March 3, 2026, 12:02 pm

শিরোনাম :
বিটিসিএলে কর্মকর্তা কর্মচারীদের অফিস ছাড়তে লাগবে ঊর্ধ্বতনদের বিশেষ অনুমতি পুঠিয়ায় ৩ সার ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা ধামইরহাটে ব্র্যাকের সমন্বিত উন্নয়ন কর্মসূচির অবহিতকরণ সভা অনুষ্ঠিত নন্দীগ্রামে আকবর এগ্রো অটো রাইস মিল ও বীজ হিমাগারে আলু সংগ্রহের উদ্বোধন অনুমোদনহীন ঈদ মেলার আয়োজন বন্ধ করল প্রশাসন মার্কেট দখল ও অপরাধের অভিযোগ ‘সম্পূর্ণ মিথ্যা’-সংবাদ সম্মেলনে ইব্রাহিম চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির পৃথক পৃথক অভিযানে ভারতীয় ১০ গরু জব্দ পোরশায় নিতপুর ইউনিয়ন জামায়াতের ইফতার অনুষ্ঠিত নন্দীগ্রামে লাচ্ছা-সেমাই কারখানায় মোবাইল কোর্টে’র অভিযান, ২০হাজার টাকা জরিমানা রাজপথের লড়াকু সৈনিক নুরুজ্জামান খান মানিক: তৃণমূলের আস্থার বাতিঘর!

রাজশাহী-৬ আসনে ধানের শীষের বড় জয়: উল্লাস চারঘাট-বাঘায়!

সাজ্জাদ মাহমুদ সুইট, রাজশাহীঃ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজশাহী-৬ (বাঘা-চারঘাট) আসনে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী আবু সাঈদ চাঁদ । দীর্ঘ প্রতীক্ষার পর এই আসনে বিএনপির এই জয়ে এলাকায় উৎসবের আমেজ বিরাজ করছে। আজ রাতে নির্বাচনের ফলাফল ঘোষণার পর রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

চূড়ান্ত গণনা শেষে প্রাপ্ত ফলাফলে দেখা যায়, ধানের শীষ প্রতীকের প্রার্থী আবু সাঈদ চাঁদ ৫৫৮৯৯ ভোটের ব্যবধানে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামী মনোনীত দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী নাজমুল হক কে পরাজিত করেছেন।

১২ ফেব্রুয়ারি সকাল থেকেই চারঘাট ও বাঘা উপজেলার প্রতিটি কেন্দ্রে ভোটারদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা গেছে। বিশেষ করে তরুণ ও নারী ভোটারদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো। আসনে ভোটগ্রহণ প্রক্রিয়া ছিল মূলত শান্তিপূর্ণ।

বিজয়ের পর এক তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় ধানের শীষের প্রার্থী এই জয়কে ‘জনগণের বিজয়’ বলে অভিহিত করেন। তিনি বলেন, “এই জয় বাঘা-চারঘাটের অবহেলিত মানুষের জয়। এলাকার উন্নয়ন এবং মানুষের অধিকার প্রতিষ্ঠায় আমি আগামী দিনগুলোতে কাজ করে যাব।”

এদিকে ফলাফল ঘোষণার পরপরই সামাজিক যোগাযোগ মধ্যে সহ বিভিন্ন ভাবে নবনির্বাচিত সংসদ সদস্য কে শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। এছাড়াও বাঘা ও চারঘাট উপজেলার বিভিন্ন মোড়ে মোড়ে বিজয় মিছিল বের করেন নেতাকর্মীরা। তারা একে অপরকে মিষ্টি খাইয়ে জয়ের আনন্দ উদযাপন করেন। ভোট গ্রহণ শুরুর থেকে সংবাদটি লিখা পর্যন্ত কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি বা তার তথ্য পাওয়া যায়নি। তবে অপ্রীতিকর ঘটনা এড়াতে এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে।

উল্লেখ্য, রাজশাহী-৬ (বাঘা-চারঘাট) আসনে মোট ভোটার সংখ্যা ৩৫২৮৭৬ জন। এবারের নির্বাচনে মোট প্রদত্তভোটের সংখ্যা ২৫০১৫২। এর মধ্যে আবু সাঈদ চাঁদ (ধানের শীষ) ১৪৭৩৫৯, নাজমুল হক (দাঁড়িপাল্লা) ৯১৪৬০, আব্দুস সালাম সুরুজ (হাতপাখা) ১৫৮৬, ইকবাল হোসেন (লাঙ্গল) ২৮৩৭। দুই উপজেলা মিলে বাতিল ভোটের সংখ্যা ৬৯১০।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *