবার সন্ধ্যায় তিনি লন্ডনের বাসা থেকে হিথ্রো বিমানবন্দরের উদ্দেশ্যে রওনা হন। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট BG-202–এ যাত্রা করছেন তারেক রহমান, যা লন্ডন হিথ্রো–সিলেট–ঢাকা রুটে পরিচালিত হচ্ছে।

ফ্লাইটটি বোয়িং ড্রিমলাইনার ৭৮৭-৯০০ উড়োজাহাজে পরিচালিত হচ্ছে। উচ্চপর্যায়ের যাত্রী থাকায় ফ্লাইট পরিচালনায় অতিরিক্ত অপারেশনাল সমন্বয় ও বিশেষ প্রস্তুতি নেওয়া হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *