• শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১৫
শিরোনামঃ
বরিশালে প্রবীন সাংবাদিক পুলকের মৃ’ত্যু মরদেহের পাশে মিলল ৫ চিরকুট, কী বার্তা ছিল প্রেমের টানে ধর্ম পাল্টে মুসলিম তরুণীকে বিয়ে করলেন চীনা যুবক পটুয়াখালীতে পায়রা নদীর ভাঙন: মানচিত্র থেকে হারাচ্ছে বাহেরচর! বাকেরগঞ্জে মামলা তুলে নেওয়ার পর ব্যবসায়ীর দোকানে হামলা-ভাঙচুর, লুটের অভিযোগ নির্বাচনী উত্তাপ বেলকুচিতে: ৩নং ভাঙ্গাবাড়ী ইউনিয়নে মাসুদ রানার মোটরসাইকেল শোডাউন ও গণসংযোগ বাকেরগঞ্জে তুলাতলি নদীর ভাঙন রোধে ১২ হাজার ৫০০ জিওব্যাগ ফেলার প্রকল্পের উদ্বোধন ভরপাশায় চেয়ারম্যান পদে তরুণ প্রার্থী রাজিব হোসেন, মানুষের ভালোবাসা ও সমর্থনে এগিয়ে যেতে চান বাকেরগঞ্জে অবৈধ মাটি কাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৭০ হাজার টাকা জরিমানা বাকেরগঞ্জে ভ্যান চালককে কুপিয়ে হত্যা নওগাঁয় শুরু হলো ৭ম জেলা কাব ক্যাম্পুরী

রাজশাহী-৬ আসনে প্রতিদ্বন্দ্বিতায় ৪ প্রার্থী!

Reporter Name / ১৭৭ Time View
বৃহস্পতিবার, ২২ জানুয়ারি, ২০২৬

সাজ্জাদ মাহমুদ সুইট, রাজশাহীঃ

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজশাহী -৬ (চারঘাট-বাঘা) সংসদীয় আসনে প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন চারজন প্রার্থী। এসব প্রার্থীর মাঝে বুধবার (২১ জানুয়ারি) প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে।

রাজশাহী জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে প্রতীক বরাদ্দ দিয়েছেন জেলা রিটার্নিং কর্মকর্তা আফিয়া আখতার। প্রতীক পাওয়ার পর আগামীকাল ২২ জানুয়ারি থেকে আনুষ্ঠানিকভাবে প্রার্থীরা নির্বাচনের প্রচার প্রচারনা শুরু করতে পারবেন বলেও জানানো হয়েছে।

এবারের নির্বাচনে বরিশাল-১ আসন থেকে প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা হলেন- ধানের শীষ প্রতীকের (বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি) মো: আবু সাইদ চাঁদ, হাতপাখা প্রতীকের ( ইসলামী আন্দোলন বাংলাদেশ) মো: আব্দুস সালাম সুরুজ, লাঙ্গল প্রতীকের ( জাতীয় পার্টি) মো: ইকবাল হোসেন, দাঁড়িপাল্লা প্রতীকের ( বাংলাদেশ জামায়েতে ইসলামী) মো: নাজমুল হক।

রাজশাহী জেলা নির্বাচন কমিশন সূত্রে জানা যায়, রাজশাহীর আসন গুলোতে নির্বাচনী পরিবেশ সুষ্ঠু রয়েছে। সকল প্রার্থী আচরণবিধি মেনেই নির্বাচনে অংশগ্রহণ করবেন। তাছাড়া নির্বাচনে আচরণবিধি লঙ্ঘনকারীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও উল্লেখ করেন।

উল্লেখ্য, রাজশাহী -৬ আসনে মোট ভোটার সংখ্যা ৩ লাখ ৫৬ হাজার ৯৫৩ জন। এরমধ্যে চারঘাট উপজেলায় ১ লাখ ৮৭ হাজার ১৬৩ এবং বাঘা উপজেলায় ১ লাখ ৬৯ হাজার ৭৯০ জন। আগামী ১২ ফেব্রুয়ারি ভোট গ্রহণ করা হবে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category
https://www.kaabait.com