• শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৬:৫৯
শিরোনামঃ
১০ কাঠা জমিতে নতুন পদ্ধতিতে করলা চাষ: পোরশার কৃষক জুয়েল বাবুর সাফল্য মডেল পৌরসভা গড়ার দৃঢ় প্রত্যয়: বেলকুচি পৌর মেয়র পদে আলোচনার শীর্ষে বিএনপি নেতা হাজী আব্দুর রাজ্জাক মণ্ডল নন্দীগ্রামে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে প্রাইমারী স্কুল শিক্ষকের মৃত্যু নিরাপদ সীমান্ত আন্দোলনে সংহতি: ‘অপহরণ, মাদক ও সন্ত্রাসমুক্ত টেকনাফ-উখিয়া চাই নন্দীগ্রাম থালতা মাঝগ্রাম উচ্চ বিদ্যালয়ের সভাপতি হলেন বেলায়েত হোসেন আদর পোরশায় জমি সংক্রান্ত সালিশে মারামারি, ইউপি সদস্যসহ আসামিদের হামলায় আহত ৫ সাপাহারে আধুনিক হিমাগার নির্মাণ ও আম বাজার স্থানান্তর বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত অ্যাব এর আহবায়ক ইঞ্জিনিয়ার শাহরিন ইসলাম তুহিনের উপস্থিতিতে মশিউর রহমান ডিগ্রি কলেজে ভিত্তিপ্রস্তর স্থাপন সান্তাহারে আশা আইসক্রিম কারখানায় অভিযানে ১০ লাখ টাকার মালামাল জব্দ ; ফ্যাক্টারী সিলগালা নীলফামারী আগমন উপলক্ষে বাংলাদেশ হিন্দু মহাজোট জেলা শাখার ফুলেল শুভেচ্ছা

১০ কাঠা জমিতে নতুন পদ্ধতিতে করলা চাষ: পোরশার কৃষক জুয়েল বাবুর সাফল্য

আমির উদ্দীন বাবু উপজেলা প্রতিনিধি পোরশা নওগাঁ / ১০ Time View
শনিবার, ১ আগস্ট, ২০২৬

​পোরশা (নওগাঁ) প্রতিনিধি: আমির উদ্দীন বাবু    নওগাঁর পোরশা উপজেলার তেঁতুলিয়া ইউনিয়নের বড়রনাইল মরাকাটা গ্রামের কৃষক জুয়েল বাবু নতুন পদ্ধতিতে করলা চাষ করে এলাকায় সাড়া ফেলেছেন। কম খরচে ভালো ফলনের আশায় এবার তিনি ১০ কাঠা জমিতে এই সবজির আবাদ করেছেন।

​স্থানীয় সূত্রে জানা গেছে, এর আগে পরীক্ষামূলকভাবে অল্প কিছু জমিতে করলা চাষ করে সফলতা পান জুয়েল বাবু। সেই অভিজ্ঞতার ওপর ভিত্তি করে চলতি মৌসুমে তিনি ১০ কাঠা জমিতে নতুন আধুনিক পদ্ধতিতে করলা চাষ করেন। এতে তাঁর খরচ হয়েছে প্রায় ১৮ হাজার টাকা।

​বর্তমানে জমিগুলোতে সবেমাত্র করলা ধরতে শুরু করেছে। গাছের সতেজতা ও চমৎকার ফুল-ফল দেখে চলতি মৌসুমে ভালো লাভের আশা করছেন তিনি।
​কৃষক জুয়েল বাবু জানান, “আগে অল্প জমিতে চাষ করে ভালো ফলন দেখে উৎসাহিত হই। এবার নতুন পদ্ধতি অনুসরণ করে ১০ কাঠা জমিতে চাষ করেছি। খরচ ১৮ হাজার টাকার মতো পড়েছে। আশা করছি বাজারদর ভালো থাকলে সব খরচ উঠিয়ে ভালো লাভ করতে পারব।”

​স্থানীয় অন্য কৃষকরা জানান, জুয়েল বাবুর এই নতুন পদ্ধতির সাফল্য দেখে অনেকেই এখন করলা চাষে আগ্রহী হয়ে উঠছেন।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category
https://www.kaabait.com