March 3, 2026, 1:20 pm

শিরোনাম :
বিটিসিএলে কর্মকর্তা কর্মচারীদের অফিস ছাড়তে লাগবে ঊর্ধ্বতনদের বিশেষ অনুমতি পুঠিয়ায় ৩ সার ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা ধামইরহাটে ব্র্যাকের সমন্বিত উন্নয়ন কর্মসূচির অবহিতকরণ সভা অনুষ্ঠিত নন্দীগ্রামে আকবর এগ্রো অটো রাইস মিল ও বীজ হিমাগারে আলু সংগ্রহের উদ্বোধন অনুমোদনহীন ঈদ মেলার আয়োজন বন্ধ করল প্রশাসন মার্কেট দখল ও অপরাধের অভিযোগ ‘সম্পূর্ণ মিথ্যা’-সংবাদ সম্মেলনে ইব্রাহিম চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির পৃথক পৃথক অভিযানে ভারতীয় ১০ গরু জব্দ পোরশায় নিতপুর ইউনিয়ন জামায়াতের ইফতার অনুষ্ঠিত নন্দীগ্রামে লাচ্ছা-সেমাই কারখানায় মোবাইল কোর্টে’র অভিযান, ২০হাজার টাকা জরিমানা রাজপথের লড়াকু সৈনিক নুরুজ্জামান খান মানিক: তৃণমূলের আস্থার বাতিঘর!

সাপাহারে জামায়াতের বিশাল নির্বাচনী জনসভা: “নওগাঁ-১ আসনে পরিবর্তনের ডাক অধ্যক্ষ মাহাবুবুল আলমের”

আলমগীর হোসেন, সাপাহার (নওগাঁ) প্রতিনিধি:

নওগাঁ-১ (সাপাহার-পোরশা-নিয়ামতপুর) আসনে ১১ দলীয় ঐক্য জোট সমর্থিত ও বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যক্ষ মাহাবুবুল আলমের পক্ষে এক বিশাল নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে সাপাহার উপজেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে সাপাহার পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে এই জনসভা অনুষ্ঠিত হয়। সাপাহার উপজেলা জামায়াতে ইসলামীর আমির আবুল খায়ের তরুণের সভাপতিত্বে অনুষ্ঠিত এই জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যক্ষ মাহাবুবুল আলম। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় মজলিশের শুরা সদস্য ও আঞ্চলিক টিম সদস্য অধ্যক্ষ নজরুল ইসলাম। প্রধান অতিথির বক্তব্যে অধ্যক্ষ মাহাবুবুল আলম বলেন, “নওগাঁ-১ আসনের মানুষের অধিকার প্রতিষ্ঠা এবং এই অঞ্চলের সুষম উন্নয়নের লক্ষ্যে আমরা ঐক্যবদ্ধ হয়েছি। দুর্নীতি ও দুঃশাসন মুক্ত একটি আধুনিক ও ইনসাফভিত্তিক সমাজ গড়তে ১১ দলীয় ঐক্য জোট বদ্ধপরিকর। আগামী নির্বাচনে ব্যালটের মাধ্যমে জনগণ তাদের যোগ্য প্রতিনিধি নির্বাচন করবে ইনশাআল্লাহ।” প্রধান বক্তা অধ্যক্ষ নজরুল ইসলাম বলেন, “সাপাহারের মাটি ও মানুষের সাথে জামায়াতে ইসলামীর সম্পর্ক অত্যন্ত গভীর। আজকের এই জনসমুদ্র প্রমাণ করে যে, সাধারণ মানুষ পরিবর্তন চায় এবং তারা অধ্যক্ষ মাহাবুবুল আলমকে বিজয়ী করতে প্রস্তুত।” জনসভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জোটের শরিক দল এনসিপির কেন্দ্রীয় যুবশক্তির সদস্য সচিব নিশাদ আহমেদ, জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য ও নওগাঁ-১ আসন নির্বাচন পরিচালক নওশাদ আলী, নিয়ামপুত উপজেলা আমির আফজাল হোসেন, পোরশা উপজেলা আমির সাগর আলী প্রমূখ। এছাড়াও সাপাহার উপজেলা জামায়াতের সেক্রেটারি মাসুদ হোসেনের সঞ্চলনায় জেলা ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ এবং স্থানীয় জামায়াত নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। বক্তারা বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে জোটের ঐক্য বজায় রেখে প্রতিটি কেন্দ্রে অতন্দ্র প্রহরীর মতো কাজ করার জন্য নেতাকর্মীদের আহ্বান জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *