• শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১৫
শিরোনামঃ
বরিশালে প্রবীন সাংবাদিক পুলকের মৃ’ত্যু মরদেহের পাশে মিলল ৫ চিরকুট, কী বার্তা ছিল প্রেমের টানে ধর্ম পাল্টে মুসলিম তরুণীকে বিয়ে করলেন চীনা যুবক পটুয়াখালীতে পায়রা নদীর ভাঙন: মানচিত্র থেকে হারাচ্ছে বাহেরচর! বাকেরগঞ্জে মামলা তুলে নেওয়ার পর ব্যবসায়ীর দোকানে হামলা-ভাঙচুর, লুটের অভিযোগ নির্বাচনী উত্তাপ বেলকুচিতে: ৩নং ভাঙ্গাবাড়ী ইউনিয়নে মাসুদ রানার মোটরসাইকেল শোডাউন ও গণসংযোগ বাকেরগঞ্জে তুলাতলি নদীর ভাঙন রোধে ১২ হাজার ৫০০ জিওব্যাগ ফেলার প্রকল্পের উদ্বোধন ভরপাশায় চেয়ারম্যান পদে তরুণ প্রার্থী রাজিব হোসেন, মানুষের ভালোবাসা ও সমর্থনে এগিয়ে যেতে চান বাকেরগঞ্জে অবৈধ মাটি কাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৭০ হাজার টাকা জরিমানা বাকেরগঞ্জে ভ্যান চালককে কুপিয়ে হত্যা নওগাঁয় শুরু হলো ৭ম জেলা কাব ক্যাম্পুরী

হয়তো মাগুরার ভাগ্যে একটা মন্ত্রী এসে যেতে পারে, জামাল হোসেন মজুমদার

Reporter Name / ১৭৫ Time View
বৃহস্পতিবার, ২২ জানুয়ারি, ২০২৬

মিজানুর রহমান, মাগুরা প্রতিনিধি:

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ মাগুরা ১ আসনের নির্বাচনি প্রচারণা সভায় সাবেক সচিব ও ঢাকা গুলশান অফিসের অন্যতম নির্বাচন প্রশিক্ষক জামাল হোসেন মজুমদার বলেন, আপনাদের মধ্যে যে আগ্রহ এবং যে উপস্থিতি দেখেছি আমি ঢাকায় গিয়ে রিপোর্ট করব, হয়তো মাগুরার ভাগ্যে একটা মন্ত্রী এসে যেতে পারে।

আজ বৃহস্পতিবার (২২ জানুয়ারি) মাগুরা সদর উপজেলায় ২ নং হাজরাপুর এম আর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে আসন্ন ত্রয়োদর জাতীয় সংসদ মাগুরা ১ আসনের এক নির্বাচনী প্রচারণা সভায় তিনি এসব কথা বলেন।

সাবেক এই সচিব আরো বলেন, আপনারা দীর্ঘদিন ভোট দিতে পারেননি তাই সকাল ৬টায় ভোটকেন্দ্রে যাবেন সবাইকে সাথে নিয়ে যাবেন এবং নিজের মূল্যবান ভোটটি ধানের শীষ প্রতীকে দেবেন ।এর আগে তিনি ব্যালট পেপার কিভাবে ব্যালট বক্সের মধ্যে দিতে হবে সেই বিষয়টি ভোটারদের মধ্যে তুলে ধরেন। তিনি বলেন একটি ভোট যদি নষ্ট হয় তাহলে এটি আমাদের জন্য দুঃখের কারণ হবে।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিএনপি মনোনীত ধানের শীষ প্রার্থী মনোয়ার হোসেন খান বলেন, ১২ তারিখের নির্বাচনকে অবাধ সুষ্ঠু নির্বাচন মনে করে মানুষ যেভাবে নিজেকে প্রস্তুত করছে , আমরা যেভাবে অংশগ্রহণ করছি আমরা বিশ্বাস করতে পারি ধানের শীষের বিপুল বিজয় হবে।
এ সময়ে তিনি ধানের শীষ প্রতীক দেখিয়ে সকলের কাছে ওপেন ভোট চান । তিনি বলেন ১২ তারিখ সারাদিন ধানের শীষে ভোট দিন।

অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে মাগুরা জেলা আহ্বায়ক আলী আহমেদ বলেন, এই ভোট মুখে মুখে দিলে হবে না এই ভোট তখনই আপনার পক্ষে আসবে যখন ব্যালট গুণে সঠিক পরিমাণে আপনার পক্ষে নিতে পারবেন। তিনি বলেন ভোট বাণিজ্য নিয়ে যে ষড়যন্ত্র আসে সব ষড়যন্ত্র রুখে দিয়ে আমরা ১২ ই ফেব্রুয়ারি সকাল ছয়টা থেকে ভোট গুনে আমাদের পক্ষে ফলাফল না আসা পর্যন্ত আমরা সেন্টার থেকে কেউ যাব না।

এই নির্বাচনী প্রচারণা সভায় দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দসহ সকল স্তরের জনগণ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category
https://www.kaabait.com