June 4, 2026, 6:31 pm

শিরোনাম :
জ্ঞানভিত্তিক, সচেতন ও মানবিক সমাজ গঠনের লক্ষ্যে “নবজাগরণ পাঠাগার” এর আত্মপ্রকাশ নীলফামারীতে পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় বাস্তবায়নের দাবিতে আনন্দ র‌্যালি অনুষ্ঠিত ধামইরহাটে বজ্রপাতে দুই গাভীর মৃত্যু, দিশেহারা ক্ষতিগ্রস্ত কৃষক ইউনুছার রহমান চির নিদ্রায় সায়িত হলেন এমপি আবুল হোসেন খানের বড় ভাইয়ের সহধর্মিনী কোহিনুর বেগম । সাপাহারে রাস্তার পাশে পরিত্যাক্ত পশু চামড়ার স্তুপ দুর্গন্ধে জনজীবণ অতিষ্ঠ সাপাহার আম বাজারে যানজট নিরসনে প্রশাসনের অভিযান সাপাহারে জেলা ছাত্রদল নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় পোরশায় ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী আটক বাকেরগঞ্জে এমপি আবুল হোসেন খানের বড় ভাইয়ের স্ত্রীর ইন্তেকাল নওগাঁয় নিরাপদ সড়কের দাবিতে মানববন্ধন, শহরের বাইরে বাসস্ট্যান্ড স্থানান্তরের দাবি

রাজশাহী-৬ আসনে বিএনপির প্রার্থী আবু সাঈদ চাঁদের মনোনয়নপত্র জমা, বিএনপিতে ঐক্যতা।

সাজ্জাদ মাহমুদ সুইট, রাজশাহীঃ

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে রাজশাহী-৬ (চারঘাট-বাঘা) আসনের বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী জেলা বিএনপির আহবায়ক আবু সাঈদ চাঁদ মনোনয়নপত্র জমা দিয়েছেন।

সোমবার দুপুরে তিনি বাঘা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও সহকারী রিটার্নিং কর্মকর্তা শাম্মী আক্তারের কাছে আনুষ্ঠানিকভাবে তার মনোনয়নপত্র হস্তান্তর করেন। এর আগে স্থানীয় নেতা-কর্মীদের সঙ্গে নিয়ে বাঘা মাজার জিয়ারত করেন তিনি।

মনোনয়নপত্র দাখিলের সময় জেলা বিএনপির সদস্য ও বাঘা উপজেলা বিএনপির সাবেক সভাপতি নুরুজ্জামান খাঁন মানিক, উপজেলা বিএনপির আহবায়ক ফকরুল ইসলাম বাবলু, বাঘা পৌর বিএনপির সাধারণ সম্পাদক তফিকুল ইসলাম তফি উপস্থিত ছিলেন।

এছাড়াও উপজেলা চত্বরে মনোনয়ন পত্র জমা উপলক্ষে স্বেচ্ছায় উপস্থিত হন বিএনপির স্থানীয় বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মী ও বিপুল সংখ্যক সমর্থক। যাতে করে উৎসবমুখর হয়ে উঠে চারপাশ।

মনোনয়নপত্র জমা দেওয়ার পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে আবু সাঈদ চাঁদ বলেন, “জনগণের মৌলিক অধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধারে বিএনপি এখন যেকোনো সময়ের চেয়ে বেশি ঐক্যবদ্ধ। আমরা জয়ের ব্যাপারে আশাবাদী।”

এ সময় তিনি নির্বাচনী লড়াইয়ে চারঘাট-বাঘা বাসীর সার্বিক সহযোগিতা ও দোয়া কামনা করেন।

উল্লেখ্য যে, দীর্ঘদিন পর ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকের প্রার্থী পাওয়ায় চারঘাট-বাঘা উপজেলার তৃণমূল নেতা-কর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা লক্ষ করা গেছে। একসাথে এ আসনে ৫ জন বিএনপি নেতা মনোনয়ন পত্র উত্তলন করলেও দলের সিদ্ধান্তকে স্বাগতম জানিয়ে আবু সাঈদ চাঁদ কে সমর্থন দিচ্ছেন তারা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *