June 4, 2026, 10:02 pm

শিরোনাম :
জ্ঞানভিত্তিক, সচেতন ও মানবিক সমাজ গঠনের লক্ষ্যে “নবজাগরণ পাঠাগার” এর আত্মপ্রকাশ নীলফামারীতে পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় বাস্তবায়নের দাবিতে আনন্দ র‌্যালি অনুষ্ঠিত ধামইরহাটে বজ্রপাতে দুই গাভীর মৃত্যু, দিশেহারা ক্ষতিগ্রস্ত কৃষক ইউনুছার রহমান চির নিদ্রায় সায়িত হলেন এমপি আবুল হোসেন খানের বড় ভাইয়ের সহধর্মিনী কোহিনুর বেগম । সাপাহারে রাস্তার পাশে পরিত্যাক্ত পশু চামড়ার স্তুপ দুর্গন্ধে জনজীবণ অতিষ্ঠ সাপাহার আম বাজারে যানজট নিরসনে প্রশাসনের অভিযান সাপাহারে জেলা ছাত্রদল নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় পোরশায় ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী আটক বাকেরগঞ্জে এমপি আবুল হোসেন খানের বড় ভাইয়ের স্ত্রীর ইন্তেকাল নওগাঁয় নিরাপদ সড়কের দাবিতে মানববন্ধন, শহরের বাইরে বাসস্ট্যান্ড স্থানান্তরের দাবি

রাজশাহী-৬ আসনে জমজমাট নির্বাচনী লড়াই!

সাজ্জাদ মাহমুদ সুইট, রাজশাহীঃ

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রাজশাহীর চারঘাট ও বাঘা উপজেলা নিয়ে গঠিত রাজশাহী-৬ আসনে বইছে উৎসবের হাওয়া। প্রতীক বরাদ্দের পর থেকেই এই নির্বাচনী এলাকার শহর থেকে গ্রাম সবখানেই এখন নির্বাচনী উত্তাপ। কাকডাকা ভোর থেকে গভীর রাত পর্যন্ত প্রার্থীরা চষে বেড়াচ্ছেন মাঠ-ঘাট, হাট-বাজার আর পাড়া-মহল্লা।

জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, এই আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৪ জন প্রার্থী। তারা হলেন আবু সাইদ চাঁদ (বাংলাদেশ জাতীয়তাবাদী দল – বিএনপি) ধানের শীষ , নাজমুল হক ( বাংলাদেশ জামায়াতে ইসলামী) দাঁড়িপাল্লা, ইকবাল হোসেন (জাতীয় পার্টি) লাঙ্গল ও আব্দুস সালাম সুরুজ (ইসলামী আন্দোলন বাংলাদেশ) হাতপাখা প্রতীক নিয়ে।

চারঘাট বাজার ও বাঘা মাজার সংলগ্ন এলাকায় গিয়ে দেখা যায়, রাস্তার দুই পাশে সারিবদ্ধভাবে টানানো হয়েছে প্রার্থীদের সাদা-কালো পোস্টার। মাইকের আওয়াজে মুখরিত চারপাশ। বিএনপি প্রার্থী আবু সাইদ চাঁদকে কেন্দ্র করে নেতা-কর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ দেখা যাচ্ছে। অন্যদিকে জামায়াতে ইসলামীর প্রার্থী নাজমুল হক ছোট ছোট দলে বিভক্ত হয়ে ব্যাপক গণসংযোগ চালাচ্ছেন। অন্যদিকে জাতীয় পার্টি ও ইসলামী আন্দোলনের প্রার্থী-সমর্থকরাও আছেন ভোটের মাঠে।

সাধারণ ভোটাররা বলছেন, তারা এমন একজন প্রতিনিধি চান যিনি এলাকার দীর্ঘদিনের নদী ভাঙন সমস্যা সমাধান এবং কর্মসংস্থান সৃষ্টিতে ভূমিকা রাখবেন। তরুণ ভোটারদের মধ্যে প্রযুক্তি ও শিক্ষার আধুনিকায়ন নিয়ে বিশেষ আগ্রহ দেখা গেছে।

বাঘা উপজেলার এক প্রবীণ ভোটার বলেন, “আমরা চাই শান্তি ও উন্নয়নের পক্ষে ভোট দিতে। যে প্রার্থী আমাদের সুখ-দুঃখে পাশে থাকবেন, তাকেই আমরা বেছে নেব।”

প্রশাসন সূত্রে জানা যায়, নির্বাচন ঘিরে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে সতর্ক অবস্থানে রয়েছে প্রশাসন। এ আসনে বেশ কিছু কেন্দ্রকে ‘অধিক গুরুত্বপূর্ণ’ হিসেবে চিহ্নিত করা হয়েছে। পুলিশ ও আনসারের পাশাপাশি বিজিবি সদস্যরাও নিয়মিত টহলে রয়েছেন। ১২ ফেব্রুয়ারি ব্যালট পেপারের মাধ্যমে সুষ্ঠু ও নিরপেক্ষ ভোটগ্রহণের লক্ষ্যে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে নির্বাচন কমিশন।

নির্বাচনী মাঠের বর্তমান সমীকরণ বলছে, আবু সাঈদ চাঁদ ও নাজমুল হকের মধ্যে একটা ভালো প্রতিদ্বন্দ্বিতা হবে। তবে শেষ পর্যন্ত কার গলায় জয়ের মালা উঠবে, তা দেখতে অপেক্ষা করতে হবে আগামী ১২ ফেব্রুয়ারি পর্যন্ত।

উল্লেখ্য, রাজশাহী -৬ আসনে মোট ভোটার সংখ্যা ৩ লাখ ৫৬ হাজার ৯৫৩ জন। এরমধ্যে চারঘাট উপজেলায় ১ লাখ ৮৭ হাজার ১৬৩ এবং বাঘা উপজেলায় ১ লাখ ৬৯ হাজার ৭৯০ জন। আগামী ১২ ফেব্রুয়ারি ভোট গ্রহণ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *