March 3, 2026, 11:46 am
তন্ময় দেবনাথ, রাজশাহীঃ রাজশাহীর পবা উপজেলার হরিপুর বসরিতে সাবেক প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২ ডিসেম্বর) সন্ধায়
দলের চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
দোয়া মাহফিলে ৪ নং হরিপুর ইউনিয়নের ২ নং ওয়ার্ডে বিএনপির নেতা আসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জাতীয় নির্বাহী কমিটির ত্রাণ ও পূর্ণবাসন বিষয়ক সম্পাদক ও রাজশাহী-৩ (পবা-মোহনপুর ) আসনের দলীয় প্রার্থী এ্যাডভোকেট শফিকুল হক মিলন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ৪ নং হরিপুর ইউনিয়নের আহ্বায়ক হাসিবুল,সদস্য সচিব মুন্না
রাজশাহী জেলা যুবদলের অন্যতম সদস্য সাহেবজাদা পবা উপজেলা বিএনপি’র সদস্য রবিউল আওয়াল
পবা থানা ছাত্রদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক সাদ্দাম হোসেন
হরিপুর বিএনপি নেতা কটু, মমিন , আকবোর, কাওসার,
৪ নং হরিপুর ইউনিয়ন ছাত্রদলের নেতা মামুন, সহ উপজেলার বিভিন্ন ইউনিট থেকে আগত জাতীয়তাবাদী আদর্শের নেতা-কর্মীরা।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে শফিকুল হক মিলন বলেন, বেগম খালেদা জিয়া এ দেশের অবিসংবাদিত নেত্রী। তার নেতৃত্বে দেশ সুশাসন, শান্তি ও উন্নয়নের পথে এগিয়েছিল। তিনি অন্যায়ের সাথে কখনো আপোষ করেননি। মৃত্যুর সাথে হাসপাতালে দির্ঘ সময় পাঞ্জা লড়েছেন, তবুও স্বৈরাচারী সরকার শেখ হাসিনার সাথে আপোষ করেননি। তিনি কান্না করতে-করতে বলেন, হে আল্লাহপাক খালেদা জিয়ার স্বপ্ন বাস্তবায়নে তাকে এবারের মতো রক্ষা করুন।
তিনি আরো বলেন, বেগম জিয়া যেমন ছিলেন স্বামী শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতি অনুগত, তেমনি দেশের মানুষের প্রতিও ছিলেন গভীরভাবে নিবেদিত এক প্রান। রাজনৈতিক সিদ্ধান্ত গ্রহণে তিনি সিনিয়র নেতাদের মতামতকে সব সময় গুরুত্ব দিতেন। তার অসুস্থতার খবরে দেশের মানুষ আজ হাহাকার এবং উদ্বিগ্ন। আমরা মহান আল্লাহর কাছে দোয়া করি, তিনি যেন দ্রুত সুস্থ হয়ে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে আবারও ভূমিকা রাখতে পারেন।